ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আলোচিত সাফিয়া বেগম (৬৮) হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (২৯ মার্চ ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইদন মিয়া (৬০) ও মো. মকসুদ আলী (৪০)। জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ২০ ফেব্রুয়ারি হামলার শিকার হন সাফিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে ২৭ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




