বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    আধুনিক ওসমানীনগর গড়তে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ৬ দফা দাবি

    সিলেটের ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং প্রশাসনিক সুশাসন…

    নুরুল ইসলাম রেফুল। ওসমানীনগর (সিলেট)
    পাহাড়ি ঢলে সুরমা চা বাগানের সেতু-সড়কের ব্যাপক ক্ষতি

    দুর্ভোগে এলাকাবাসী

    ‎সোহাগ মিয়া
    পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

    ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণহানির ঘটনার প্রতিবাদে…

    হবিগঞ্জ প্রতিনিধি
    ইবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মতিনুর রহমান

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক…

    সাকিব মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
    হামে আক্রান্ত হয়ে লাখাইয়ের শিশুর মৃত্যু

    হাম ও রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার এক শিশুর মৃত্যু হয়েছে।…

    লাখাই প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
    ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
    মে ১৩, ২০২৬
    অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা
    মে ১২, ২০২৬
    লেবার সরকারের নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রিত্ব ছাড়লেন জেস ফিলিপস
    মে ১২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ধবলধোলাই শেষে নতুন অধ্যায়ে টাইগারদের মুখোমুখি ক্যারিবীয়রা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খেলাধুলা

ধবলধোলাই শেষে নতুন অধ্যায়ে টাইগারদের মুখোমুখি ক্যারিবীয়রা

টি–টোয়েন্টি সিরিজ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫
১২৮ বছরের পুরোনো রেলওয়ে বিল্ডিংয়ের সামনে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক
শেয়ার
Ad imageAd image

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ সোমবার, ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। একদিকে জয়রথে চড়া বাংলাদেশ, অন্যদিকে হারের বৃত্তে বন্দী ওয়েস্ট ইন্ডিজ—দুই দলের পথ যেন দুই মেরুতে। রবিবার অনুশীলনের দিনজুড়েই স্টেডিয়ামজুড়ে ছিল দুই বিপরীত আবহ। সংবাদ সম্মেলনেও তা ফুটে উঠেছে স্পষ্টভাবে। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ বললেন, ‘অতীতকে পেছনে ফেলতে হবে, সেখান থেকেই শিখতে হবে।’

আরও পড়ুন

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫
টস হেরে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
রংপুরে মদ পানে ৭ জনের মৃত্যু, কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন

বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বললেন ঠিক তার উল্টো সুরে, ‘আমি চাই সবাই চ্যালেঞ্জের মুখে পড়ুক—এটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে দরকার।’

এক সময় টি–টোয়েন্টিতে রাজত্ব করা ওয়েস্ট ইন্ডিজ এখন যেন ছন্দ হারিয়ে ফেলেছে। সর্বশেষ সাতটি টি–টোয়েন্টি সিরিজেই হেরেছে তারা। এমনকি সাম্প্রতিক শারজাহ সফরে নেপালের বিপক্ষেও পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ক্যারিবীয়রা। তার আগে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে হয়েছিল ধবলধোলাই। শাই হোপ তাই এখন কেবল নতুন শুরুর প্রতিশ্রুতিতে মনোযোগী, ‘যতবার মাঠে নামব, জয়ের বিশ্বাস নিয়েই নামতে হবে। অতীত আমাদের আর থামাতে পারবে না।’

অন্যদিকে বাংলাদেশ এখন ঠিক বিপরীত পথে হাঁটছে। দীর্ঘ সময় টি–টোয়েন্টিতে ছন্দ খুঁজে বেড়ানো দলটি গত জুলাই থেকে ধারাবাহিক সাফল্যে বদলে যাওয়ার বার্তা দিচ্ছে। আজ মাঠে নামবে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে। চট্টগ্রামের অনুশীলনে ছিল সেই আত্মবিশ্বাসের ছোঁয়া। এই বছর বাংলাদেশের ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন সর্বাধিক ছক্কা, আর অন্তত পাঁচ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে তাদের স্ট্রাইক রেটই সর্বোচ্চ।

পাঁজরের চোটে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ মিস করার পর এই সিরিজে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। তাঁর হাতে সামনে আরও ছয়টি ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে—যা বিশ্বকাপের আগে নিজেদের মজবুত করে নেয়ার বড় সুযোগ।

লিটন জানালেন, তাঁর লক্ষ্য শুধু জয় নয়, বরং শেখার পরিবেশ তৈরি করা। তিনি বলেন, ‘আমি চাই ব্যাটসম্যানরা, বোলাররা চাপের মধ্যে খেলুক। এই চাপই আমাদের ভবিষ্যতে সাহায্য করবে।’

লিটনের ফেরায় ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। চট্টগ্রামের ঘাসে ঢাকা উইকেটে বড় দায়িত্ব পড়বে টপ অর্ডারের ওপর। তবে মিডল অর্ডার নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। অনেক ম্যাচেই ভালো শুরু পেয়েও শেষ দিকে ব্যাটিং ভেঙে পড়েছে। লিটন অবশ্য আশাবাদী, ‘কখনো টপ অর্ডার খারাপ করবে, কখনো মিডল অর্ডার। আমরা চেষ্টা করছি এই ঘাটতি পূরণের।’

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে, বাংলাদেশ ৮টিতে। এই সিরিজে জিতলে টাইগাররা শুধু সমতায় নয়, এগিয়ে যাবে ইতিহাসের পাতায়ও। বাংলাদেশ এখন শুধু সিরিজ জয়ের পথে নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের গড়ে তোলার মিশনে। লিটনের দল চাইছে ঘরের মাঠেই সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কেবল একটাই—হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। এক দল পুনর্জাগরণের পথে, অন্য দল পুনর্গঠনের। ফল যা-ই হোক, চট্টগ্রামের এই লড়াই হয়তো বলে দেবে—কে আসলে কতটা প্রস্তুত আগামী দিনের জন্য।

 

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বগুড়ায় বেড়েছে তালাকের হার, বাধাগ্রস্ত শিশুর মানসিক বিকাশ
পরের সংবাদ কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, আহত চার
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

খেলাধুলা

চাপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বলল বিসিসিআই

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

গুরুগ্রামে ত্রিপুরার তরুণীর ওপর নৃশংস অত্যাচার, গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক

সুজন চক্রবর্তী
বাংলাদেশরাজনীতিসিলেট

চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে সংসদে বিল আনার ঘোষণা নাসের রহমানের

তিমির বনিক
জাতীয়বাংলাদেশ

খালেদা জিয়ার অবস্থা তিন দিন ধরে একই পর্যায়ে

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d