বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: পলক
    মার্চ ১০, ২০২৫
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরতদের ২৪ ঘণ্টা সময় দিল সরকার
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরতদের ২৪ ঘণ্টা সময় দিল সরকার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

দাবি আদায়ের অংশ হিসেবে কর্মস্থলে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে ফিরতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে সরকার। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যাবশ্যক পরিষেবা। এ সেবায় বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল। পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলো। নইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শনিবার সংবাদ সম্মেলন এসে দাবি আদায়ে রোববার থেকে গণছুটিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

হাসিনা হিন্দুদের কী দিয়েছে? হিন্দু কার্ড খেলেছে : তপন চন্দ্র মজুমদার
দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বিগত দিনে রাজনীতি হয়েছে নিজের ভাগ্য উন্নয়নের জন্য: মামুনুল হক

রোববার বিকালে তাদের আন্দোলনের প্রসঙ্গটি উঠে আসে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি করা হয়েছে। বদলিকৃতদের আগের জায়গায় ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্ত হওয়া কর্মীদের আগের পদে ফেরানোরও নির্দেশ দেওয়া হয়েছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আন্দোলনে দেশবিরোধী শক্তি ইন্ধন দিচ্ছে। কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। কর্মবিরতির কোনো প্রয়োজন দেখছে না অন্তর্বর্তী সরকার। আন্দোলনের কারণে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবা ব্যহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এদিকে রনজন নামে এক আন্দোলনকারী বলছেন, আমাদের ৭০ পল্লী বিদ্যুৎ সমিতির ৩০ হাজারের মতো কর্মকর্তা ছুটির ফরম জমা দিয়েছে। আজ ছুটির ফরম জমা দিয়ে অনেকে চলে গেছে। অনেকে কাজ করে নাই। মূল ছুটি আগামীকাল থেকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় থেকে আমরা আন্দোলন করছি। এ সরকারের সময়ও আমরা আন্দোলন করছি। জামায়াত, বিএনপি, এনসিপি সবাই আমাদের পক্ষে সমর্থন দিচ্ছে। এখানে সরকারবিরোধী কিছু নেই। শত শত মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে; মামলা করা হয়েছে; রিমান্ডে নেওয়া হয়েছে। গত বছর অক্টোবরে একটা কমিটি হয়েছিল। সেই কমিটি আলোর মুখ দেখে নাই। ডিসি সম্মেলনে অনেক জেলা প্রশাসক প্রস্তাব দিয়েছিলেন, সমিতি ও আরইবিকে একীভূত করার জন্য। পরে বিদ্যুৎ উপদেষ্টা ও আরইবি এটা বাতিল করে দেয়। একটা রিপোর্টের সুপারিশ এসেছিল। কিন্তু আরইবি সেটা বস্তবায়ন করে নাই। কোনো উপায় না পেয়ে আমাদের বাধ্য হয়ে এ কর্মসূচি দিতে হয়েছে। প্রেস সচিব মহোদয় বক্তব্য দিয়েছেন। এটা আরইবি বা বিদ্যুৎ উপদেষ্টা থেকে দেওয়া লিখিত বক্তব্য। জিনিসটা খুবই দুঃখজনক।”

  • আন্দোলনের চার দফা

আগের দিন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার। তাদের দাবির মধ্যে রয়েছে— ১. আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সব চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সব সংযুক্ত ও সাময়িক বরখাস্ত করা এবং অন্যায়ভাবে বদলি করা কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বিষয়ে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির প্রতিবেদন দাখিল করে বাস্তবায়নের করতে হবে। ২. গত ১৭ অগাস্ট থেকে হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত, বরখাস্ত করা ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পদায়ন করতে হবে। ৩. জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে। ৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ দেশের উন্নতি নিশ্চিত করার চেষ্টা করছি: অর্থ উপদেষ্টা
পরের সংবাদ জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না : মির্জা ফখরুল
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সিলেট

মৌলভীবাজারে হাকালুকিসহ জীববৈচিত্র্য হুমকির মুখে

তিমির বনিক
জাতীয়

জ্বালানি সহযোগিতার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ও রাশিয়ার

বাংলা মেইল ডেস্ক
সিলেটে টানা বৃষ্টি পানি বাড়ছে নদ-নদীতে
সিলেট

সিলেটে টানা বৃষ্টি পানি বাড়ছে নদ-নদীতে

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকবাংলাদেশ

নির্মম হত্যার শিকার সোহাগকে হিন্দু যুবক বানালো ভারতীয় মিডিয়া

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d