ভারতের পশ্চিমবঙ্গে ভোট–পরবর্তী সহিংসতায় এক বিজেপি কর্মী নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিউটাউন এলাকায়। এ ঘটনায় তৃণমূলের এক নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজারহাট–নিউটাউন বিধানসভা এলাকার বালিগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু মন্ডল ওই এলাকার বাসিন্দা ছিলেন।
অভিযোগ রয়েছে, তৃণমূল নেতা কমল মন্ডল ও তাঁর অনুসারীরা মধু মন্ডলের ওপর হামলা চালান। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।





