বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    বাংলা মেইল ডেস্ক
    হুমকি দিয়ে লাভ নেই, হকারদের ফুটপাতে অ্যালাউ করব না: সিসিক প্রশাসক

    সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হুমকি-ধামকি দিয়ে লাভ হবে…

    বাংলা মেইল ডেস্ক
    চ্যাটিং অ্যাপে পরিচয়, ইটনায় হাজির চীনের যুবক

    চ্যাটিং অ্যাপে পরিচয়, সেখান থেকে প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে…

    বাংলা মেইল ডেস্ক
    বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প ২০২৬-এর শ্রেষ্ঠ ক্যাডেট ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

    বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট আয়োজিত সাত দিনব্যাপী রেজিমেন্ট কালেক্টিভ…

    সাকিব মাহমুদ । ইবি প্রতিনিধি
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী

    মালয়েশিয়ার শ্রমবাজার শিগ‌গিরই চালু হবে বলে জা‌নিয়ে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: রিজভী
    মার্চ ৮, ২০২৫
    ইলিয়াস আলী গুমের কারণ জানালেন মির্জা আব্বাস
    ইলিয়াস আলী গুমের কারণ জানালেন মির্জা আব্বাস
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট
    মে ১৮, ২০২৬
    সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ : কর্মসংস্থান মন্ত্রী
    মে ১৮, ২০২৬
    ১৭ বছর আন্দোলন করেছি, এখন ছেলেরা মিথ্যা মামলায় জেলে: যুবদল নেতা
    মে ১৮, ২০২৬
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৬
শেয়ার
Ad imageAd image

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়নের জন্য উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন। বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব নয়। তাই বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে এবং সরকারের বিশ্বাস আছে এটি বাস্তবায়ন করা সম্ভব।

আরও পড়ুন

হাসিনা ক্ষমতায় টিকে থাকতে গুলি করে মানুষ হত্যা করেছে : মির্জা ফখরুল
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

তিনি আরও বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় বিনিয়োগ প্রয়োজন।’

সোমবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বড় আকারের এডিপি নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী একটি উদাহরণ দেন। তিনি বলেন, ‘টিউবওয়েলের পানি কমে গেলে যেমন পানি ঢেলে চাপ বাড়াতে হয়, তেমনি ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় বিনিয়োগ প্রয়োজন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এই বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো সম্ভব নয়।’

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের দৃঢ় নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্যে পরিণত হবে।

এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে এবং সেই মানদণ্ড পূরণ করলেই কেবল নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ না হলে দায় নির্ধারণ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড চালু করা হবে, যেখানে প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।’

মন্ত্রী আরও জানান, বর্তমানে সরকারের হাতে থাকা প্রায় এক হাজার ৩০০ প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। যেসব প্রকল্প অপ্রয়োজনীয়, অকার্যকর বা দুর্নীতিপ্রসূত, সেগুলো বাতিল করা হবে। যেসব প্রকল্প আংশিক সম্পন্ন হয়েছে, সেগুলোর কার্যকারিতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং সময় বাড়ানোর সুযোগ থাকবে না।

এডিপিতে সামাজিক খাতে বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যেসব পুরনো প্রকল্প বাদ দেওয়া হবে, সেগুলোর জায়গায় নতুন প্রকল্প নেওয়ার জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি প্রকল্পে ‘ভ্যালু ফর মানি’, বিনিয়োগের বিপরীতে রিটার্ন এবং কর্মসংস্থান সৃষ্টি—এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

রাজস্ব আহরণ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি স্বীকার করেন যে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও কম। তবে এনবিআরের সংস্কার কর্মসূচির মাধ্যমে কর নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নতুন করদাতা অন্তর্ভুক্ত করে রাজস্ব বাড়ানো হবে এবং এর সুফল জনগণের কাছে পৌঁছাবে।’

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মানবসম্পদ উন্নয়ন, বিশেষ করে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানো হবে।’

তিনি জানান, দক্ষ জনশক্তি তৈরি করতে নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ও অ্যাক্রেডিটেশন নিশ্চিত করা হবে।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ হুমকি দিয়ে লাভ নেই, হকারদের ফুটপাতে অ্যালাউ করব না: সিসিক প্রশাসক
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

ধানমন্ডি বত্রিশে জুলাইয়ের গান বাজিয়ে ১৫ অগাস্ট উদযাপন

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্যলিড

লন্ডনে শীঘ্রই চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি

সৈয়দ ফরহাদ
বাংলাদেশসিলেট

শ্রীমঙ্গলে শীতার্তদের মধ্যে পুলিশ নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

তিমির বনিক
ইসলামলিড

পত্রিকার ইসলাম পাতা : ‘ইসলামে আলোকিত মানুষের পরিচয়’

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d