বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা…

    বাংলা মেইল ডেস্ক
    অবৈধ মার্কেট নির্মাণ ও গরু বিক্রি বিতর্কে এসপি বদলি

    মৌলভীবাজারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে…

    তিমির বনিক
    শ্রীমঙ্গলে চা শ্রমিককে মারধর, থানায় অভিযোগ

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে এক চা শ্রমিক এবং…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

    সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

    বাংলা মেইল ডেস্ক
    প্রদর্শনীতে আহমদ শফীর চিঠিতে নিষেধাজ্ঞা দিল জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ

    বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ প্রদর্শনীতে হেফাজতে…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
    স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ, শীর্ষ নেতাদের বাড়িতে আগুন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ, শীর্ষ নেতাদের বাড়িতে আগুন

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫
শেয়ার
Ad imageAd image

নেপালে দুই দিনের টানা বিক্ষোভেই পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার এক চিঠিতে তিনি রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। সেখানে লিখেছেন, “দেশে চলমান অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় সাংবিধানিক সমাধানের পথ সুগম করতে আমি প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি নিচ্ছি।”

আরও পড়ুন

সাংবাদিকতা ও স্বপ্ন
প্রবাসীদের সেবার পরিধি বাড়ানো হবে : আরিফুল হক চৌধুরী
আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা

ওলির পদত্যাগ আসে এমন এক সময়, যখন সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ। সোমবার পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে আরও সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়, ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে আন্দোলনকারীরা শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িতেও হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমের খবর, ওলির নিজ বাসভবনসহ সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবা, বর্তমান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং মাওবাদী নেতা পুষ্পকমল দাহালের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। দেউবার স্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অর্জু দেউবা রানার মালিকানাধীন একটি বেসরকারি স্কুলেও আগুন লাগানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাতেই সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ জানান, “জেন-জেড প্রজন্মের দাবির প্রতি সাড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম চালু করা হয়েছে।” তবে এতে ক্ষুব্ধ তরুণরা আন্দোলন থামায়নি। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা কেবল ক্ষোভের শেষ বিন্দু; মূল কারণ হচ্ছে লাগামহীন দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং ক্ষমতার অপব্যবহার।

বিক্ষোভে অংশ নেওয়া ২৭ বছর বয়সী এআই ইঞ্জিনিয়ার ইউগান্ত ঘিমিরে বলেন, “আমরা একই পুরনো মুখে ক্লান্ত। এই সরকার দুর্নীতিতে ডুবে আছে, কেউ জবাবদিহি করে না। এখনই সময়, পুরনো নেতাদের সরিয়ে দেওয়ার।” রাজনৈতিক বিশ্লেষক কৃষ্ণ খানালের মতে, আন্দোলনকারীদের সামলাতে সরকারের ব্যর্থতা এবং ‘চরম অবহেলাই’ এই সহিংসতা ও প্রাণহানির জন্য দায়ী।

কাঠমান্ডুর রাস্তায় প্রতিধ্বনিত হয়েছে স্লোগান—“কেপি চোর, দেশ ছাড়”, “দুর্নীতিবাজদের বিচার চাই”। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সাংবাদিক রাম্যাটা লিম্বু আল জাজিরাকে বলেন, “এখন মনে হচ্ছে দেশে কেউই দায়িত্বে নেই। সংসদ ভবনে আগুন জ্বলছে, রাস্তায় হাজারো মানুষ। চারদিকে যেন অরাজকতা।”

প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২০ জনের বেশি নিহত এবং শতাধিক আহত হওয়ার পর দেশজুড়ে কারফিউ জারি করা হয়। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে সেনা টহল জোরদার করা হয়।

এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী ওলি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, পদত্যাগের আগে তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন এবং সেনাবাহিনীকে পরিস্থিতি সামলাতে অনুরোধ করেন। শোনা যাচ্ছে, তিনি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার জন্য হিমালয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে। ললিতপুরের ভৈসেপাটিতে হেলিকপ্টার ঘোরাঘুরির খবরও মিলেছে।

একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও সেনা হেলিকপ্টারে তাদের বাসা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্তত পাঁচটি হেলিকপ্টারে মন্ত্রীদের বিমানবন্দরে আনা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সোমবার যে আন্দোলন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে, তা এখন রূপ নিয়েছে সরকারের বিরুদ্ধে পূর্ণমাত্রার বিদ্রোহে। বিক্ষোভকারীরা বলছে, এ লড়াই কেবল সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের সংগ্রাম।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু
পরের সংবাদ কাতারের দোহায় ইসরায়েলের হামলা, ছিলো ট্রাম্পের সম্মতি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

দিনাজপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

ফিলিস্তিনপন্থিদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র : অ্যামনেস্টি

বাংলা মেইল ডেস্ক
জাতীয়

মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পরীক্ষা করা হবে

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d