বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার

    নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা…

    বাংলা মেইল ডেস্ক
    অবৈধ মার্কেট নির্মাণ ও গরু বিক্রি বিতর্কে এসপি বদলি

    মৌলভীবাজারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেনকে…

    তিমির বনিক
    শ্রীমঙ্গলে চা শ্রমিককে মারধর, থানায় অভিযোগ

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে এক চা শ্রমিক এবং…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

    সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

    বাংলা মেইল ডেস্ক
    প্রদর্শনীতে আহমদ শফীর চিঠিতে নিষেধাজ্ঞা দিল জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ

    বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ প্রদর্শনীতে হেফাজতে…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: রিজভী
    মার্চ ৮, ২০২৫
    ইলিয়াস আলী গুমের কারণ জানালেন মির্জা আব্বাস
    ইলিয়াস আলী গুমের কারণ জানালেন মির্জা আব্বাস
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বিজেপি কর্মী খুন, উত্তপ্ত নিউটাউন
    মে ৫, ২০২৬
    জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
    মে ৫, ২০২৬
    ইস্তফা দিচ্ছেন না মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে?
    মে ৫, ২০২৬
    স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    মে ৫, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও আল্লামা শফীর চিঠি প্রদর্শন হবে কাল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৬
শেয়ার
Ad imageAd image

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে চলমান ‘শাপলার শহীদচিত্র’ প্রদর্শনীতে শাপলা হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের ১৩ দফা ও আল্লামা আহমদ শফীর খোলা চিঠি প্রদর্শন নিষিদ্ধের অভিযোগ উঠে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় খেলাফাত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পরবর্তীতে আগামীকাল (৬ মে) তা প্রদর্শনের অনুমতি পাওয়ায় নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি।

আরও পড়ুন

জামালগঞ্জে অর্ধশতাধিক তরুণের জামায়াতে ইসলামীতে যোগদান
আন্তর্জাতিক নারী নির্যাতন ও রোকেয়া দিবসে ৫ নারীকে সম্মাননা
গণতন্ত্র মুখের কথা নয়, কাজে প্রতিষ্ঠা করতে হয় : নুসরাত তাবাসসুম

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মামুনুল হক ফেসবুক পোস্টে লেখেন, আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত ‘শাপলা শহীদচিত্র’ প্রদর্শনী-তে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রদর্শনীর আয়োজকদের পক্ষ থেকে একটি বিশেষ কর্ণারে ২০১৩ সালে আল্লামা শাহ আহমদ শফী-এর খোলা চিঠি এবং ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। এই দাবিগুলোর প্রেক্ষিতেই হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর গণআন্দোলন গড়ে উঠেছিল, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি জানান, তবে উদ্বোধনের আগে যাদুঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খোলা চিঠি ও ১৩ দফা দাবি বিষয়ে প্রক্রিয়াগত কিছু আপত্তির কথা জানান। কিন্তু বিষয়টি আয়োজকদের কাছে যথাযথ ভাবে উপস্থাপিত হয়নি। উপস্থাপনের ধরন থেকে বিষয়টি সম্পর্কে তাদের আপত্তি আছে বলে মনে হয়েছিল। সঙ্গত কারণেই আমি তার প্রতিবাদ জানিয়েছিলাম। এখন কর্তৃপক্ষীয় যথাযথ ব্যাখ্যা সামনে আসায় এবং আগামীকাল তা প্রদর্শিত হওয়ার ব্যবস্থা হওয়ায় আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম।

এর আগে সন্ধ্যায় তিনি পৃথম ফেসবুক পোস্টে লেখেন ‘জাতীয় যাদুঘরে চলমান শাপলার শহীদচিত্র প্রদর্শনীতে হেফাজতে ইসলামের ১৩ দফা এবং আল্লামা আহমদ শফীর খোলা চিঠি প্রদর্শন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। স্বাগত নতুন ফ্যাসিবাদ’।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের প্রেক্ষাপট সৃষ্টি করে হেফাজতের ১৩ দফা এবং আল্লামা আহমদ শফীর খোলা চিঠি। সেই মহাসমাবেশে তৎকালীন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠে। শাহবাগে গণজাগরণ মঞ্চ কর্তৃক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাস্তিক ব্লগারদের ক্রমাগত ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে ১৩ বছর আগে এই দিনে মহাসমাবেশ করে হেফাজত ইসলাম বাংলাদেশ নামের অরাজনৈতিক সংগঠন।

হেফাজতে ইসলামের সেই আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে ছিল: ১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা। ২. আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করা। ৩. ব্লগার ও ইসলামবিদ্বেষীদের শাস্তির আওতায় আনা। ৪.
আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধ করা। ৫. গ্রেফতারকৃত আলেমদের মুক্তি দেওয়া। ৬. মসজিদ ও ধর্মীয় প্রোগ্রামের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া। ৭. কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা। ৮. বেহায়াপনা ও নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করা। ৯. ঢাকা শহরকে মূর্তির শহরে রূপান্তর বন্ধ করা। ১০. ইসলামবিরোধী নারী নীতি বাতিল করা। ১১. কওমি মাদ্রাসা ও আলেমদের হুমকির মুখে ফেলা বন্ধ করা। ১২. গণমাধ্যমে ইসলামের অপব্যাখ্যা বন্ধ করা। ১৩. পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ বন্ধ করা।

এর পূর্বে তৎকালীন হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী তার খোলা চিঠি প্রকাশ করেন। চিঠিতে তিনি বলেন, ‘‘জাতির আবেগ-অনুভূতিকে ঢাল হিসেবে ব্যবহার করে নাস্তিক ও ইসলামের দুশমনরা তরুণ সমাজকে বিভ্রান্ত করে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। দেশব্যাপী বেহায়াপনা, উলঙ্গপনা, ব্যভিচার ছড়িয়ে দিয়ে মুসলমানদের ঈমান-আমল ও সভ্যতা-সংস্কৃতি ধ্বংসে নতুন আরেক ষড়যন্ত্র শুরু করছে। যুদ্ধাপরাধের বিচার হাজারবার হোক, তাতে আমাদের কোন আপত্তি নেই, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের নামে আলেমসমাজ, মাদ্রাসা, দাড়ি-টুপি, পর্দা তথা দ্বীন-ইসলামের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রে এদেশের আলেমসমাজ ও তৌহিদী জনতা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।’ তিনি সরকারের প্রতি অবিলম্বে ইসলাম, মুসলমান, নামাযী, দাড়ি-টুপিধারীদের বিরুদ্ধে পরিকল্পিত সকল অপতৎপরতা বন্ধের আহবান জানান।’’

চিঠির শেষে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘‘দেশের সর্বস্তরের মুমিন – মুসলমান জনগণের উদ্দেশে আমরা বলতে চাই শাহবাগকেন্দ্রিক আন্দোলনকে রাজনৈতিক দৃষ্টিতে বিচার না করে; বিশেষ কোনো দল / গোষ্ঠীর পক্ষে-বিপক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সরলীকরণে না গিয়ে, এর অর্ন্তর্নিহিত রূপ ও চরিত্র অনুধাবন করুন। শাহবাগ চত্বরের কথিত জাগরণ মঞ্চের বিগত দুই সপ্তাহের কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণে পরিষ্কার হয়ে গেছে-এটা মোটেও স্বাধীনতার স্বপক্ষ-বিপক্ষের লড়াই নয়। এবং দামতের উর্ধ্বে উঠে নিজের ঈমান, আক্বীদা-বিশ্বাস ও ইসলামের প্রতীকসমূহের হেফাজতের পক্ষে সোচ্চার ও জোরালো ভূমিকা রাখুন। নাস্তিক, মুরতাদ ও ইসলামবিরোধী অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে সারা দেশে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তুলুন।’’

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ শ্রীমঙ্গলে চা শ্রমিককে মারধর, থানায় অভিযোগ
পরের সংবাদ দাওয়াতে দ্বীন হোক দৈনন্দিন কাজের অংশ: মুফতি তাজুল ইসলাম
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

কর্ণাটকে বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি গ্রেপ্তার, ধরা পড়েছেন দুই সহকারীও

সুজন চক্রবর্তী
জাতীয়বাংলাদেশরাজনীতি

সুন্দরগঞ্জে জাপার বিভাজনের সুযোগ কাজে লাগতে মরিয়া জামায়াত–বিএনপি

এবি সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধি
রাজনীতি

দেশকে অস্থিতিশীল করতে আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন পাঠাচ্ছে ভারত : রাশেদ প্রধান

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রমবাজার

সিলেট প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d