বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    মৌলভীবাজার জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।…

    তিমির বনিক
    সুনামগঞ্জে দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৬

    সুনামগঞ্জের দুটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    হ‌বিগ‌ঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০

    হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম-এর অগ্নিকোনা ও ঈশানকোনা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ

    দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    পশ্চিমবঙ্গে রাম রাজত্ব এসেছে : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী
    মে ৪, ২০২৬
    পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন জয়ের পথে
    মে ৪, ২০২৬
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
    মে ৪, ২০২৬
    কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সম্পাদক সোহেল
    মে ৩, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন যেসব ঘটনায় মুখরিত হবে আজকের তারাবি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
ইসলাম

যেসব ঘটনায় মুখরিত হবে আজকের তারাবি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬
শেয়ার
Ad imageAd image

আজ ৯ মার্চ, ১৯ রমজান। ২০তম তারাবিহর নামাজ পড়া হবে আজ। কুরআনুল কারিমের ২৩তম পারায় হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-এর বন্দী জীবনের বর্ণনাসহ মানুষের কৃতকর্মের বর্ণনা বিষয়াবলী পড়া হবে আজ।

আরও পড়ুন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো আরও ১ মাস
কমলগঞ্জে কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণ
মাধবপুরে টমেটো চাষে সংবাদকর্মীর সফলতা

আজকের তারাবিহতে সুরা ইয়াসিনের বাকি অংশ, সুরা সাফফাত, সুরা সোয়াদ এবং সুরা ঝুমারের ৩১নং আয়াত পর্যন্ত পড়া হবে। প্রিয় নবী (সা.)-এর মাক্কী জীবনে কঠিন পরিস্থিতির বর্ণনা ওঠে আসবে আজকের তারাবিহতে। পরকালের বিচার ব্যবস্থার পদ্ধতি ও প্রাপ্তিতে প্রফুল্ল হয়ে ওঠবে মুমিন রোজাদারের হৃদয়।

রাসুলুল্লাহ (সা.) নবুয়তের দায়িত্ব পালনের কারণে মক্কী জীবনে অসংখ্য অত্যাচার-নির্যাতনের মুখোমুখি হয়েছেন। পরিবার-পরিজনসহ বন্দি জীবন কাটিয়েছেন দীর্ঘদিন। আজকের তারাবিহতে প্রিয়নবী (সা.)-কে সান্ত্বনা দেওয়ার সেসব আয়াতগুলোও তিলাওয়াত করবেন হাফেজ কুরআনগণ। যা শুনে মুসলিম উম্মাহ কুরআনের দাওয়াতে শত বাধায়ও হবে অনুপ্রাণিত। আজকের তারাবিহতে তিলাওয়াতকৃত আয়াতেসমূহের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরা হলো—

সুরা ইয়াসিন: আয়াত ২২-৮৩

কুরআনুল কারিমের অনেক গুরুত্বপূর্ণ সুরা ‘সুরা ইয়াসিন’। এটি পবিত্র নগরী মক্কায় নাজিল হয়। সুরাটি ৫ রুকু এবং ৮৩ আয়াতে সুবিন্যস্ত। যে দুটি হরফ দিয়ে সুরাটি শুরু করা হয়েছে, তা দিয়েই সুরার নাম করণ করা হয়েছে।

সুরা ইয়াসিন রাসুলুল্লাহ (সা.)-এর মক্কী জীবনের শেষ পর্যায়ে এসে নাজিল হয়েছে। এ সুরায় মূলত রাসুলুল্লাহ (সা.)-এর রেসালাতকে অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত করার পাশাপাশি এ রেসালাতের ওপর বিশ্বাস স্থাপন করার দাওয়াত প্রদান করা হয়েছে।

যারা বিশ্বনবী (সা.)-এর রেসালাতের ওপর বিশ্বাস স্থাপন করবে না তাদেরকে কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করে সতর্ক করা হয়েছে। সাথে সাথে অবিশ্বাসীদেরকে যুক্তি ও অকাট্য প্রমাণ দ্বারা এ বিষয়টি সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার নীতি অবলম্বন করা হয়েছে।

এ সুরায় তিনটি বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে—

১. তাওহিদ বা একত্ববাদ : প্রাকৃতিক নিদর্শন ও সাধারণ বিবেক-বুদ্ধির মাধ্যমে;

২. পরকাল সম্পর্কে : প্রাকৃতিক নিদর্শন, সাধারণ বিবেক-বুদ্ধি এবং স্বয়ং মানুষের অস্তিত্বের সাহায্যে;

৩. রাসুলুল্লাহ (সা.)-এর নবুয়ত ও রেসালাতের সত্যতা সম্পর্কে : এ ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে, বিশ্বনবী (সা.) সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অসহনীয় কষ্ট, দুর্ভোগ, নির্যাতন সহ্য করে নবুয়তের মহান দায়িত্ব পালন করেছেন। এ দাওয়াত ছিল যুক্তিযুক্ত এবং বিবেক সম্মত। যার মধ্যে সবার জন্য কল্যাণ নিহিত।

সুরা সাফফাত

সুরা সাফফাত হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয়। সুরাটি ৫ রুকু ও ১৮২ আয়াতে সুবিন্যস্ত। এ সুরায় পূর্ববর্তী নবি রাসুলদের ঘটনাসমূহের ব্যাপক উদ্ধৃতি দিয়ে প্রিয়নবী (সা.) কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশ্বনবী (সা.) ও তার সাহাবাদের ওপর যখন প্রচন্ড রকমের নির্যাতন চলছিল, ঠিক সেই মুহূর্তে অর্থাৎ মক্কী জীবনের শেষ দিকে এ সুরা নাজিল হয়। এ সুরা সংক্ষিপ্ত আলোচ্যসূচি তুলে ধরা হলো—

১. এতে তাওহিদ, রেসালাত, পরকালের বিশ্বাসসমূহ বিভিন্ন পন্থায় উপস্থাপিত হয়েছে।

২. মুশরিকদের ভ্রান্ত আক্বিদা বিশ্বাসের খণ্ডন করা হয়েছে।

৩. জান্নাত জাহান্নামের অবস্থাসমূহের চিত্রায়ন করা হয়েছে।

৪. পয়গাম্বরগণের দাওয়াতের বিষয়সমূহ অন্তর্ভূক্ত করা হয়েছে।

৫. কাফেরদের সন্দেহ ও আপত্তির নিরসন করা হয়েছে।

৬. হজরত নুহ, হজরত ইবরাহিম ও তাদের পুত্রগণ, হজরত মুসা, হজরত হারুন, হজরত ইলিয়াস, হজরত লুত ও হজরত ইউনুস আলাইহিস সালামের ঘটনাবলী কোথাও সংক্ষেপে আবার কোথাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

৭. মক্কার অবিশ্বাসীরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে অভিহিত করতো, এ সুরার উপসংহারে বিশদভাবে এ ধারণার খণ্ডন করা হয়েছে।

৮. সবেচেয়ে শিক্ষণীয় বিষয় হলো— হজরত ইবরাহিম (আ.)-এর মহান জীবনেতিহাস সবিস্তার আলোচিত হয়েছে এ সুরায়। যা বিশ্বনবী (সা.) ও সাহাবায়ে কেরামের জন্য বিপদের মুহূর্তে উজ্জীবিত হওয়ার প্রেরণা যুগিয়েছে।

সুরা সোয়াদ

৫ রুকু ও ৮৮ আয়াতে সুবিন্যস্ত হলো সুরা সোয়াদ। গুনাহ মাফের এ সুরাটি মক্কায় অবতীর্ণ হয়। এ সুরার পটভূমি হলো- বিশ্বনবী (সা.)-এর পিতৃব্য আবু তালিব ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তার দেখা শোনা ও হিফাজত করে যাচ্ছিলেন। এ সুরা সংক্ষিপ্ত আলোচ্যসূচি তুলে ধরা হলো—

১. পবিত্র কুরআনের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম ও শান ও মানের দ্বারা প্রিয় নবী (সা.)-এর রেসালাত ও নবুয়তের দলিল প্রমান উপস্থাপন করা হয়েছে।

২. এ সুরায় হজরত দাউদ, হজরত সোলায়মান এবং হজরত আইউব (আ.)-এর অবস্থা বর্ণিত হয়েছে।

৩. মক্কার কুরাইশরা আফসোস করে বলতো- যদি আমাদের কাছে কোনো উপদেশ গ্রন্থ নাজিল হতো। তবে আমরা পূর্ববর্তী লোকদের ন্যায় আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারতাম। তাদের আকঙ্ক্ষার প্রেক্ষিতে পবিত্র কুরআন নাজিল হয়েছে। যা এ সুরায় আলোচিত হয়েছে।

সুরা যুমার

সুরা যুমার মক্কায় নাজিল হয়। ৮ রুকুর ৭৫ আয়াতে সুবিন্যস্ত সুরাটির প্রথমাংশ দিয়ে আজকের তারাবি শেষ হবে। এ সুরাটি সুরাতুল গোরাফ নামেও পরিচিত। সুরার অধিকাংশ বক্তব্য তাওহিদ সম্পর্কিত। তাওহিদের বিশ্বাসীদের পুরস্কার, আর কুফর ও শিরকে বিশ্বাসীদের শাস্তির কথাও এ সুরায় ঘোষিত হয়েছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ তাহিরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আটক
পরের সংবাদ ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

তারেক রহমানের আগমন ঘিরে দলের শীর্ষ নেতাদের সভাস্থল পরিদর্শন

তিমির বনিক
বাংলাদেশসিলেট

কমলগঞ্জে লিটন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

তিমির বনিক
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রাংক থেকে মা ও শিশুকন্যার আধাপোড়া লাশ উদ্ধার

সুজন চক্রবর্তী
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d