বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস আরও বাড়িয়ে দেয়।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন।
পোস্টে মাশরাফি বিন মর্তুজা লেখেন, “রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসেব হয়তো কেউ রাখবে না। কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে।”
সাম্প্রতিক সময়ে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিচার দাবির প্রেক্ষাপটে এই পোস্টটি আসে বলে জানা গেছে।




