ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে এবং এর মাধ্যমে দেশ-বিদেশে একটি উদাহরণ স্থাপন করবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে কাজ শুরু হয়েছে। পুলিশ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের একটি মডেল তৈরি করবে। গত বছরগুলোতে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের অনেক দুর্বলতা দেখা গিয়েছিল, যা এখন অনেকাংশে কাটিয়ে উঠে পেশাদারিত্ব ফিরে এসেছে। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব আরো উন্নত করার মাধ্যমে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করেন তিনি।
শুক্রবার (৮ আগস্ট) রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে “বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা” শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব সম্পর্কে তিনি এসব কথা বলেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদও পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন। এ ছাড়াও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সূরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, “হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়াল-খুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।” ধর্মীয়, মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।




