বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু

    মৌলভীবাজারে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    নবীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত, আহত ৫

    সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে ৫ জন নিহত এবং আরও ৫…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, আত্মহত্যার হুমকি

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শনিবার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
    শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ভারত থেকে মুসলমানদের বিতাড়নের অভিযোগ, আতঙ্কে বাঙালি মুসলমানরা
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ভারত থেকে মুসলমানদের বিতাড়নের অভিযোগ, আতঙ্কে বাঙালি মুসলমানরা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ভারত বিনা বিচারে শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের কর্মকর্তারাও। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, এই নির্বাসন বা বিতাড়ন প্রক্রিয়াটি বেআইনি এবং জাতিগত পরিচয়ের ওপর ভিত্তি করে চালানো হয়েছে। ভারতের দাবি, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা ‘অবৈধ অভিবাসী’। কিন্তু মানবাধিকারকর্মীদের ভাষ্য, এই প্রক্রিয়া বেআইনি এবং ধর্মীয় বিদ্বেষপ্রসূত।

আরও পড়ুন

৪ বছরে গণরোষের একই রূপ দেখল তিন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল
রাশিয়া থেকে তেল আমদানির কারণেই কি ভারতের উপর রুষ্ট ট্রাম্প?
বার্মিংহামে ঐতিহাসিক ২৮ মার্চ উদযাপন

শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। বার্তাসংস্থাটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। শীর্ষ কর্মকর্তারা অতীতে এসব অভিবাসীদের ‘উইপোকা’ বা ‘অনুপ্রবেশকারী’ বলে আখ্যা দিয়েছেন। এতে ভারতের প্রায় ২০ কোটির মতো মুসলমান, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

ভারতের বিশিষ্ট মানবাধিকারকর্মী হর্ষ মন্দার বলেন, বিশেষ করে দেশের (ভারতের) পূর্বাঞ্চলের মুসলমানদের মধ্যে ভীষণ ভয় ও উদ্বেগ বিরাজ করছে। যেন তাদের অস্তিত্বই এখন হুমকির মুখে।

২০২৪ সালে ঢাকায় সরকার পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বাংলাদেশ — যেটি প্রায় সম্পূর্ণরূপে ভারতের স্থলসীমানায় ঘেরা — অতীতে ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাম্মিরে ২৬ জন— যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক— নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর জেরে চারদিনের সীমান্ত সংঘাতে ৭০ জনের বেশি প্রাণ হারায়। এই ঘটনার পর ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা অভিযান শুরু হয়। হাজার হাজার মানুষকে আটক করা হয় এবং অনেককেই বাংলাদেশ সীমান্তে নিয়ে গিয়ে বন্দুকের মুখে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আসামের রহিমা বেগম নামে এক নারী জানান, গত মে মাসের শেষদিকে তাকে পুলিশ কয়েকদিন আটকে রাখে। পরে পাঁচজন মুসলিমসহ তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয়। আমার জন্ম, বাবা-মা, দাদা-দাদি — সবাই এখানকার। জানি না কেন আমাদের সঙ্গে এমন করা হলো। বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা তাদের খুঁজে পেয়ে বর্ডার গার্ডের কাছে তুলে দেয়। এরপর বাংলাদেশি বাহিনী তাদের মারধর করে এবং ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বলে। ফিরে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে গুলি ছোঁড়া হয়। আমরা ভেবেছিলাম, এখানেই শেষ। সবাই মারা যাবো।

এএফপি বলছে, রাতের অন্ধকারে তাদের জলাভূমির দিকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয়, ওই দূরের গ্রামে হামাগুড়ি দিয়ে পৌঁছাও। দাঁড়াতে চেয়ো না, দাঁড়ালে গুলি করে দেব। এক সপ্তাহ পর তাকে ফের আসামে এনে ছেড়ে দেওয়া হয়, তবে সতর্ক করে দেওয়া হয়—“চুপচাপ থাকো”।

নয়াদিল্লিভিত্তিক আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, কোনও রাষ্ট্র কাউকে ফেরত পাঠাতে পারে না যদি না গ্রহণকারী রাষ্ট্র তাদের স্বীকার করে। আইনি প্রক্রিয়া ছাড়াও কাউকে নির্বাসন দেওয়া বা বিতাড়ন করা বেআইনি।

বাংলাদেশ সরকার জানিয়েছে, চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে ১৬০০ জনকে সীমান্তে ঠেলে পাঠানো হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমে দাবি, প্রকৃত সংখ্যা ২৫০০ জনেরও বেশি। বাংলাদেশের সীমান্তরক্ষীরা বলছে, ফেরত পাঠানোদের মধ্যে অন্তত ১০০ জন প্রকৃত ভারতীয় নাগরিক ছিলেন, যাদের তারা আবার ভারতে ফিরিয়ে দিয়েছেন।

অধিকারকর্মীরা বলছেন, মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতেই বেশি নির্যাতন চলছে, যেখানে অনেকেই নিম্নবেতনভোগী শ্রমিক — তাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলমান।

গুজরাটের পুলিশপ্রধান জানিয়েছেন, রাজ্যজুড়ে ৬৫০০ জনকে আটক করা হয়েছে। তাদের অনেকেই বাংলা ভাষাভাষী ভারতীয় ছিলেন, পরে ছেড়ে দেওয়া হয়। হর্ষ মন্দার বলেন, “বাংলা ভাষায় কথা বলা মুসলমানদের একটি নির্দিষ্ট চিন্তাধারাভিত্তিক ঘৃণানীতির অংশ হিসেবে টার্গেট করা হচ্ছে।

৩৫ বছর বয়সী নির্মাণশ্রমিক নাজিমুদ্দিন মণ্ডল জানান, মুম্বাই থেকে তাকে পুলিশ তুলে নেয়, এরপর সামরিক বিমানে করে ত্রিপুরা সীমান্তে নিয়ে যায় এবং জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে তিনি কোনোভাবে ফিরে এসে বর্তমানে পশ্চিমবঙ্গে আছেন। আমি সরকার-প্রদত্ত পরিচয়পত্র দেখালাম, কিন্তু তারা শুনতেই চায়নি। এখন কাজে বের হতেও ভয় লাগে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ‘অপার সম্ভাবনার দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ’
পরের সংবাদ বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

গাজাবাসীর জন্য বৃহস্পতিবার রোজা থাকবেন বিশ্বের ১৫০ আলেম

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্য

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রিয়াদ রায়হান
গাজায় তাণ্ডব: আরও ২৮ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

গাজায় তাণ্ডব: আরও ২৮ মরদেহ উদ্ধার

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিককমিউনিটি সংবাদবার্মিংহাম সংবাদযুক্তরাজ্য

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহামের সাধারণ সভা অনুষ্ঠিত

রিয়াদ রায়হান
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d