বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার

    মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার সংবাদদাতা
    দুর্নীতির অভিযোগ, ইউএনও প্রত্যাহার দাবিতে উত্তপ্ত ওসমানীনগর

    সিলেটের ওসমানীনগর উপজেলায় নির্বাচনী সিসি (ক্যামেরা) প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা…

    নুরুল ইসলাম রেফুল। ওসমানীনগর প্রতিনিধি
    লাখাইয়ে বাড়ছে পানি, তলিয়ে গেছে বোরো জমি

    হবিগঞ্জের লাখাই উপজেলায় পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।…

    আশীষ দাশ গুপ্ত। লাখাই প্রতিনিধি
    নাগলিঙ্গমের রূপে মুগ্ধ শ্রীমঙ্গল, বিরল বৃক্ষ ঘিরে দর্শনার্থীর ভিড়

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল—চায়ের রাজধানী হিসেবে পরিচিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নতুন করে…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার সংবাদদাতা
    শিবপুরে মোবাইল কোর্টে অবৈধ ডিজেল উদ্ধার, কারাদণ্ড ও জরিমানা

    নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক দুই দফা মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে…

    হাবিব উল্লাহ
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ
    এপ্রিল ১৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
    সংসদে কাঁপা কণ্ঠে লুনার প্রশ্ন—ইলিয়াস আলী আজ কোথায়?
    মার্চ ৩১, ২০২৬
    শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে
    মার্চ ২৮, ২০২৬
    ‘ওই যে হাঁস আপা আসছে’—এমন মন্তব্য ভীষণ পছন্দ রুমিনের
    মার্চ ২৮, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ফাহিম আল চৌধুরী : একজন মানবতাবাদী মানুষের গল্প
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
কমিউনিটি সংবাদ

ফাহিম আল চৌধুরী : একজন মানবতাবাদী মানুষের গল্প

মোহাম্মদ আতিকুর রহমান
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

পুরো নাম ফাহিম আল ইসহাক চৌধুরী। যাকে আমি ফাহিম ভাই বলেই ডাকি।
ফাহিম ভাই বৃটেনে ও মধ‍্যপ্রাচ‍্যের একজন বিজনেস টাইকুন। বিলিয়ন বিলিয়ন পাউন্ডের ব‍্যবসা তার। কয়েকদিন পর পরই দামী দামী ব্রান্ডের গাড়ি পাল্টান। নিজে ডিজাইন করে আনেন ফেরারী, পোর্সের মতো গাড়ি। চলেন আলিশান স্টাইলে। এ রকম মানুষকে রিচ করা সম্ভব হয় না। দূর থেকেই তাদের কার্যক্রম দেখতে হয়।

আরও পড়ুন

স্মলহিথ ওয়ার্ডে ওবায়দুল কবীর ও সাফাক হোসাইন প্রার্থী ঘোষণা
বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলে গ্রিন পার্টির প্রার্থী মাশকুরা বিনতে মজিদ
গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের


কিন্তু এ ক্ষেত্রেই সম্পূর্ণ ব‍্যতিক্রম ফাহিম আল চৌধুরী। প্রতিদিন তিনি বিশ্বের বিভিন্ন স্হানে বড় বড় বিজনেসম‍্যানদের সাথে ডিল করলেও ভুলে যান নি প্রিয় দেশ ও দেশের মাটির কথা। দেশ মাতৃকার টান তাঁর ভিতরে প্রবলভাবে নাড়া দেয়। দেশের অসহায় মানুষের কষ্ট তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মানুষকে সাহায্যের জন‍্য তার হাত নিশপিশ করে। অসহায় দু:খী মানুষের কষ্টে তিনি নিজে ব‍্যথিত হন। নিজেকে ধরে রাখতে পারেন না। বাড়িয়ে দেন মানবতার হাত।


ফাহিম ভাইকে ফেসবুকে ফলো করছি বেশ কয়েক দিন থেকে। বিশেষ করে তার মানবতাধর্মী কাজ আমাকে বেশ আন্দোলিত করতো। মনে মনে ভাবতাম এতো আরাম আয়েশে থেকে, এতো প্রভাব প্রতিপত্তির মাঝে থেকে ও কিভাবে একজন মানুষ হতদরিদ্র আরেক মানুষের কথা চিন্তা করতে পারে? ইসলামিক অনুশাসনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ এই মানুষের বুকের ভিতরে যে মানুষের জন‍্য কাজ করার এক প্রবল আকাঙ্ক্ষা তা দেখতে পাই তার নানা কর্মকাণ্ডের মাধ‍্যমে।


যেহেতু চ্যানেল এস আরএফসি’র মাধ্যমে বিশ্বব্যাপী অসহায় দরিদ্র নিপিরীত মানুষের কল‍্যানে কাজ করে তাই আরএফসি’র ব‍্যপারে কথা বলতে একদিন ফোন দেই ফাহিম ভাইকে। আমি কথা বলার পর ফারহান মাসুদ খান ভাইকে বলি কথা বলতে। তিনি ফারহান ভাইয়ের কাছ থেকে বিস্তারিত যেনে উৎসাহ দেখালেন যেহেতু মানব সেবার করা যাবে। এর কিছুদিন পর বার্মিংহামে আরএফসি’র প্রস্তুতি সভায় এসেই ১৫ হাজার পাউন্ড দান করলেন। হলেন ব্রান্ড এম্বাসেডর। নরমালি এরকম দান যারাই করেন তাদের জন‍্য ৫/৭ মিনিটের ডকুমেন্টারি তৈরী করা হয়। তিনি লাইন লাইটে আসতে চাইলেন না।

কোন ডকুমেন্টারি ও তৈরী হলো না। শুধু আমার পিড়াপিড়িতে নিউজের জন্য একটা ইন্টারভিউ দিতে রাজি হলেন। অথচ আমাদের কমিউনিটিতে কিছু দান করলেই যেখানে প্রচারের জন‍্য প্রতিযোগিতা শুরু হয় সেখানে এতো সুযোগ থাকার পরও তিনি নিজেকে জাহির করতে চান নি। তার এই দিকটি আমার ভীষণ ভালো লাগলো। এর দ’তিন দিন পরই তিনি একাউন্ট ডিটেইলস নিয়ে পুরো ১৫ হাজার পাউন্ড এক সাথেই আরএফসি একাউন্টে ট্রান্সফার করে দিলেন। তাকে বলা হলো এখন না দিয়ে রোজা মাসে দেবার জন‍্য। তিনি উত্তরে বলেছিলে, ‘রোজা মাস পর্যন্ত যে আমি বেঁচে থাকবো তার গ‍্যারান্টি কী আমাকে আপনি দিতে পারবেন?’ মহান আল্লাহর উপর কতোটুকু বিশ্বাস থাকলে এভাবে কেউ চিন্তা করতে পারে!!!


এর কিছুদিন পর সিলেটের এমসি কলেজ পড়ুয়া ক‍্যান্সার আক্রান্ত একজন মেয়ের চিকিৎসা সহায়তায়র জন‍্য একটি গ্রুপে ফাহিম ভাইকে এড করেছিলাম। যেহেতু আবারো মানবতার কাজ তিনি কল দিলেন এবং বললেন এক লাখ টাকা দিবেন। ফোনে যখন জানতে পারলেন আমার আত্মীয় সাথে সাথেই বললেন তাহলে দুই লাখ টাকা দেই? আমাকেই জিজ্ঞেস করছেন হবে কি না?! আমি যদি তখন বলতাম ভাই ৫ লাখ দেন আমার বিশ্বাস তিনি ৫ লাখই দিতেন। আমি সাথে সাথেই বললাম অবশ‍্যই হবে ভাই। তিনিই প্রথম সহায়তা দানকারী সেই মহতি উদ‍্যোগের এবং মুহুর্তে ২ লাখ টাকা ট্রান্সফার করেই গ্রুপ থেকে বের হয়ে গেলেন। আমার প্রতি বিশ্বাস থাকায় তিনি আর জানতে ও চান নি। সেই উদ‍্যোগে আমি ৫ দিনে প্রায় ৩৫ লাখ টাকা সংগ্রহ করেছিলাম সেই ক‍্যান্সার আক্রান্ত মেয়ের জন‍্য। পরে তাকেও আপডেট জানিয়েছিলাম টেক্সটের মাধ্যমে।
ফাহিম ভাই কী এক অদ্ভুত কারনে আমাকে ভীষণ পছন্দ করেন। হয়তো তার আশপাশে যারা থাকেন অনেকেই নানা সুবিধা নেয়ার চেষ্টা করেন, আমি হয়তো সুবিধা নেইনি বা অকারণে কোন যোগাযোগের চেষ্টা করিনি এজন‍্য অথবা অন‍্য কোন কারন থাকতে পারে ঠিক জানি না।

তবে ফাহিম ভাইকে হৃদয় থেকে শ্রদ্ধা করা শুরু করি যখন দেখি নিজের সমূহ বিপদ থাকা সত্ত্বেও তিনি নিজের জীবনের মায়া বা সম্পদের মায়া ত‍্যাগ করে জুলাই অগাস্ট আন্দোলনে ভূমিকা রাখা শুরু করেছেন। তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনে অসহায় ছাত্রদের পাশে ছায়া হয়ে কাজ করেছিলেন। যেহেতু সে সময় আমি নিজেও অনেক এক্টিভ ছিলাম লেখালেখিতে ছাত্রদের পক্ষে তাই তার সবগুলো কাজ সুক্ষভাবে দেখার সৌভাগ্য হয়েছিলো। তার একেকটি স্ট‍্যটাস স্বৈরাচারী শাসকের মসনদ কাপিয়ে দিয়েছিলো। শুধু স্ট‍্যাটাস দিয়েই তিনি বসে থাকেন নি, তার দেশী বিদেশী লিংক ব‍্যবহার করে ছাত্রদের দাবী প্রতিষ্টায় কাজ করে গেছেন নিরলসভাবে। তার কিছু মুভমেন্টের কারনে আন্দোলনে গতি পায়। সেই সাথে দু’হাত খুলে আন্দোলনকারী ছাত্রদের অর্থসহায়তা করতে থাকেন। এতো কিছু করার পরও তিনি লাইন লাইটে আসতে চান নি। কাজ করে গেছেন নীরবে, নিবৃত্তে। একমাত্র দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকে।
ফাহিম আল চৌধুরী একজন নিরেট খাঁটি দেশ প্রেমিক মানুষ। তিনি কাজ করেন মানবতা ও মানুষের কল‍্যনে। তার এ কাজ অব্যাহত থাকুক। মহান আল্লাহ তাকে মানুষের কল‍্যানে কাজ করা আরো বেশী সুযোগ করে দিন। আমিন।


মোহাম্মদ আতিকুর রহমান : রিপোর্টার, চ‍্যানেল এস ইউকে; বার্তা সম্পাদক, বাংলা মেইল; অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল‍্যান্ডস; সদস‍্য: লন্ডন বাংলা প্রেসক্লা

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’
পরের সংবাদ সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

উমরপুর ইউনিয়ন এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউ কে এর মতবিনিময় সভা
কমিউনিটি সংবাদযুক্তরাজ্য

উমরপুর ইউনিয়ন এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউ কে এর মতবিনিময় সভা

বাংলা মেইল ডেস্ক
কমিউনিটি সংবাদযুক্তরাজ্য

‘কমিউনিটি ফোকাসড বেস্ট রিপোর্টার’ সম্মাননা পেলেন আতিকুর রহমান

রিয়াদ রায়হান
কমিউনিটি সংবাদযুক্তরাজ্য

বার্মিংহামে ঐতিহাসিক ২৮ মার্চ উদযাপন

রিয়াদ রায়হান । বার্মিংহাম প্রতিনিধি
কমিউনিটি সংবাদযুক্তরাজ্য

সাহিদুর রহমান সুহেল পেলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেরা পারফরম্যান্স পুরস্কার

রিয়াদ রায়হান
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d