সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জকিগঞ্জের প্রবাসী সংগঠন ‘পৌরসভা প্রবাসী পরিষদ, জকিগঞ্জ’ এক অসহায় রোগীর চিকিৎসা সহায়তায় নগদ অর্ধ লক্ষাধিক টাকা প্রদান করেছে।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৭টার দিকে, পরিষদের দেশে অবস্থানরত সদস্যদের মাধ্যমে খলাছড়া গ্রামের ছলাই মিয়াকে মোট ৫০,৮৬০ টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শামসুদ্দোহা দোহা, কোষাধ্যক্ষ মুনিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাজু আহমদ, প্রচার সম্পাদক ও সাংবাদিক এহিয়া আহমদ, নির্বাহী সদস্য কয়েছ আহমদ, দেশের প্রতিনিধি মো. নুরুল হুদা, আবু বকর আবুল সহ আরও অনেকে।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। তারা জানান, প্রবাসীদের ভালোবাসা ও সহযোগিতায় গঠিত এই সংগঠন ভবিষ্যতেও এমন মানবিক কাজে পাশে থাকবে।




