গোপালগঞ্জে চলমান কারফিউর মেয়াদ বাড়িয়ে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে।




