বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    লাখাইয়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩

    হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিনজনকে আটক…

    আশীষ দাশ গুপ্ত। লাখাই প্রতিনিধি
    হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পিতা-পুত্রের মৃত্যু

    হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। সামনে থাকা…

    আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

    জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'দেশে একটি মহল রাজনীতির…

    বাংলা মেইল ডেস্ক
    চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ইবির কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে

    চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    ইবিতে লালন শাহ হল গ্রীন সোসাইটি-‘র যাত্রা শুরু, নেতৃত্বে রায়হান-মাহমুদুল

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন যাত্রা শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘লালন শাহ হল…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
    ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপরই ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে: মির্জা ফখরুল
    মে ১৬, ২০২৬
    কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
    মে ১৬, ২০২৬
    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
    মে ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক

জাতির উদ্দেশ্যে ভাষণ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬
শেয়ার
Ad imageAd image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট এবং প্রস্তাবিত গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, আমার রাজনীতি ক্ষমতা ভোগের জন্য নয়। এটা আল্লাহর কাছে জবাবদিহিতা আর জনগণের আমানত রক্ষার রাজনীতি।

আরও পড়ুন

বেশি দামে তেল-গ্যাস বিক্রি, শায়েস্তাগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
এমবাপ্পের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু
আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন সাবিনা

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। বক্তব্যে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান, শিক্ষা ও ইসলামী সুশাসনভিত্তিক একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপরেখা তুলে ধরেন।

বক্তব্যের শুরুতেই মাওলানা মামুনুল হক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ, শাপলা চত্বরের নিহতরা এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই আত্মত্যাগ কোনো আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ রাখার বিষয় নয়; বরং রাষ্ট্র পরিচালনায় নৈতিক দায়বদ্ধতার ভিত্তি।

তিনি বলেন, এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের। কারণ সরকার বদলালেই জনগণের মুক্তি আসে না, আসে তখনই, যখন লুটপাট ও দমননির্ভর সিস্টেম ভেঙে ফেলা যায়। তিনি ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট টেনে বলেন, ইসলামী সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন থেকেই সেই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল।

বর্তমান রাষ্ট্র কাঠামোর তীব্র সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, গত ১৬ বছরে উন্নয়নের প্রচারের আড়ালে একটি দমনমূলক ও দুর্নীতিনির্ভর ব্যবস্থা কায়েম হয়েছে। সমস্যার মূল কোনো একক সরকার নয়, বরং একটি লুটেরা ও অনিয়মপ্রসূত সিস্টেম।

এই বাস্তবতায় তিনি ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রণীত ‘জুলাই সনদ’-কে রাষ্ট্র সংস্কারের বাস্তব ভিত্তি হিসেবে দেখছেন। তিনি বলেন, সনদের সব বিষয়ের সঙ্গে তার শতভাগ ঐকমত্য নেই, তবে বর্তমান সংকটে এর চেয়ে কার্যকর বিকল্প নেই। তাই আসন্ন গণভোটে জনগণকে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

অর্থনীতিকে পুনর্গঠনের ক্ষেত্রে তিনি প্রস্তাব করেন ‘এমপ্লয়মেন্ট গ্যারান্টিধারী কর্মসূচি’, যার মাধ্যমে প্রতিটি পরিবারের অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলেন। তার মতে, উন্নয়নের কেন্দ্রবিন্দু হতে হবে তরুণ উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষ।

তিনি আরও বলেন, কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, পণ্য ও সেবায় সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হবে এবং কৃষি উপকরণে ভর্তুকি এবং শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। বাজার নিয়ন্ত্রণ আর শ্রমের মর্যাদা ছাড়া অর্থনৈতিক ন্যায়বিচার সম্ভব নয়।

প্রবাসীদের তিনি ‘রেমিট্যান্স যোদ্ধা’ অভিহিত করে বলেন, রাষ্ট্র তাদের অবদানকে যথাযথভাবে সম্মান দেয়নি। খেলাফত মজলিস ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য ডিজিটাল সেবা কাঠামো, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে।

নারীদের বিষয়ে তিনি বলেন, ইসলামী মূল্যবোধের আলোকে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনৈতিক অঙ্গীকার। কর্মক্ষেত্রে নিরাপদ ও পৃথক পরিবেশ, পাশাপাশি সম্পত্তিতে নারীর ন্যায্য হিস্যা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহকে সর্বোচ্চ নির্দেশনা হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মাওলানা মামুনুল হক বলেন, নৈতিকতা ছাড়া শিক্ষা আর ন্যায়বিচার ছাড়া রাষ্ট্র টেকসই হয় না। তার ঘোষণায় রয়েছে—কওমি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে স্বায়ত্তশাসিত কওমি শিক্ষা মঞ্জুরি কমিশন গঠন এবং শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়।

তিনি জানান, ১১ দলীয় নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস সারাদেশে ২৬টি আসনে ‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য আসনে তারা জোটের শরিক দলগুলোকে সমর্থন দেবে। ২২ দফার ইশতেহার কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি নয়, বরং একটি ঈমানী দায়িত্ব।

সবশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, ইনসাফ বেছে নিন। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পথে হাঁটুন এবং জাতীয় নির্বাচনে ‘রিকশা’ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশকে তার প্রকৃত মালিক জনগণের হাতে ফিরিয়ে দিন।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ রমজান ও গ্রীষ্মে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের
পরের সংবাদ কুকি–নাগা সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তাবাহিনী মোতায়েন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সিলেট

টিলা কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

বাংলা মেইল ডেস্ক
মিন্টো রোডে জুলাই মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা
রাজনীতি

মিন্টো রোডে জুলাই মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশ

রাজধানীর নারিন্দায় ভবনে আগুন, তিনজন দগ্ধ

বাংলা মেইল ডেস্ক
জাতীয়

অক্টোবরে লিবিয়া থেকে ফিরল বিপদগ্রস্ত ৯২৮ বাংলাদেশি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d