বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    কথা বললেই মামলার সংখ্যা বাড়ে: পলক
    মার্চ ১০, ২০২৫
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    সিলেট থেকে বাংলাদেশ স্বরাজ পার্টি- বিএসপি এর আত্মপ্রকাশ
    মে ৬, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বালুভর্তি ট্রাকের দখলে সড়ক, ধুলায় অতিষ্ঠ কমলগঞ্জবাসী
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
সিলেট

বালুভর্তি ট্রাকের দখলে সড়ক, ধুলায় অতিষ্ঠ কমলগঞ্জবাসী

তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫
শেয়ার
Ad imageAd image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার–মিরতিংগা চা-বাগান ভায়া ভৈরবগঞ্জবাজার আঞ্চলিক সড়ক এখন বালু ব্যবসায়ীদের ভারি ট্রাকের রাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিন সারাদিন বালুভর্তি ট্রাক চলাচলের চাপে সড়কটি খানাখন্দে ভরে গেছে; বহু স্থানে উঠে গেছে ওপরের স্তর, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

আরও পড়ুন

আওয়ামী নেতার বিরুদ্ধে জমি ক্রয়-বিক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের স্থগিতাদেশ প্রত্যাহার
রায়পুরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

রাস্তায় ধুলোবালির এমন অবস্থা যে একটি ট্রাক গেলেই সামনে তিন হাত দূরত্বও দেখা যায় না। স্থানীয়দের অভিযোগ, সড়কজুড়ে ধুলো এমন ঘন হয়ে থাকে যে দিনের বেলাতেও মনে হয় চারদিকে কুয়াশা নেমে এসেছে। ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে সড়কের পাশের গাছপালাও। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আশপাশে বসবাসকারী পরিবার ও দোকানদাররা।

ধলাই নদীর ধর্মপুর মৌজায় থাকা বালুমহাল থেকে বালুবাহী ট্রাক চলাচল করায় ধর্মপুর গ্রামের কাঁচা রাস্তার অবস্থাও চরম নাজুক। রাস্তা ভেঙে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ঘরের ভেতর বসে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করা যাচ্ছে না ধুলার কারণে। শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের জ্বালা, সর্দিসহ নানা রোগে ভুগছেন অনেকেই।

স্থানীয় বাসিন্দা জব্বার মিয়া বলেন, “এ সড়ক পুরোপুরি বালু ব্যবসায়ীদের দখলে। খোলা ট্রাকে বালু বহনের বেপরোয়া চলাচলে শিক্ষার্থীদের জীবনও ঝুঁকিতে পড়েছে। ধলাই নদীর প্রথম খন্ডের ইজারা জনস্বার্থে বন্ধ করা উচিত।”

মো. মনু মিয়া জানান, “ট্রাকগুলোর ধুলা নাকে-মুখে ঢুকে শিক্ষার্থীসহ পথচারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এই রাস্তা দিয়ে হাঁটা এখন দুর্ভোগের আরেক নাম।”

এরই মধ্যে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে চলতি মাসের ১৫ নভেম্বর ধলাই নদীর ধর্মপুর মৌজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর। এসময় দুই ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং পাঁচ দিনের মধ্যে বালু সরানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশনার ১৫ দিন পার হলেও ইজারাদার প্রতিনিধি বদরুল ইসলাম বালুর স্তূপ সরাননি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, লিজের সীমানার বাইরে থেকেও বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনের পর কৃষিজমিতে বালু স্তুপ করে রাখা হচ্ছে। ড্রেজার মেশিনের প্রবল শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসী; নদীর প্রতিরক্ষা বাঁধও ঝুঁকিতে পড়েছে। একমাত্র স্টিলের ব্রিজটিও হুমকির মুখে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ রুপা নিখোঁজের রহস্য ঘনীভূত, স্বামীর বিরুদ্ধে অভিযোগ
পরের সংবাদ গাজা থেকে আনা গুরুতর অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করলেন প্রিন্স অব ওয়েলস
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বিনোদন

আগামী শনিবার মাঠে নামবে সালমান শাহ ভক্তরা

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশ

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

হাবিব উল্লাহ
ঢাকাবাংলাদেশ

খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d