বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত, আহত ৫

    সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে ৫ জন নিহত এবং আরও ৫…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, আত্মহত্যার হুমকি

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শনিবার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন
    মার্চ ১১, ২০২৫
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই : হাসনাত
    মে ৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে : গভর্নর
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
অর্থ-বাণিজ্য

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে : গভর্নর

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ স্থানীয় ও বিদেশি উভয় বিনিয়োগকারীদের জন্যই একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে। বিদেশি বিনিয়োগকারীরা কেবল আমাদের টাকা নিয়ে চলে যাবে এই ধারণাটি একটি ভুল ধারণা।

আরও পড়ুন

চট্টগ্রামে আইসিডি বেইজড নতুন কাস্টম হাউস গঠন করা হবে : এনবিআর
সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে গুগল পে সেবার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন। পরিষেবাটি সিটি ব্যাংকের গ্রাহকরা দেশে বা বিদেশে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধাসম্পন্ন যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই লেনদেন করতে পারবেন। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুগল পে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। আলাদা প্লাস্টিক কার্ড বহন করার প্রয়োজন নেই। বিমান ভ্রমণ থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটা পর্যন্ত সবকিছুর জন্য গুগল পে ব্যবহার করা যেতে পারে।

দেশের অভ্যন্তরে প্রযুক্তি এবং ব্যবস্থাপনার উন্নতির ওপর জোর দিয়ে গভর্নর বলেন, বিদেশি কোম্পানিগুলো যদি ১০ থেকে ২০ বছর চট্টগ্রাম বন্দর পরিচালনা করে এবং পরে তা ফেরত দেয় তাহলে আমরা অর্জিত দক্ষতা থেকে উপকৃত হব এবং অন্যান্য দেশে বন্দর পরিচালনা করতে পারব। আমাদের বর্তমান প্রযুক্তি দিয়েই আমরা সবকিছু করতে পারি এমন বিশ্বাস করা অবাস্তব। গুগল পে আর্থিক অন্তর্ভুক্তির বৃহত্তর লক্ষ্যের একটি অংশ। দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার আওতায় আনতে হবে। এজন্য ব্যাংকগুলোকে স্কুলের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নন-পারফর্মিং লোন (এনপিএল) কমাতে নিয়ন্ত্রক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে যাতে অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি না হয়।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অগ্রগতি হচ্ছে এবং মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমানতকারীদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে : তথ্য উপদেষ্টা
পরের সংবাদ যশোরে সড়কের দুপাশে গাছের শুকনো ডাল, ঝুঁকিতে পথচারী ও যানবাহন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

অর্থ-বাণিজ্যজাতীয়

এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

আইএমএফ থেকে দুই কিস্তির ১৩০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

৪ শতাংশ সুদে স্টার্ট-আপ লোন পাবেন উদ্যোক্তারা : বাংলাদেশ ব্যাংক

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

বিনিয়োগ বৃদ্ধিতে আর্থিক প্রতিবেদন প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান অর্থ উপদেষ্টার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d