বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

    বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে নদীর পানির উচ্চতার আগাম ও নির্ভুলভাবে জানানো দীর্ঘদিনের…

    মুহাম্মদ সোহান
    মোমবাতি-চার্জার লাইটের আলোয় এসএসসি পরীক্ষা

    মৌলভীবাজারে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৮…

    তিমির বনিক
    ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

    বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে…

    তিমির বনিক
    লাখাইয়ে অতিবৃষ্টি ও ঢলে ফসলি জমি তলিয়ে ক্ষতির আশঙ্কা

    টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে লাখাই উপজেলা-র…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
    পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের এরনবিল বাঁধ

    তলিয়ে যাচ্ছে ফসল

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন
    এপ্রিল ২৮, ২০২৬
    পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির
    এপ্রিল ২৮, ২০২৬
    গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল
    এপ্রিল ২৪, ২০২৬
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বিজয় থালাপাতির সমাবেশে আসলে কী হয়েছিল
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

বিজয় থালাপাতির সমাবেশে আসলে কী হয়েছিল

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫
শেয়ার
Ad imageAd image

সমাবেশে সকাল থেকে যারা এসেছিল, কেউ ফিরে যায়নি। আমি ওই মানুষের ভিড়ে আটকে পড়েছিলাম, পরে কয়েকজন তরুণের সাহায্যে অনেক কষ্টে বের হতে পেরেছি। কারো কাছে খাবার বা পানি ছিল না। আমি নিজের চোখে দেখেছি, বাচ্চারাও অজ্ঞান হয়ে যাচ্ছিলো। কথাগুলো বলছিলেন শনিবার ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় থালাপাতির রাজনৈতিক সমাবেশে আসা দুর্গাদেবী। তার মত লাখো মানুষ এসেছিলেন গতকালের ওই সমাবেশে। গরমে আর ভিড়ে পদদলিত হয়ে যাদের অন্তত ৩৯ জন মারা গেছেন বলে রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। বহু মানুষ এখনাে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের কর্মকর্তা ডেভিডসন ডেভাসারওয়াত জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানার চেষ্টা করেছে, সেখানে আসলে কী ঘটেছিল?

আরও পড়ুন

কোচবিহারে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিক নিহত
চীন শুল্ক দিয়ে আমাদের শেষ করে দিচ্ছে, ভারত হত্যা করছে : ট্রাম্প
নেতানিয়াহুর হুমকি, হিজবুল্লাহর ওপর হামলা চলবে
  • খাবার ও পানির সংকট

ভেলুচামিপুরমের বাসিন্দা দুর্গাদেবী ওই সমাবেশ এসেছিলেন সকাল বেলায়। তিনি বলেছেন, অল্পের জন্য তিনি শ্বাসরুদ্ধকর ভিড় থেকে প্রাণে বেঁচেছেন। ভিড়টা সকালের দিকে মোটামুটি ছিল। বিজয়ের আসতে দেরি হচ্ছিল, ফলে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। গ্রামের বাইরে থেকেও বিপুল মানুষ এসেছিল। এছাড়া গতকালের সমাবেশের প্রচারণার কারণে এখানকার দোকান এবং রেস্তোরাঁগুলো বন্ধ ছিল। ফলে বাইরে থেকে আসা মানুষেরা খাবার বা পানি পাননি। সন্ধ্যায় সমাবেশ শুরুর আগেই অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিল। সকাল থেকে যারা এসেছিল, কেউ আর ওখান থেকে বের হয়নি। সময় বাড়ার সাথে সাথে সমাবেশে মানুষের সংখ্যা বাড়ছিল, সন্ধ্যায় সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তখনি পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আমিও হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের গ্রামের কয়েকটা অল্পবয়সী ছেলের সাহায্যে আমি একটা বিল্ডিং টপকে বেরিয়ে যাই, যে কারণে কোন আঘাত ছাড়াই আমি বেঁচে ফিরেছি।

  • বাচ্চারা অজ্ঞান হয়ে গিয়েছিল

দুর্গাদেবীর গ্রামেরই আরেকজন লক্ষী, তিনিও সমাবেশে গিয়েছিলেন। তিনি নিজে দেখেছেন, পদদলিত হওয়ার ঘটনার আগেই অনেক বাচ্চা অজ্ঞান হয়ে গিয়েছিল। তিনি বলেন, সকালে এত ভিড় ছিল না। শুরুতে সমাবেশের ব্যবস্থাপনাও ভালো ছিল। কিন্তু ভিড় বাড়তে থাকলে কেউই আর সামলাতে পারছিল না। অনেক বাচ্চাকে চোখের সামনে অজ্ঞান হয়ে যেতে দেখেছি আমি নিজে।

একই গ্রামের আনন্দকুমার নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেছেন, গর্ভবতী অনেক নারী এবং ছোট ছোট বাচ্চারা সকাল থেকে সমাবেশ স্থলে অবস্থান নিয়ে অপেক্ষা করছিল। আমি কারুরে কোনদিন এত ভিড় দেখিনি। যদিও বিজয় সন্ধ্যাবেলায় এসেছিল, কিন্তু দুপুরের মধ্যেই কিন্তু সমাবেশ স্থল কানায় কানায় ভরে গিয়েছিল। আমি জানি না, তারা কী ভেবে গর্ভবতী নারীদের ওই সমাবেশে নিয়ে এসেছিল।

  • বিজয় থালাপাতির বিলম্বে সভাস্থলে আসা

বিজয় থালাপাতি দুপুর ১২টা থেকে ওই সমাবেশ করার জন্য অনুমতি নিয়েছিলেন। কিন্তু তিনি নিজে সমাবেশ স্থলে পৌঁছান সন্ধ্যার সময়। বিপুল সংখ্যক মানুষ বিজয় থালাপতিকে একনজর দেখার জন্য সারাদিন অপেক্ষা করেন।এরপর তিনি মঞ্চে উঠলে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে শুরু করেন। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত হয়। হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় তখন অনেকেই অজ্ঞান হয়ে পড়েন।

তামিলনাড়ুর ডিএমকে পার্টির মুখপাত্র সারাভানান বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টরি কাজাগাম বা টিএমকের অব্যবস্থাপনাকে এই ঘটনার জন্য দায়ী করেন। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং কোন নিয়মের তোয়াক্কা করেনি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দুপুর সাড়ে তিনটা পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু বিজয় নিজে সন্ধ্যার পর একটি খোলা ট্রাকের ওপর বক্তৃতা দিতে শুরু করেন। এদিকে, পদদলিত হওয়ার ঘটনায় টিএমকের সভাপতি বিজয় থালাপাতি এবং সাধারণ সম্পাদক এন আনন্দসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তবে, বিজয়কে এখনই গ্রেফতার করা হবে কী-না এমন প্রশ্নের জবাবে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করার পরে সিদ্ধান্ত নেবে কী করতে হবে। রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না।

  • বিজয় থালাপাতির তুমুল জনপ্রিয়তা

বিজয় থালাপাতির আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। কিন্তু ভক্তরা তাকে থালাপাতি নামে ডাকে, তামিল ভাষায় যার অর্থ কমান্ডার। তিনি ভারতের তামিল এবং হিন্দি ভাষাভাষী সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার বাবা তামিল সিনেমার নামী পরিচালক এসএ চন্দ্রশেখর, এবং তার মা শোভা ছিলেন একজন সঙ্গীতশিল্পী। ৫১ বছর বয়সী বিজয়ের অভিনয়ে হাতেখড়ি হয় ছোটবেলাতেই। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় তামিলাগা ভেট্টরি কাজাগাম বা টিএমকে গঠন করেন এবং তখনই সিনেমায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে, সিনেমা থেকে দূরে সরে গেলেও ভক্তদের মাঝে এখনো তিনি ব্যাপক জনপ্রিয়। শনিবারের তার ওই সমাবেশে লাখ লাখ সমর্থক যোগ দিয়েছিলো।

এদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে, বিজয় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনিও নিহতদের পরিবারকে ২০ লাখ এবং আহতদের দুই লাখ রুপি করে সহায়তা দেবেন।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ পদ ফিরে পেলেন লেবার পার্টির আফসানা ও ম্যাকডোনেল
পরের সংবাদ পেটের মেদ বাড়াটা কতটা বিপজ্জনক, যেসব উপায়ে কমাতে পারেন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাজ্য

গাজায় আহত শতাধিক শিশু যুক্তরাজ্যে চিকিৎসার অপেক্ষায়

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

আফগান-পাকিস্তান সংঘাত : অস্ত্রবিরতি ভেঙে রকেট বিনিময়

হুমু সারোজি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d