বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    লাউয়াছড়ায় কালবৈশাখীর তান্ডবে গাছ উপড়ে বন্ধ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক

    মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে একাধিক বিশালাকায় গাছ…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম, ঝুঁকিতে শিশুস্বাস্থ্য

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় চলমান হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ…

    তিমির বনিক
    নরসিংদী জেলা হাসপাতালে চালু হচ্ছে ‘বয়স্ক স্বাস্থ্যসেবা ডেস্ক’

    IHI প্রতিনিধি দলের পরিদর্শনে মানবিক স্বাস্থ্যসেবার প্রশংসা

    হাবিব উল্লাহ
    ‘এক রাইতের মেঘে’ পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

    ‘এক রাইতের মেঘে (বৃষ্টিতে) সব আশা-ভরসা ভাসাইয়া লইয়া গেছে। বাল-বাইচ্চারে লইয়া হারা…

    তিমির বনিক
    বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রমবাজার

    সিলেটে প্রধানমন্ত্রী

    সিলেট প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    এপ্রিল ১৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রমবাজার
    মে ২, ২০২৬
    সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
    মে ২, ২০২৬
    প্রধানমন্ত্রীর কাছে বৈষম্যের অভিযোগ আরিফুল হক চৌধুরীর
    মে ২, ২০২৬
    রাত পোহালেই আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত সিলেট
    মে ১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রমবাজার
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রমবাজার

সিলেটে প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬
শেয়ার
Ad imageAd image

দেশে বন্ধ হয়ে পড়া সব কলকারখানা ধাপে ধাপে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠনের ৫ থেকে ৭ দিনের মধ্যেই শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরকে নিয়ে বৈঠক করে কোথায় কোথায় কারখানা বন্ধ আছে এবং কেন বন্ধ হয়েছে, তা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। এসব কারখানা পর্যায়ক্রমে চালু করে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

আরও পড়ুন

বাকৃবি সিআরপির অপেশাদার আচরণে ভোগান্তিতে অভিভাবক-রোগী
‘ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকব না’
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর জাহাঙ্গীর আলম শান্ত

শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে নতুন কারখানা স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বন্ধ হয়ে থাকা বিদেশি শ্রমবাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। বাসিয়া নদী পুনঃখনন শেষে দুই তীরে ৫০ হাজার গাছ লাগানো হবে। এতে স্থানীয় মানুষ প্রকৃতির সান্নিধ্য পাবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

তিনি বলেন, বাসিয়া নদীর পুনঃখনন শেষ হলে সরাসরি প্রায় ৮০ হাজার কৃষক উপকৃত হবেন। পরোক্ষভাবে উপকার পাবেন আরও অন্তত দেড় লাখ মানুষ। এতে বছরে অতিরিক্ত ৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। বর্তমানে দেশের ৬০ জেলায় খাল খনন কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে। এসব কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ, কীটনাশকসহ কৃষিঋণ সুবিধা পাবেন। ইতিমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘খাল কাটা কর্মসূচি’র আওতায় সর্বশেষ এই নদী খনন করেছিলেন। প্রায় ৪৭ বছর পর আবারও নদীটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ২৩ কিলোমিটার দীর্ঘ বাসিয়া নদী ১২ কোটি টাকা ব্যয়ে খনন করা হবে। এতে সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রায় ৯০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। প্রায় ২০ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদীটি দেড় থেকে দুই মিটার গভীর করা হবে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নদীর তীরে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সিলেটে এসে নগরের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে একটি মেগা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নগর ভবনে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সিলেট থেকে লন্ডনে যেতে যেখানে সাড়ে ৯ ঘণ্টা সময় লাগে, সেখানে সড়কপথে ঢাকায় যেতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। তাই সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ-সংক্রান্ত ১১টি জটিলতা ইতিমধ্যে দূর করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রেল যোগাযোগ উন্নয়নের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে পরিত্যক্ত অবস্থায় থাকা ২০০ শয্যার একটি হাসপাতাল দ্রুত চালু করা হবে। পাশাপাশি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর শয্যাসংখ্যা ১ হাজার ২০০-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাঁদের ৮০ শতাংশ নারী। তাঁরা গ্রামে গিয়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মানুষকে সচেতন করবেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে বন্ধ কারখানাগুলো বেসরকারি খাতে দিয়ে চালু করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের আইটি পার্ক সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভোকেশনাল প্রশিক্ষণকেন্দ্রগুলো আধুনিকায়ন করা হবে।

নগরের জলাবদ্ধতা সমস্যা নিয়ে তিনি বলেন, বৃষ্টির পানি ব্যবস্থাপনার অভাবেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। খাল খননের মাধ্যমে এই পানি সংরক্ষণ করা সম্ভব হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।

নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদীতে প্লাস্টিক জমে পানি দূষিত হচ্ছে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশ শিক্ষা জোরদার করতে হবে।

তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুর পাশাপাশি শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিও চালু করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, হুইপ জি কে গউছ এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ সিলেটে আইটি পার্ক সচল ও ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
পরের সংবাদ ‘এক রাইতের মেঘে’ পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

সিলেট

কুলাউড়ায় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

তিমির বনিক
বাংলাদেশ

নরসিংদীর বেলাব উপজেলায় পৃথক আসনের দাবিতে মানববন্ধন

হাবিব উল্লাহ
বাংলাদেশসিলেট

আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো ‘রমজানের পরশ’ গ্র্যান্ড ফিনালে

নিজস্ব প্রতিবেদক
জাতীয়বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার দেশের বেকারত্ব দূর করতে বদ্ধপরিকর : সমবায় উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d