বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ইসরায়েলি বর্বরতায় নিহত ছাড়াল ৫২ হাজার
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বরতায় নিহত ছাড়াল ৫২ হাজার

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫
ইসরায়েলি বর্বরতায় নিহত ছাড়াল ৫২ হাজার
ইসরায়েলি বর্বরতায় নিহত ছাড়াল ৫২ হাজার
শেয়ার
Ad imageAd image

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ১৮ মাস ধরে। এর মাঝে অল্প কয়েক দিন যুদ্ধবিরতি থাকলেও বাকি সময়টাতে ইসরায়েলি বর্বরতা যেন ইতিহাস ছাপিয়ে একুশ শতকের সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞে রূপ নিয়েছে। আর ইসরায়েলি হত্যাযজ্ঞে এই ১৮ মাসে এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

আরও পড়ুন

বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ইফতার ও আলোচনা
বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ইফতার ও আলোচনা
‘যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না’
এক মাসে মধ্যপ্রাচ্যের ৬ দেশে হামলা ইসরায়েলের

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, গাজার হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায়) নিহত ৫১ ফিলিস্তিনির মরদেহ পৌঁছেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। এতে ১৮ মাস ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধে মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ২৪৩ জনে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট নিহতের সংখ্যায় প্রায় ৭০০ জনের মরদেহ অন্তর্ভুক্ত। এসব মরদেহের শনাক্তকরণ ও অন্যান্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্প্রতি শেষ হয়েছে। দৈনিক নিহতের সংখ্যায় পূর্ববর্তী হামলাগুলোর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহও রয়েছে।

গত ১৮ মার্চ আকস্মিক বোমাবর্ষণের মধ্য দিয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে। এরপর থেকে দেশটি গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে। ইসরায়েলি স্থলবাহিনী একটি বাফার জোন প্রসারিত করেছে এবং দক্ষিণের রাফাহ শহরকে ঘিরে ফেলেছে। তারা এখন গাজার প্রায় ৫০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।

ইসরায়েল গত প্রায় ৬০ দিন ধরে গাজার ২০ লাখ ফিলিস্তিনিকে খাদ্য ও ওষুধসহ সব ধরনের আমদানি থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সাহায্য সংস্থাগুলো বলছে, সরবরাহ দ্রুত শেষ হয়ে যাবে এবং হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নতুন করে শুরু হওয়া হামলা এবং কঠোর অবরোধের লক্ষ্য হলো—হামাসের ওপর চাপ সৃষ্টি করা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, হামাস ধ্বংস বা নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সব জিম্মি ফেরত না আসা পর্যন্ত যুদ্ধ চলবে।

হামাস জানিয়েছে, তারা অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে (যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে) কেবল ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিনিময়ে, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়েই মুক্তি দেবে। জানুয়ারিতে হওয়া এখনকার অকার্যকর যুদ্ধবিরতি চুক্তিতে এসবের আহ্বান জানানো হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই নারী ও শিশু। তবে কতজন যোদ্ধা বা বেসামরিক নাগরিক, তা উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয় বলছে, যুদ্ধে আরও ১,১৭, ৬০০ জন আহত হয়েছেন।

ইসরায়েল গত মাসে যুদ্ধ পুনরায় শুরু করার পর থেকে মোট নিহতের সংখ্যায় ২,১৫১ জন এবং আহতদের সংখ্যায় ৫,৫৯৮ জন অন্তর্ভুক্ত।

ইসরায়েল বলছে, তারা প্রায় ২০,০০০ যোদ্ধাকে হত্যা করেছে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি। সামরিক বাহিনী বলছে, তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে চেষ্টা করে এবং হামাসকে তাদের মৃত্যুর জন্য দায়ী করে। কারণ হামাস যোদ্ধারা ঘনবসতিপূর্ণ এলাকায় কার্যক্রম চালায়।

ইসরায়েলের হামলায় গাজার বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে এবং এর প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। লক্ষাধিক মানুষ নোংরা তাঁবু শিবিরে বা বোমা বিধ্বস্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত ৫১ ফিলিস্তিনির মরদেহ পৌঁছেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে। এতে ১৮ মাস ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধে মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,২৪৩ জনে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট নিহতের সংখ্যায় প্রায় ৭০০টি মরদেহ অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলোর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্প্রতি শেষ হয়েছে। দৈনিক নিহতের সংখ্যায় পূর্ববর্তী হামলাগুলোর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহও রয়েছে।

গত ১৮ মার্চ আকস্মিক বোমাবর্ষণের মধ্য দিয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে। এরপর থেকে তারা প্রতিদিন হামলা চালাচ্ছে। স্থলবাহিনী একটি বাফার জোন প্রসারিত করেছে এবং দক্ষিণের রাফাহ শহরকে ঘিরে ফেলেছে। তারা এখন গাজার প্রায় ৫০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।

ইসরায়েল গত প্রায় ৬০ দিন ধরে গাজার ২০ লাখ ফিলিস্তিনিকে খাদ্য ও ওষুধসহ সব ধরনের আমদানি থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সাহায্য সংস্থাগুলো বলছে, সরবরাহ দ্রুত শেষ হয়ে যাবে এবং হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নতুন করে শুরু হওয়া হামলা এবং কঠোর অবরোধের লক্ষ্য হলো হামাসের ওপর চাপ সৃষ্টি করা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, হামাস ধ্বংস বা নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সব জিম্মি ফেরত না আসা পর্যন্ত যুদ্ধ চলবে।

হামাস জানিয়েছে, তারা অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে (যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে) কেবল ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিনিময়ে, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়েই মুক্তি দেবে। জানুয়ারিতে হওয়া এখনকার অকার্যকর যুদ্ধবিরতি চুক্তিতে এসবের আহ্বান জানানো হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই নারী ও শিশু। তবে কতজন যোদ্ধা বা বেসামরিক নাগরিক, তা উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয় বলছে, যুদ্ধে আরও ১ লাখ ১৭ হাজার ৬০০ জন আহত হয়েছেন। এর মধ্যে, ইসরায়েল গত মাসে যুদ্ধ পুনরায় শুরু করার পর থেকে মোট নিহত ২ হাজার ১৫১ জন এবং আহত ৫ হাজার ৫৯৮ জন।

ইসরায়েল বলছে, তারা প্রায় ২০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তবে এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে চেষ্টা করে এবং গাজায় প্রাণহানির জন্য হামাসই দায়ী। কারণ, হামাস যোদ্ধারা ঘনবসতিপূর্ণ এলাকায় কার্যক্রম চালায়। ইসরায়েলের হামলায় গাজার প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং এর প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। লক্ষাধিক মানুষ নোংরা তাঁবু শিবিরে বা বোমা বিধ্বস্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
পরের সংবাদ ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকবাংলাদেশ

ঘোষণাপত্র পাঠে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক

চীনের ‘টিকটক’ অস্ত্রে কাবু মার্কিন বিলাসবহুল ব্র্যান্ড

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

জাতিসংঘ শান্তিরক্ষী দ্বারা কঙ্গোর ১২ বছর বয়সী নারী গর্ভবতী

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d