বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
    জুলাই ১৩, ২০২৫
    নির্বাচনের কথা বললেই বলবে বিএনপি শুধু নির্বাচন চায় : মির্জা ফখরুল
    জুলাই ২৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অবশ্যই নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন করতে হবে
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
অর্থ-বাণিজ্য

দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অবশ্যই নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন করতে হবে

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আখতার হোসেন বলেছেন, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে অবশ্যই একটি নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন করতে হবে। আমাদের অবশ্যই একটি নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন করতে হবে যাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত হয়। এর মাধ্যমে ভবিষ্যতে আমরা মুদ্রাস্ফীতি প্রায় ৪ শতাংশের মধ্যে রাখতে সক্ষম হবো। আমরা বর্তমানে মুদ্রাস্ফীতি ৯ শতাংশ থেকে ৩-৪ শতাংশে নামিয়ে আনার জন্য কাজ করছি।

আরও পড়ুন

‘ঘুসের ওপরে ঘুস দিতে হয়’ —এনবিআর নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ
‘ভোক্তাদের স্বস্তি দিতে প্রয়োজন আইন সংশোধন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে’
সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর পিআরআই’র সম্মেলন কক্ষে বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই’র সেন্টার ফর ম্যাক্রোইকোনমিক অ্যানালাইসিস (সিএমইএ) অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ-ডিএফএটির সহযোগিতায় মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস-এমএমআই’র জুন-জুলাই এডিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই’র নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে এগিয়ে যাবে।

ড. আখতার হোসেন বলেন, বর্তমানে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি রয়েছে,  যা স্বস্তিদায়ক নয়। তাই যত দ্রুত সম্ভব এটি ৩-৪ শতাংশে নামিয়ে আনার জন্য কঠোর আর্থিক নীতি অব্যাহত থাকবে। শুধু কমিয়ে আনাই যথেষ্ট নয়, বরং দীর্ঘমেয়াদে এটিকে স্থিতিশীল রাখতে একটি রুল-বেইজড মনিটরি পলিসি প্রণয়ন করা হবে। এর লক্ষ্য হবে ভবিষ্যতে মূল্যস্ফীতি ৩-৪ শতাংশের কাছাকাছি ধরে রাখা। এই লক্ষ্য অর্জনে সুদহার নিয়ন্ত্রণ, মুদ্রানীতিতে শৃঙ্খলা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে সব ধরনের নীতিগত উপকরণ প্রয়োগ করা হবে।

একইসঙ্গে তিনি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, স্থানীয় সঞ্চয় দিয়ে বড় বিনিয়োগ সম্ভব নয়, তাই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা জরুরি। বিদেশি কোম্পানির জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই’র প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের চ্যালেঞ্জ সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সরবরাহ, লজিস্টিকস এবং রাজনৈতিক অনিশ্চয়তার মতো গভীর সমস্যাগুলো সমাধান ছাড়া নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা কঠিন হবে। শুধুমাত্র কঠোর মুদ্রানীতিকে প্রবৃদ্ধি মন্থর হওয়ার একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা যথাযথ নয়। ‘তথ্য-উপাত্ত বলছে, আর্থিক নীতির পাশাপাশি বাস্তব অর্থনীতির কাঠামোগত সমস্যাগুলো সমাধান না করলে বাংলাদেশ বিনিয়োগকে কার্যকরভাবে উদ্দীপ্ত করতে পারবে না এবং প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে পারবে না।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পিআরআই’র পরিচালক ড. আহমদ আহসান এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (অর্থনৈতিক) জোশুয়া গাকুটান। প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পার্থিব), এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন. করিম। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মুদ্রানীতি, মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসনের ডিজিটালাইজেশন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন ড. খুরশিদ আলম।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ট্রাম্পের ইউটার্নে অগ্নিপরীক্ষার সম্মুখীন মোদী
পরের সংবাদ ১০ সংস্কার কমিশনের ৪৮ সুপারিশ বাস্তবায়িত হয়েছে : প্রেস সচিব
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

অর্থ-বাণিজ্য

সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

নীতি সুদহার অপরিবর্তিত, বেসরকারি খাতের জন্য সুখবর নেই

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্যজাতীয়লিড

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৮০ বিলিয়ন ডলার

বাংলা মেইল ডেস্ক
অর্থ-বাণিজ্য

খেলাপি ঋণ ছাড়ালো ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d