বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা…

    বাংলা মেইল ডেস্ক
    অবৈধ মার্কেট নির্মাণ ও গরু বিক্রি বিতর্কে এসপি বদলি

    মৌলভীবাজারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে…

    তিমির বনিক
    শ্রীমঙ্গলে চা শ্রমিককে মারধর, থানায় অভিযোগ

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে এক চা শ্রমিক এবং…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

    সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

    বাংলা মেইল ডেস্ক
    প্রদর্শনীতে আহমদ শফীর চিঠিতে নিষেধাজ্ঞা দিল জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ

    বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ প্রদর্শনীতে হেফাজতে…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    নির্বাচনের পথনকশার দাবি নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি
    এপ্রিল ১৬, ২০২৫
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে যা বলল বিএনপি
    মে ২৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
    স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন কাতারের দোহায় ইসরায়েলের হামলা, ছিলো ট্রাম্পের সম্মতি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

কাতারের দোহায় ইসরায়েলের হামলা, ছিলো ট্রাম্পের সম্মতি

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বার্মিংহাম , ৯ সেপ্টেম্বর : কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। এ সময় দোহারের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর আল জাজিরার।

আরও পড়ুন

সৌদিতে যেকোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে
যুক্তরাজ্যে প্রবাসীদের ডাকযোগে ভোট: ২৯ নভেম্বর নিবন্ধন শুরু
ভারত-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন এরদোয়ান

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতারা। ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসা হামাস প্রতিনিধিদল দোহায় অবস্থানকালে হামলাটি চালানো হয়। যদিও হামাস পরে লেবাননভিত্তিক আল মায়াদিনকে জানায়, তাদের আলোচনাকারী প্রতিনিধি দল অক্ষত রয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল-দালির মতে, হামলায় কয়েকজন হামাস কর্মী শহীদ হয়েছেন, তবে শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছেন। তিনি মন্তব্য করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ প্রচেষ্টা সত্ত্বেও এই হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, দোহার কাতারা জেলায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। আল-দালি মনে করেন, এই হামলা প্রমাণ করে আলোচনার আড়ালে ইসরায়েল আসলে গাজার যুদ্ধকে আরও তীব্র করার কৌশল নিয়েছে। পর্যবেক্ষকরাও বলছেন, শান্তি আলোচনার সময় এমন হামলা চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, যেমনটি এর আগে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সময় দেখা গিয়েছিল।

 

ছিলো ট্রাম্পের সম্মতি

মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়, আঞ্চলিক ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, কাতারে এই হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযানে সম্মতি দিয়েছিলেন। হামলার মূল লক্ষ্য ছিল দোহার কাতারা এলাকা, যেখানে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনও অবস্থিত। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর দাবি করেছে, এটি ছিল “সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান” এবং এর পূর্ণ দায় তারা নিজেরাই নিচ্ছে।

হামলার সময় দোহায় যুক্তরাষ্ট্রের অপারেশন সেন্টারের সঙ্গে যোগাযোগে থাকা কর্মকর্তাদের অনেকেই নীরবতা বজায় রাখেন, যা থেকে ধারণা করা হচ্ছে অভিযানের স্বার্থে সচেতনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। যদিও কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। কাতার ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার কথা থাকলেও হামলাটি ঠেকানো সম্ভব হয়নি। উল্লেখযোগ্য যে, গত জুনে ইরান যখন যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়, তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল।

দোহায় এ হামলার তাৎপর্যও কম নয়। কাতারা জেলা দীর্ঘদিন ধরে কূটনীতিক ও প্রবাসীদের নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। অথচ ঠিক সেখানেই হামলা চালিয়ে ইসরায়েল কাতারে অবস্থানরত হামাস নেতাদের সরাসরি হুমকি দিল। জুন মাসে দেশটির সংবাদমাধ্যম মারিভ জানিয়েছিল, বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার জন্য একটি ‘হিট-লিস্ট’ প্রস্তুত করেছে ইসরায়েল। দোহায় এই অভিযান সেই হুমকিরই প্রতিফলন।

কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অ-ন্যাটো মিত্র। যদিও দোহা দুবাইয়ের মতো প্রবাসী-বান্ধব নয়, তবুও এটি ধীরে ধীরে পশ্চিমা কূটনীতিক, প্রবাসী ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য একটি ক্রমবর্ধমান কেন্দ্র হয়ে উঠছে। ঠিক এই প্রেক্ষাপটে দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা কেবল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন অনিশ্চয়তাই যোগ করেনি, বরং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ, শীর্ষ নেতাদের বাড়িতে আগুন
পরের সংবাদ এক মাসে মধ্যপ্রাচ্যের ৬ দেশে হামলা ইসরায়েলের
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

গাজায় তাণ্ডব: আরও ২৮ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

গাজায় তাণ্ডব: আরও ২৮ মরদেহ উদ্ধার

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্য

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রিয়াদ রায়হান
চট্টগ্রামজাতীয়বাংলাদেশ

কক্সবাজারে এলপিজি পাম্পে ভয়াবহ আগুন, বাতাসে ছড়িয়ে পড়েছে গ্যাস

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন; চীনের সামরিক ক্ষমতা কতটা?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d