বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    সেনাসদস্যরা জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন

    কোর কমিটিতে সিদ্ধান্ত

    বাংলা মেইল ডেস্ক
    কোটালীপাড়ায় বোরো কর্তনে ধীরগতি, দুশ্চিন্তায় কৃষক

    শ্রমিকের অভাব ও টানা বৃষ্টিপাত কারণে সময়মত ধান কাটতে পারছেন না কোটালীপাড়ার…

    মনিরুজ্জামান শেখ জুয়েল, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
    প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, চক্রের চার সদস্য আটক

    নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে…

    হাবিব উল্লাহ
    ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা…

    বাংলা মেইল ডেস্ক
    অবৈধ মার্কেট নির্মাণ ও গরু বিক্রি বিতর্কে এসপি বদলি

    মৌলভীবাজারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
    স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ইসলামি দল ও সংগঠনগুলোকে কাছে চায় বিএনপি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

ইসলামি দল ও সংগঠনগুলোকে কাছে চায় বিএনপি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫
সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক করে বিএনপি। ছবি : বাংলা মেইল
শেয়ার
Ad imageAd image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিত্রসহ ধর্মভিত্তিক ইসলামি দল ও সংগঠনগুলো সঙ্গেও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে জোট কিংবা নির্বাচনি সমঝোতার বিষয়টি আরো স্পষ্ট হতে পারে। ইতোমধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। তবে সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও ছারছীনা পীরের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। এর কারণ, সংগঠনগুলোর নির্দিষ্ট ভোটব্যাংক রয়েছে। এসব সংগঠন আদর্শিকভাবে জামায়াতে ইসলামীর বিরোধী হিসাবে পরিচিত। পর্যায়ক্রমে আরও ইসলামি দল ও সংগঠনের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন

নির্বাচনের জন্য স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরার সরঞ্জামসহ বিদ্যালয়ে চুরি
হেগে বিচার না হলে ন্যায়বিচার হবে না : শেখ হাসিনা
পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

যদিও বিএনপির নেতারা বলছেন, হেফাজত, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও ছারছীনা পীরের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে, বিএনপির মিত্র রাজনৈতিক দল তো রয়েছেই। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের আলেম-ওলামা, ইসলামি দল ও সংগঠনগুলোর সঙ্গে অধিকতর যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন এবং আলেমসমাজের জোরালো সমর্থন লাভের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক বৃহৎ ইসলামী শক্তি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুইজন নেতা তারেক রহমানের তরফ থেকে সাক্ষাৎ করেন। তাছাড়া সম্প্রতি হেফাজতের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত ‘জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি সম্পর্কে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অংশগ্রহণ করেন এবং হেফাজতের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ছারছীনা দরবার শরিফের পীর মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলে তাদের বড় ভোটব্যাংক রয়েছে। এছাড়া মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা। এ সংগঠনটি ২০ হাজার দরবার, ২০ হাজার প্রতিষ্ঠান ও ৫৫ লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছেন তাদের নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি-সব মানুষের সঙ্গে কথা বলেছি। হাটহাজারী মাদরাসায় গিয়েছিলাম, হেফাজতের আমিরের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। ছারছীনা পীরের সঙ্গে দেখা করেছি; আলিয়া মাদরাসা ধারার যেসব মুরুব্বি আছেন, তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। উদ্দেশ্য একটাই-বাংলাদেশের সব জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই, যেখানে বিভক্তি থাকবে না। সবাইকে একত্রে ধারণ করে, বাংলাদেশের গণমুখী চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করতে চাই। সেজন্য আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব মতাদর্শের মানুষের সঙ্গে কথা বলেছি। যাতে সবাইকে একসঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সমুন্নত করা যায়, দৃঢ় করা যায়। বিভক্তি নয়, আমরা চাই ঐক্য।

রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির নেতাদের মতে, যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনি পথ পাড়ি দিতে চায় বিএনপি। জনগণের ভোটে বিজয়ী হলে এসব দলকে সঙ্গে নিয়েই জাতীয় সরকার গঠন করতে চায় দলটি। দলের শীর্ষ নেতৃত্বের এই চাওয়া অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে আসন বণ্টন করবে বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ৫ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মিত্রদের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ বেশ কয়েকটি ইসলামপন্থি ও বামপন্থি রাজনৈতিক দলকেও তাদের নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বিএনপি। তবে এ প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাখার বিষয়ে এ পর্যন্ত কোনো ভাবনা নেই দলটির। তবে আদর্শিকভাবে জামায়াতবিরোধী ধর্মভিত্তিক দল ও সংগঠনকে পাশে রাখতে চায় বিএনপি। এরই অংশ হিসাবে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনকে চিঠি পাঠিয়ে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সংশয় ছিল, তা অনেকটাই কেটে গেছে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কোনো আপত্তি আসেনি। বরং অনেক দলই প্রধান উপদেষ্টার নির্বাচনি ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সব দল এখন নির্বাচনমুখী। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, জুলাই গণ-অভ্যুত্থানে পতিত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকছে না। এ অবস্থায় নির্বাচনের সমীকরণ কী হবে, এ নিয়ে চলছে নানা মহলের হিসাবনিকাশ। বিএনপি বড় দল হিসাবে জোট করার সম্ভাবনা বেশি। এছাড়া কোনো কোনো দলের সঙ্গে নির্বাচনি সমঝোতায়ও যেতে পারে।

জানা যায়, ১ আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ ইসলামি ব্যক্তিত্ব মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় অরাজনৈতিক এই বৃহৎ ইসলামি সংগঠন হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে এই সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির দুই নীতিনির্ধারক দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে হেফাজতের আমিরকে সালাম পৌঁছে দেন এবং দোয়াও চান। হেফাজতের আমিরের স্বাস্থ্যগত অবস্থার খোঁজখবর নেন বিএনপির দুই নেতা। এছাড়া হাটহাজারীতে পৌঁছেই সেখানে হেফাজতে ইসলামের মরহুম আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

এর আগে ২৯ জুলাই রাজধানীর বনানীতে ছারছীনা দরবার শরিফে গিয়ে পীর মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি ছারছীনা দরবার শরিফের পীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একান্তে কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ছারছীনা দরবার শরিফের পীরের কাছে পৌঁছে দেন। সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সালাহউদ্দিন আহমদ। এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীনের সভাপতি এএমএম বাহাউদ্দীন বলেন, ২০ হাজার দরবার, ২০ হাজার প্রতিষ্ঠান ও ৫৫ লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিশ্চিন্তে থাকুন, এদেশের আলেম-ওলামা, ২০ হাজার দরবার, ৫৫ লাখ ছাত্রছাত্রী তাদের অভিভাবক-সবাই মিলে তাদের সঙ্গে থাকবে, যারা সহিহ ইসলামের পক্ষে এবং ইসলাম নিয়ে যারা রাজনীতি করে না। তাদের পেছনে এদেশের লাখ লাখ হাক্কানি আলেম-ওলামার পাশাপাশি কোটি কোটি ভোটারও থাকবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
পরের সংবাদ আবার ভাঙছে জাতীয় পার্টি?
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতি

দেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি : নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

শহীদ আবু সাঈদের পরিবারের সাথে ইসলামী যুব মজলিস নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

রাষ্ট্রকাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই : সামান্তা শারমিন

বাংলা মেইল ডেস্ক
রাজনীতিলিড

সচিবালয়ে উপদেষ্টারা অসহায় : মির্জা ফখরুল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d