বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    সেনাসদস্যরা জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন

    কোর কমিটিতে সিদ্ধান্ত

    বাংলা মেইল ডেস্ক
    কোটালীপাড়ায় বোরো কর্তনে ধীরগতি, দুশ্চিন্তায় কৃষক

    শ্রমিকের অভাব ও টানা বৃষ্টিপাত কারণে সময়মত ধান কাটতে পারছেন না কোটালীপাড়ার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
    প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, চক্রের চার সদস্য আটক

    নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে…

    হাবিব উল্লাহ
    ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা…

    বাংলা মেইল ডেস্ক
    অবৈধ মার্কেট নির্মাণ ও গরু বিক্রি বিতর্কে এসপি বদলি

    মৌলভীবাজারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: পলক
    মার্চ ১০, ২০২৫
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
    স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ইসরায়েল গাজা পুরোপুরি অবরুদ্ধ করার ৬ সপ্তাহ পর ‘ফুরিয়ে আসছে খাবার’
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ইসরায়েল গাজা পুরোপুরি অবরুদ্ধ করার ৬ সপ্তাহ পর ‘ফুরিয়ে আসছে খাবার’

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫
4
শেয়ার
Ad imageAd image

বোমাগুলো এখনও রেহাব আখরাস ও তার পরিবারের সদস্যদের প্রাণ কেড়ে নেয়নি, কিন্তু মার্চের শুরু থেকে গাজার যে চেকপয়েন্টগুলো ইসরায়েল বন্ধ করে রেখেছে সেগুলো দ্রুত না খুললে তারা নিশ্চিতভাবে অনাহারে মারা যাবেন বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েল ছয় সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডের ২৩ লাখ বাসিন্দার সব সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ করে রেখেছে। চলতি বছরের শুরুর দিকে যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় গাজায় যে খাদ্য মজুদ গড়ে তোলা হয়েছিল তা শেষের পথে। জরুরি খাবার বিতরণ শেষ হতে চলেছে, বেকারিগুলো বন্ধ হয়ে গেছে, বাজারে কোনো পণ্য নেই।

রয়টার্স জানিয়েছে, খান ইউনিস শহর থেকে বাস্তুচ্যুত হয়ে আখরাস (৬৪) এখন প্লাস্টিকের শিটে তৈরি জনাকীর্ণ একটি শিবিরে বসবাস করছেন। সেখানে একটি হাঁড়িতে মটরশুঁটি সিদ্ধ করছিলেন তিনি। অবশিষ্ট খাবার যা কিছু ছিল সবই এখন ওই হাঁড়িতে।

বিধ্বস্ত গাজা (ফটো স্টোরি)

তিনি বলেন, “আমাদের পরিবারে ১৩ জন, এক হাঁড়ি মটরশুঁটিতে আমাদের কতোটা হবে?

“আমরা ঘুমাতে গেছি ও জেগেছি যুদ্ধ ও বিমান হামলার মধ্যে, এরমধ্যেও বেঁচে আছি। কিন্তু আনাহারে বাঁচতে পারবো না, আমরাও পারবো না আমাদের শিশুগুলোও পারবে না।”

নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে একটি উন্মুক্ত জরুরি রান্নাঘরের সামনে গরম ভাতের জন্য কয়েকশ ফিলিস্তিনি লাইন ধরে দাঁড়িয়ে আছে। ছোট শিশুরা লাইনের সামনে জড়ো হয়ে তাদের পাত্রগুলো দোলাচ্ছে, বাড়ি নেওয়ার জন্য কিছু দিতে বলছে তারা।

ত্রাণ সংস্থাগুলো এসব জরুরি খাবার বিতরণ করছে। তারা জানিয়েছে, আরও খাবার আনতে না পারলে কয়েকদিনের মধ্যেই এ উদ্যোগ বন্ধ হয়ে যাবে।

বিশ্ব খাদ্য কর্মসূচী গাজা ভূখণ্ডের ২৫টি বেকারিকে রুটি সরবরাহ করতে ব্যবহার করতো। এই সবগুলো বেকারিই এখন বন্ধ। রেশন হ্রাস করতে এই সংস্থাটিও শিগগিরই খাবারের পার্সেল বিতরণ স্থগিত করতে হবে।

‘অনেক, অনেক গভীর ক্ষুধা’

ফিলিস্তিনিদের ত্রাণের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, “সমস্ত প্রাথমিক সরবরাহ শেষ হয়ে আসছে। ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা ভূখণ্ডে অবরোধ আরোপ করার পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে পণ্যের দাম দ্রুতগতিতে বেড়েছে।

“এর অর্থ বাচ্চারা, শিশুরা ক্ষুধা নিয়েই ঘুমাতে যাচ্ছে। মৌলিক সরবরাহগুলো ছাড়া দিন কাটিয়ে গাজা ইঞ্চি ইঞ্চি করে অনেক অনেক গভীর ক্ষুধার দিকে এগিয়ে যাচ্ছে।”

গাজার বাজারগুলোতে এখন সামান্য খাদ্যপণ্য অবশিষ্ট আছে। সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। ২৫ কেজির আটার এক বস্তার দাম আগে ছিল ৬ ডলার আর এখন এর দশগুণ বেড়ে ৬০ ডলার হয়ে গেছে। এক লিটার রান্নার তেলের দাম ছিল দেড় ডলার, এখন যদি আপনি খুঁজে পান কিনতে ১০ ডলার খরচ করতে হবে। আর ভাগ্যবান কেউ হয়তো ৫ ডলার দিয়ে কখনো এক কৌটা সার্ডিন মাছ পেয়ে যেতে পারে।

চিকিৎসা ত্রাণ সংস্থা মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের জানিয়েছে, তারা মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু ও গর্ভবতী নারীর দেখা পাচ্ছেন। স্তন্যদানকারী মায়েরা অতিরিক্ত ক্ষুধার্ত থাকায় বাচ্চাকে দেওয়ার মতো যথেষ্ট দুধ উৎপাদন করতে পারছেন না।

গাজা অনাহারের সংকটে ভুগছে, এটি অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা গাজার ত্রাণ শোষণ করছে। হামাসের যোদ্ধাদের ত্রাণ পাওয়া বন্ধ করতে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪২ দিনের অস্ত্রবিরতি চলাকালে গাজায় ২৫ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে আর হামাস তাদের যুদ্ধ সক্ষমতা পুনর্গঠন করতে এই ত্রাণ ব্যবহার করেছে।

হামাস ত্রাণ শোষণের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল অনাহারকে সামরিক কৌশল হিসেবে ব্যবহার করছে।

নুসেইরাতের বাসিন্দা নেয়ামা ফারজালা প্রত্যেকদিন ভোর ৬টায় বাইরে বের হন। তিনি এক গামলা ভাতের জন্য ভূখণ্ডের রান্নাঘর থেকে রান্নাঘরগুলেতে ঘুরে বেড়ান।

“আমরা যদি বিমান হামলায় মারা না যাই, অনাহারে মারা যাবো,” বলেন তিনি।

“আমার ছোট ছেলেটি যখন বলে ‘মা, আমি এক গ্লাস দুধ চাই’, আমার বুক ফেঁটে যায়।”

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-মেয়ের মৃত্যু
পরের সংবাদ পুলিশের নতুন লোগো প্রকাশ, বাদ পড়ল নৌকা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

চারপাশে থাকবে কুমির— ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকপ্রবন্ধ-নিবন্ধবাংলাদেশলিড

‘ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকব না’

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিলেন ইসরায়েলি সৈন্য

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকবাংলাদেশলিড

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক কি নতুন যুগে প্রবেশ করছে?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d