বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    এসপিকে ঘুষ দিতে গিয়ে নারী-যুবক আটক

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জেলা পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী…

    তিমির বনিক
    সুনামগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

    সুনামগঞ্জের ছাতক উপজেলা একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশের…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    তাহিরপুরে গ্রামবাসীর উদ্যোগে ভাঙারখাল নদীর ওপর টোলমুক্ত বাঁশের সেতু

    দীর্ঘদিন ধরেও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামবাসীর উদ্যোগে ভাঙারখাল…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    কুড়িগ্রামে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

    কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় ভোক্তাদের কম পরিমাণ জ্বালানি তেল সরবরাহের অভিযোগে…

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
    সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর
    এপ্রিল ৩০, ২০২৬
    যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে বদরুজ্জামান সেলিমের শুভেচ্ছা
    এপ্রিল ৩০, ২০২৬
    তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি
    এপ্রিল ২৯, ২০২৬
    সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন
    এপ্রিল ২৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫
১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক
১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক
শেয়ার
Ad imageAd image

বগুড়ায় এক ব্যবসায়ীর ফেলে যাওয়া ২৫ লক্ষাধিক টাকা মূল্যের ১৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে সততা দেখিয়েছেন, অটোরিকশা চালক ও কলেজ ছাত্র খায়রুল ইসলাম খোকন (২৫)। শুক্রবার রাতে সদর থানায় মালিকের কাছে এই টাকা ও স্বর্ণ ফিরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ইউএনও’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
ধারের টাকা পরিশোধ না করায় পদাবনতি হলো নিহার রঞ্জনের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

শাজাহানপুর থানার এসআই আবদুল কুদ্দুস জানান, তাৎক্ষণিকভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে। শিগগিরই পুলিশ সুপার তাকে সততার পুরস্কার দেবেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনার ফরিদপুর উপজেলার উত্তর গোপালনগর এলাকার শফিউর রহমানের ছেলে মোহাম্মদ শাহিন জুয়েলারি ব্যবসায়ী। তিনি ঈদের দুদিন আগে গত ২৯ মার্চ বিকালে কেনাকাটা করার জন্য বগুড়া শহরে আসেন। তিনি শহরের নিউ মার্কেট থেকে ২৫ লক্ষাধিক টাকা মূল্যে ১৮ ভরি বিভিন্ন ডিজাইনের স্বর্ণালংকার কিনে একটি কালো ব্যাগে তোলেন। এ ছাড়া ঈদের কিছু কেনাকাটা করেন। এরপর তিনি বাড়ি ফিরে যাওয়ার জন্য শহরের সাতমাথায় এসে বনানীগামী সিএনজি অটোরিকশায় ওঠেন। এ সময় তার হাতে তিনটি ব্যাগ ছিল। বিকাল ৫টা ৫৮ মিনিটের দিকে বনানী পৌঁছার পর পাবনাগামী নবীনবরণ বাস দেখতে পান। তিনি দ্রুত অটোরিকশা থেকে নেমে দুটি ব্যাগ নিয়ে বাসে ওঠেন। বাস ছাড়ার পর টের পান ১৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা থাকা ব্যাগটি অটোরিকশায় রয়ে গেছে। এরপর তিনি বাস থেকে নেমে অটোরিকশা ও এর চালককে খোঁজাখুঁজি করতে শুরু করেন। একপর্যায়ে সদর থানায় গেলে তাকে ঘটনাস্থল শাজাহানপুর থানায় জিডি করতে পরামর্শ দেওয়া হয়। পরে তিনি শাজাহানপুর থানায় জিডি করেন। গহনা ও টাকা হারিয়ে ব্যবসায়ী মানসিকভাবে ভেঙে পড়েন।

শাজাহানপুর থানার এসআই আবদুল কুদ্দুস জানান, জিডি হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি অটোরিকশা ও এর চালককে শনাক্ত করতে সোর্স নিয়োগ এবং বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এক পর্যায়ে শহরের কানুচগাড়ি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্ত করলেও শুধু চালকের নীল গেঞ্জি দেখতে পাওয়া যায়। এরপর ওই ছবি অন্য অটোরিকশা চালকদের দেখালে তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি হাজিপাড়ার মৃত রঞ্জু মিয়ার ছেলে ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের অনার্স (ব্যবস্থাপনা) দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুল ইসলাম খোকনকে শনাক্ত করেন।

এসআই আবদুল কুদ্দুস আরও জানান, অটোরিকশায় ব্যাগ পাওয়ার পর চালক ও কলেজছাত্র খায়রুল ইসলাম খোকন শহরের সাতমাথা, বনানীসহ বিভিন্ন স্থানে ওই ব্যবসায়ীর খোঁজ করেন। ঘটনাটি প্রকাশ করলে যে-কেউ এত মূল্যবান জিনিস নিয়ে নিতে পারে। তাই তিনি তার পরিচিত বগুড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেনকে অবহিত করেন। তখন ছুটিতে থাকা ওই সার্জেন্ট জানান, তিনি ফিরে এসে এ ব্যাগের মালিককে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

এদিকে, অটোরিকশা চালককে শনাক্ত করার পর শুক্রবার রাত ১০টার দিকে ফোন দিলে খোকন জানায়, এক যাত্রী স্বর্ণালংকার ও টাকাসহ একটি ব্যাগ তার অটোরিকশায় ফেলে গেছেন। তিনি ব্যাগের মালিককে কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করছেন। এরপর তিনি ট্রাফিক সার্জেন্ট আলমগীর হোসেনকে ফোন দিয়ে অবহিত করার পর ওই ব্যাগ নিয়ে সদর থানায় আসেন। রাত ১১টার দিকে পুলিশ কর্মকর্তারা জুয়েলারি ব্যবসায়ী শাহিনের হাতে স্বর্ণালংকার ও টাকার ব্যাগটি হস্তান্তর করেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ী ও পুলিশ কর্মকর্তা অটোচালক খোকনকে আর্থিকভাবে সহযোগিতা করেন। আগামী ৭ এপ্রিল জেলা পুলিশের একটি অনুষ্ঠানে পুলিশ সুপার তাকে সততার জন্য পুরস্কৃত করবেন।

সততার দৃষ্টান্ত স্থাপনকারী অটোরিকশা চালক ও কলেজছাত্র খায়রুল ইসলাম খোকন জানান, তিনি অটোরিকশা চালিয়ে নিজের লেখাপড়া ও সংসারের খরচ মেটান। গত ২৯ মার্চ ইফতারের আগে বনানী এলাকায় এক রিজার্ভ যাত্রী নেমে যাওয়ার পর তিনি পেছনের সিটে কালো রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে দেখেন ভেতরে অনেক স্বর্ণালংকার ও নগদ টাকা। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে ওই যাত্রীর খোঁজ করতে থাকেন। সন্ধান না পাওয়ায় বিষয়টি পরিচিত ট্রাফিক সার্জেন্ট আলমগীর হোসেনকে অবহিত করেন। তিনি ছুটি থেকে ফিরে এসে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও জানান, বাড়িতে ফিরে মাকে ঘটনাটি বলেন। মা তাকে দ্রæত ব্যাগটি মালিককে ফিরিয়ে দিতে নির্দেশ দেন। ওই ব্যাগে কত টাকা ও গহনা ছিল সেটা বড় কথা নয়; অন্যের আমানত ফিরিয়ে দিতে পেরেছেন এটাই তার কাছে বড় এবং গৌরবের।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ প্রবাসির বাড়িতে ডাকাতি, আহত দুই নারী প্রবাসির বাড়িতে ডাকাতি, আহত দুই নারী
পরের সংবাদ ইসরায়েল-বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র ইসরায়েল-বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

বাংলাদেশসিলেট

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ

তিমির বনিক
বাংলাদেশসিলেট

সুনামগঞ্জে ওএমএসের ৬৫ বস্তা চাল জব্দ, ডিলারকে জরিমানা

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
বাংলাদেশস্বাস্থ্য-জীবনযাপন

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d