বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবারের অভিযোগ

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী,…

    তিমির বনিক
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

    ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচি পালন করতে শনিবার (১৬…

    বাংলা মেইল ডেস্ক
    বিছানাকান্দিতে গোসলে নেমে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থী

    সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও…

    বাংলা মেইল ডেস্ক
    ইবিতে ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল-নাফিসা

    ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'ঠাকুরগাঁও জেলা…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী আটক

    মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    জাতীয় নির্বাচন : আজ ভোট, জনরায়ের দিন
    ফেব্রুয়ারি ১১, ২০২৬
    নির্বাচনে জিতে বিএনপির কার্যালয়ে জামায়াতের হামলা
    ফেব্রুয়ারি ১৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
    ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
    মে ১৩, ২০২৬
    অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা
    মে ১২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে হেফাজতে ইসলামকে কাছে পেতে রাজনীতিতে তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের নির্বাচনী সমঝোতা করতে যাচ্ছে। এখানে কয়েকটি দল আছে হেফাজতে ইসলাম-সংশ্লিষ্ট। তারা অভিন্ন কর্মসূচি পালন করছে। এমন পটভূমিতে নির্বাচন সামনে রেখে হেফাজতের শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি যোগাযোগও বাড়িয়েছে। আবার হেফাজতের আমিরও এর মধ্যে কয়েকটি বক্তব্যে জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন। সব মিলিয়ে কওমি মাদরাসাকেন্দ্রিক ‘ভোটব্যাংক’ লক্ষ্য করে রাজনৈতিক দলগুলোর হেফাজতকেন্দ্রিক আগ্রহ বেড়েছে।

আরও পড়ুন

কুড়িগ্রামে নিজের অস্ত্রের গুলিতে বিজিবি সদস্য নিহত
বেগম খালেদা জিয়াকে নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের আবেগঘন পোস্ট
মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

গত বৃহস্পতিবার ঢাকায় হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে গত ১ আগস্ট বিএনপির দুই নেতা সালাহউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এদিকে জামায়াতসহ যে সাতটি দল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি শুরু করেছে, এর মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক দল রয়েছে পাঁচটি। সেগুলো হলো ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি। এর মধ্যে ইসলামী আন্দোলন ছাড়া বাকি চারটি দলের হেফাজতের সঙ্গে যুক্ততা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী চান না, কওমি মাদরাসাভিত্তিক কোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট বাঁধুক। বাবুনগরী শুরু থেকেই জামায়াতের বিরুদ্ধে, দলটির প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর বিশ্বাসগত আদর্শিক কারণে। গত কয়েক মাসে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাধিক বক্তব্য দিতে দেখা যায়। তিনি গত জুলাই মাসে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ‘সহিহ ইসলামী দল নয়’ বলে মন্তব্য করেন। বাবুনগরী বলেন, জামায়াত মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।

সর্বশেষ গত বৃহস্পতিবার, যেদিন জামায়াতসহ সাতটি দল একযোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি করছে, সেদিন সকালেই ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন ২০২৫’-এ মুহিব্বুল্লাহ বাবুনগরী বক্তৃতা করেন। সেখানে তিনি জামায়াতের সঙ্গে ইসলামি দলগুলোর জোট বাঁধার বিপক্ষে কথা বলেন। তিনি সেই দলগুলোর উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করা যাবে না, যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে বুজুর্গানে দ্বীন ও পূর্বপুরুষেরা আগেই সতর্ক করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, হেফাজতের আমিরের এই অবস্থান বর্তমান সময়ে বিএনপির জন্য বেশ সহায়ক। বিশেষ করে জামায়াতের সঙ্গে কওমি মাদ্রাসাভিত্তিক পাঁচটি দলের একযোগে সুনির্দিষ্ট কয়েকটি দাবিতে কর্মসূচি শুরুর পটভূমিতে। তবে মুহিব্বুল্লাহ বাবুনগরীর এমন বক্তব্যকে হেফাজতে ইসলামের নয়, সংগঠনের আমিরের ব্যক্তিগত বক্তব্য বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, হেফাজতের আমির একজন বুজুর্গ ও বিজ্ঞ আলেম। আমরা ওনাকে সম্মান করি। ইসলামি দলগুলোর ঐক্যের ব্যাপারে ইসলামি উম্মাহর সবাই আন্তরিক। সেখানে ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কথা তিনি বলতে পারেন না। এ ধরনের বক্তব্য কোনো খালেস মোমিনের (খাঁটি মোমিন) কাছ থেকে কাম্য নয়।

অবশ্য হেফাজতের আমিরের জামায়াতবিরোধী ধারাবাহিক এমন বক্তব্য নিয়ে সংগঠনের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া আছে। বিশেষ করে ধর্মভিত্তিক কোনো অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বে থেকে এভাবে কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করে বক্তব্য দেওয়া বা নির্বাচনী জোট গঠনের বিরোধিতা করে কথা বলতে পারেন কি না, এ নিয়ে হেফাজতের ভেতরে কিছু কথাবার্তা হচ্ছে। তবে হেফাজতের আমির দেশের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, তিনি কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাই তাঁর বক্তব্য নিয়ে ভিন্নমত থাকলেও কেউ প্রকাশ্যে বিরোধিতা করছেন না।

এ বিষয়ে কওমি মাদরাসাভিত্তিক একটি দলের নায়েবে আমির নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমিরের (মুহিব্বুল্লাহ বাবুনগরী) বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে দুই মতই আছে। উনি মুরব্বি মানুষ, তাই কেউ প্রতিক্রিয়া জানাবে না। ইসলামপন্থী একটি দলের দায়িত্বশীল এক নেতা জানান, মুহিব্বুল্লাহ বাবুনগরী একসময় প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোটের অন্যতম উপদেষ্টা ছিলেন। আমিনীর মৃত্যুর পর ২০১৬ সালের দলের সম্মেলনে তাঁকে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। তখন ইসলামী ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দল ছিল। জামায়াতে ইসলামী সেই জোটের অন্যতম প্রধান শরিক দল ছিল। ওই সময়ে তাঁকে জামায়াতের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি।

২০১৬ সালে ইসলামী ঐক্যজোট বিএনপির জোট ছেড়ে যায়। মুফতি আমিনীর ছেলে আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে দলটি আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্য রেখে চলে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর হাসানাত আমিনীসহ অন্যরা গা ঢাকা দেন। এখন দল পুনর্গঠন করে নিজের নামে ইসলামী ঐক্যজোটের নিবন্ধন নিতে চাইছেন মুফতি আমিনীর জামাতা সাখাওয়াত হোসাইন রাজী। এ নিয়ে হাসানাত আমিনীর সঙ্গে তাঁর বিরোধ চলছে।

ইসলামপন্থী দলগুলোর কোনো কোনো নেতা বলছেন, নির্বাচন সামনে রেখে হেফাজতে ইসলামকে ব্যবহার করতে চাইছে বিএনপি। এ কারণে বিএনপির নেতারা তাঁর সঙ্গে বারবার দেখাসাক্ষাৎ করছেন। অবশ্য বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ গত শনিবার বলেন, হেফাজতে ইসলামের আমির রাজনীতি করেন না। তিনি বিখ্যাত আলেম এবং মুরব্বি মানুষ। আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চাইতে গিয়েছিলাম। এর বেশি কিছু নয়।

হেফাজতে ইসলাম-সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের একটি অংশ বিএনপির সঙ্গে আছে। এর মধ্যে জমিয়ত সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল। হেফাজতে ইসলামে এ দলটির প্রভাব রয়েছে। দলটির উল্লেখযোগ্য নেতা হেফাজতের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন। জমিয়তের একাধিক নেতা বিএনপির মনোনয়নে প্রার্থী হতে চাইছেন বলে জানা গেছে। অন্যদিকে জামায়াতের সঙ্গে অভিন্ন আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টির নেতারাও হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রয়েছেন। ইসলামী আন্দোলন শুরু থেকেই হেফাজতের সঙ্গে নেই।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, হেফাজতে ইসলামের নীতিগত সিদ্ধান্ত আছে যে, তারা রাজনৈতিক বিষয়ে কোনো পক্ষ নেবে না। এখন তো মনে হচ্ছে তারা পক্ষ নিয়ে নিয়েছে। তিনি বলেন, দুর্নীতি, দুর্বৃত্তপনা ও সন্ত্রাসের রাজনীতির পটভূমিতে ইসলামি শক্তির ঐক্য এখন জনগণের প্রত্যাশার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। সেখানে আঘাত করলে খুব ভালো ফল বয়ে আনবে না।

রাজনৈতিক-সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, বিএনপি হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইসলামি ‘ভোট ব্যাংকে’ প্রভাব রাখতে চাইছে। তবে এটাকে কেন্দ্র করে হেফাজতের ভেতরে বড় ধরনের মতবিরোধ দেখা দিলে সংগঠনের অবস্থান আরও জটিল হতে পারে।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ‘বুধবার থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে’
পরের সংবাদ এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না: ইসি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতি

দেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায় : তারেক রহমান

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর : তারেক রহমান

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের চন্দ্রকোণায় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

সুজন চক্রবর্তী
ঢাকাবাংলাদেশ

শিবপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র–মাদকসহ সাতজন গ্রেপ্তার

হাবিব উল্লাহ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d