বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ব্যয়বহুল বাঁধেও ঝুঁকিতে সুনামগঞ্জের হাওরাঞ্চল

    ফসলহানির আশঙ্কায় দিশেহারা কৃষক

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫)…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ: ১২ ঘণ্টার অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি ফয়সাল…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    হবিগঞ্জে অপহরণ ও নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    ভারতে যাওয়ার পথে সীমান্তে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি

    স্ত্রী-সন্তানদের কাছে যাওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা রতি…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। গোপালগঞ্জ প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন নির্বাচনের রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত নির্বাচন কমিশন
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

নির্বাচনের রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত নির্বাচন কমিশন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। যদিও নির্বাচন কমিশন এখনো সরকারের কোনো নির্দেশনা পায়নি, কিন্তু ওই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য কমিশন নিজেরা কিছু প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। নির্বাচন আয়োজনের জন্য সরকারের নির্দেশনার বিষয় থাকে; তবে সব আয়োজন করতে হয় সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন

সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের কেনো আপত্তি? কী আছে আইনে
শেখ হাসিনার চৌদ্দশ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত
দোয়া করেছি, স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন অটুট থাকে: জামায়াত আমির

এ জন্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকা, আইন-বিধি-নীতিমালা সংস্কার, সংলাপ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল, পর্যবেক্ষক নিবন্ধনসহ বেশ কিছু কাজ করতে হয়। বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে সাধারণত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করে থাকে ইসি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত দেড় বছর আগে এই রোডম্যাপ প্রকাশ করে থাকে ইসি।

তবে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন প্রশ্নে অনেক ‘যদি-কিন্তু’ রয়েছে। যে কারণে সাংবিধানিক কিংবা আইনি প্রশ্নগুলোর পরিবর্তে নির্বাচনের তারিখ ইস্যুতে ঐকমত্যের প্রশ্নই সামনে আসছে। আর এসব কারণে এবার নির্বাচনি রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা ও দোটানা রয়েছে খোদ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এখন রোডম্যাপ প্রকাশের মতো সময় এসেছি কি-না আমরা জানি না। তবে, প্রাথমিকভাবে যে সব প্রস্তুতি নেওয়া দরকার সেটি আমরা নিচ্ছি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে এরই মধ্যে বেশ কিছু কাজের তালিকা প্রস্তুত করে তা করা হচ্ছে। ২০২৪ সালের সাতই জানুয়ারি নির্বাচনকে ঘিরে প্রায় দেড় বছর আগে ২০২২ সালের ১৪ই সেপ্টেম্বর নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছিল বিগত হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তবে এবার সুনির্দিষ্ট করে নির্বাচনের সময় সীমা চূড়ান্ত না হওয়ায় নির্বাচন কমিশন এই রোডম্যাপ ঘোষণার দিনক্ষণ এখন চূড়ান্ত করতে পারছে না। যদিও, গত মাসে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, তারা প্রাথমিক কাজ শেষ করে জুন- জুলাইয়ের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করার কথা ভাবছেন।

নির্বাচনি রোডম্যাপ কী?
সাধারণ নির্বাচন আয়োজনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকে নির্বাচন কমিশনের রোডম্যাপে। শেখ হাসিনার সরকারের পতনের মাস খানেকের মাথায় পদত্যাগ করেন হাবিবুল আউয়ালসহ তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সব সদস্য। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

নির্বাচন বিশ্লেষক ও নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তাদের অনেকে বলছেন, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), নির্বাচনি আচরণ বিধিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, নির্বাচনি সরঞ্জাম কেনাকাটাসহ সংশ্লিষ্ট আইন-বিধি সংস্কারসহ বেশ কিছু ধাপ থাকে নির্বাচনি রোডম্যাপে।

ইসির সাবেক কর্মকর্তা ও নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলী বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন কাজ কবে, কখন কিংবা কীভাবে সম্পন্ন করা হবে, সেটির একটি পূর্ণাঙ্গ তালিকা থাকে নির্বাচনি রোডম্যাপে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইসির জন্যও যেমন জরুরি, তেমনি রাজনৈতিক দলগুলোর জন্যও জরুরি। যদি এই রোডম্যাপ আগে থেকেই না করা হয় তাহলে কোন কাজটি কত দিনের মধ্যে শেষ করতে হবে, সেটি নিয়ে একটি সংকট তৈরি হতে পারে ইসির জন্য। সঠিক তারিখ না থাকলেও একটা কাছাকাছি ধারণা থাকতে হবে। কাজ করতে করতে একটা পর্যায়ে তারা একটা চিত্র উপস্থাপন করবে। এটাতে হেরফের হতেই পারে, তবে একটা নির্দিষ্ট টার্গেট থাকতেই হবে। অন্যদিকে, নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলের জন্যও এই রোডম্যাপ জরুরি বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।

কী কী থাকে নির্বাচনি রোডম্যাপে?
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১২টি পরিকল্পনা নিয়ে নির্বাচনি রোডম্যাপ প্রস্তুত করেছিল কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রস্তুত করার ক্ষেত্রে প্রাক নির্বাচন, তফসিল পূর্ববর্তী এবং তফসিল ঘোষণার পর কী কী কর্মযজ্ঞ করবে, সেই বিষয়গুলো যুক্ত থাকে রোডম্যাপে। এক্ষেত্রে তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা আইন-বিধি-নীতিমালা সংস্কার, সংলাপ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা, ভোটার তালিকার সিডি প্রকাশ, ব্যালট পেপার প্রস্তুত, নির্বাচনি কর্মকর্তা নিয়োগসহ বেশ কিছু বিষয় যুক্ত থাকে রোডম্যাপে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, চলমান পদ্ধতির ধারাবাহিকতায় অনেক সরঞ্জাম দরকার ছিল সেটা আমরা সংগ্রহ করেছি। আমরা ব্যালট বাক্স, কালি, স্টাম্প প্যাড, এই জিনিসগুলোর জন্য টেন্ডারিং প্রসেসে গিয়েছি। এটার জন্য টাকা লাগবে, সেই বাজেট বরাদ্দ আমরা চেয়েছি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বড় ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ করতে হয় নির্বাচন কমিশনকে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও বিশ্লেষক জেসমিন টুলী বলেন, যদি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হয় তাহলে এ বছরের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরকে যুক্ত করা হবে ভোটার তালিকায়। আর পরের বছর জুনে ভোট হলে ২০২৬ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা যুক্ত হবেন তালিকায়। ভোটার তালিকার ওপর নির্বাচনের বড় একটি প্রস্তুতির বিষয় রয়েছে। কেননা ভোটার তালিকার ওপর নির্ভর করেই ভোটকেন্দ্রের প্রস্তুতি, সীমানা চূড়ান্তসহ নির্বাচন কেন্দ্রিক বড় প্রস্তুতি নিতে হয়।

তবে, এবার রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণসহ প্রাথমিক ধাপের গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছে ইসি। অন্যদিকে, রাজনৈতিক দলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নিবন্ধনের প্রক্রিয়াও শুরু করেছে কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্বাচনি কর্মপরিকল্পনা রোডম্যাপ প্রস্তুত করার সময় রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে মত বিনিময় সভা, ভোটের বাজেট চূড়ান্ত, আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের ব্রিফিং, নির্বাহী-বিচারিক হাকিম নিয়োগ নির্বাচনি কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের মতো বিষয়গুলোও যুক্ত করা হবে।

ঐকমত্যের অপেক্ষায় ইসি
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা চলছে ঐকমত্য কমিশনের। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের নয়টি প্রস্তাবের বেশ কিছু সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করে গত ১৯ মার্চ ইসিকে পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এগুলো বাস্তবায়নে কত সময় প্রয়োজন এবং এতে আর্থিক সংশ্লেষ আছে কি না, তা ইসিকে জানাতে বলা হয়েছিল।

গত ৩০ এপ্রিল সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মতামত পাঠিয়েছে ইসি। নির্বাচনি ব্যবস্থা, সংবিধানসহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ঐকমত্য কমিশনের বৈঠক চললেও এখনো চূড়ান্ত ঐকমত্য তৈরি হয়নি। যে কারণে কিছু কিছু বিষয়ে নির্বাচন কমিশন আগাম প্রস্তুতি নিলেও সেগুলো একেবারে চূড়ান্তও করা যাচ্ছে না।

বিশ্লেষক জেসমিন টুলী বলেন, ধরেন ঐকমত্যের ভিত্তিতে এখন যদি সংসদীয় আসনের সীমানায় বড় কোনো পরিবর্তন আনা হয়, তাহলে সীমানা নির্ধারণের কাজ এগিয়ে রাখলেও তো সেটি আর কাজে লাগবে না। আবার যদি ‘না ভোট’ চালু হয় কিংবা ভোটারের বয়স পরিবর্তন করে নতুন আইন হয় তাহলেও নতুন করে আবার অনেক কিছু পরিবর্তন করতে হবে। নির্বাচনি কর্মপরিকল্পনা তৈরির জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সব দল মিলে যে সনদ করতে চায়, সেটি যত দ্রুত হবে, তত দ্রুত রোডম্যাপ ও নির্বাচন প্রস্তুতি শুরু করতে পারবে ইসি।

এসব কারণে বিশ্লেষকরা মনে করছেন, এবার নির্বাচনি রোডম্যাপ প্রস্তুতের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অপেক্ষা আরো বাড়বে। গত এপ্রিলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। সেজন্য তারা প্রস্তুতিমূলক কাজ শুরু করেছেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ঐকমত্য কমিশনেরও যেমন কাজ চলছে, আমরা আমাদের প্রস্তুতি রাখবো। আমাদের একটা লক্ষ্য আছে সেটি হলো ভোট হবে। আগাম প্রস্তুতি নিতেই হবে আমাদের। তবে নির্বাচন কমিশন দাবি করছে, যদি বড় কোনো পরিবর্তন না হয় ইসি যে প্রাথমিক প্রস্তুতি নিয়েছে, সেই প্রস্তুতি দিয়েই সংস্কারের পর নির্বাচন আয়োজনে খুব বেশি বেগ পোহাতে হবে না।


সূত্র : বিবিসি বাংলা

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ, লজ্জার হার টাইগারদের পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ, লজ্জার হার টাইগারদের
পরের সংবাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পর্যায়ক্রমে অন্তর্বর্তী মেয়র দায়িত্ব প্রদান করুন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়লিড

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত: ড. ইউনূস

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

নেতৃত্ব সংকটেই কি ডুবল জাতীয় পার্টি?

নিজস্ব প্রতিবেদক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d