বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

    রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছরের শিশু রামিসা…

    বাংলা মেইল ডেস্ক
    বাহুবলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ১

    হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক…

    আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর হবে : আফরোজা খানম

    আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া…

    বাংলা মেইল ডেস্ক
    বালাগঞ্জে ‘বি-স্ট্রং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

    টেকসই পুনরুদ্ধার ও দুর্যোগ প্রস্তুতিতে গুরুত্বারোপ

    মো. আমির আলী | বালাগঞ্জ প্রতিনিধি
    তাহিরপুরে ডেকোরেটার্স, সাউন্ড ও ইভেন্ট মালিকদের মতবিনিময় সভা

    সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা ডেকোরেটার্স, সাউন্ড ও ইভেন্টের উদ্যোগে উপজেলার সব মালিককে নিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে শোকজ
    জানুয়ারি ১৮, ২০২৬
    পোস্টাল ব্যালট রাখা হবে কোথায়, গণনা কোন পদ্ধতিতে?
    জানুয়ারি ২৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর হবে : আফরোজা খানম
    মে ২০, ২০২৬
    খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
    মে ১৯, ২০২৬
    দেশ গঠনে বিরোধীদলকে সহযোগী হিসেবে মূল্যায়ন করতে হবে
    মে ১৯, ২০২৬
    এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব হলেন সাদিয়া ফারজানা
    মে ১৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হরমুজে বাড়ছে ট্যাংকার চলাচল, জ্বালানিতে স্বস্তি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

হরমুজে বাড়ছে ট্যাংকার চলাচল, জ্বালানিতে স্বস্তি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৬
শেয়ার
Ad imageAd image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বাড়তে শুরু করেছে। বুধবার (২০ মে) অন্তত দুটি চীনা তেলবাহী জাহাজ হরমুজ অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে শিপিং ডেটায় দেখা গেছে। খবর আল আরাবিয়ার।

আরও পড়ুন

বক্সনগরে গাঁজার বিশাল চাষ ধ্বংস, বাজারমূল্য প্রায় ২৫.৭২ কোটি টাকা
ভিসার মেয়াদ পেরিয়ে কলকাতায় লুকিয়ে ছিলেন ৬ বাংলাদেশি, গ্রেপ্তার
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ার স্টারমার

বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাত শিগগিরই প্রশমিত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হবে’ বলে তিনি আশা করছেন। একইসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি।’

হামলা স্থগিতের দাবি ট্রাম্পের

ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসার পর তিনি সম্ভাব্য সামরিক হামলা স্থগিত করেছেন।

তিনি বলেন, ‘আমি আজ হামলার সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলাম।’

তবে একইসঙ্গে তিনি সতর্ক করেন, কোনো সমঝোতা না হলে কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন হামলা হতে পারে।

হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক চাপ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি পুনরায় চালু রাখা এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সংঘাতের কারণে শত শত তেলবাহী জাহাজ উপসাগরীয় অঞ্চল থেকে বের হতে পারেনি।

চীনের দুটি সুপারট্যাংকার প্রায় ৪০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করে প্রণালী অতিক্রম করেছে বলে এলএসইজি ও ক্লেপারের তথ্য জানিয়েছে।

শান্তির ইতিবাচক বার্তার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও কিছুটা কমেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি নেমে আসে, যদিও পরে কিছুটা পুনরুদ্ধার হয়।

আলোচনায় জটিলতা

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স স্বীকার করেছেন, ইরানের নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণে আলোচনায় জটিলতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘অনেক সময় ইরানের আলোচনাকারীদের অবস্থান পুরোপুরি পরিষ্কার থাকে না।’

অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি দাবি করেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালালে কঠোর সামরিক জবাবের মুখে পড়তে হবে।

ইরানের নতুন প্রস্তাব

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের নতুন শান্তি প্রস্তাবে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানিয়েছে তেহরান।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের নতুন প্রস্তাবে আগের অবস্থান থেকে বড় কোনো পরিবর্তন নেই।

যুদ্ধবিরতি টিকে থাকলেও উত্তেজনা অব্যাহত

এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ড্রোন হামলার অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলছে, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করা। তবে বিশ্লেষকদের মতে, এখনো ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আঞ্চলিক প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বজায় থাকলেও অঞ্চলজুড়ে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।

 

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ চীনে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
পরের সংবাদ সাতক্ষীরায় ৭৬ কেজির ছাগল দেখতে খামারে দর্শনার্থীদের ভিড়
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশরাজনীতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল, ওয়াকআউট

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

চা-বাগানে চিকিৎসাসেবা বন্ধ, ৫ শ্রমিকের মৃত্যুর অভিযোগ

তিমির বনিক
জাতীয়বাংলাদেশরাজনীতি

ভোটের দিন অপরাধ দমনে ইসির নতুন কৌশল

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

গাজা সিটি দখলের প্রথম ধাপের অভিযান শুরুর কথা জানিয়েছে ইসরায়েল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d