লন্ডন প্রতিনিধি : ব্রিটেনের বার্মিংহাম পেরিবার আসনের সংসদ সদস্য আয়ুব খান এক নতুন বামপন্থী রাজনৈতিক জোট গঠনের সাথে যুক্ত হয়েছেন। এ জোট মূলধারার রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে, সংস্কারপন্থী দল ‘রিফর্ম’-এর প্রভাব মোকাবেলায় কাজ করবে বলে জানা গেছে। ব্রিটেনের রাজনীতিতে এ ধরনের জোট গঠনের প্রচেষ্টা মূলত তাদের উদ্দেশ্যকে সামনে রেখেই— যারা প্রচলিত রাজনৈতিক দলগুলো থেকে বিচ্ছিন্ন এবং পরিবর্তন প্রত্যাশী।
এ নতুন রাজনৈতিক জোটে আয়ুব খানের সঙ্গে রয়েছেন সাবেক লেবার পার্টি নেতা জেরেমি করবিন এবং কভেন্ট্রি সাউথ আসনের সংসদ সদস্য জারা সুলতানা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এক বিবৃতিতে জারাহ সুলতানা জানান, তিনি লেবার পার্টি থেকে পদত্যাগ করছেন এবং জেরেমি করবিনের সঙ্গে মিলিত হয়ে একটি নতুন স্বতন্ত্র আন্দোলনের নেতৃত্ব দেবেন। আমি আর লেবার পার্টির সঙ্গে থাকতে পারছি না। এখন সময় নতুন পথ খোঁজার। আমরা এমন একটি আন্দোলন গড়তে চাই, যা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
গত জুলাইতে অন্য ছয় লেবার পার্টির এমপির সাথে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেওয়ায় লেবার পার্টি থেকে বরখাস্ত হন আপসানা বেগমও। করবিনের রাজনৈতিক ঘনিষ্ট অনুসারী আপসানা বেগম ও জারাহ সুলতানা জেরেমি করবিনের সাথে যোগ দিতে পারেন এমন আলোচনা চলছিল। টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আদি বাসিন্দা মরহুম মনির উদ্দীন আহমেদের কন্যা আপসানার লেবার পার্টির রাজনীতিতে উত্থানও ২০১৯ প্রথমবার মনোনয়ন পান সাবেক দলীয় শীর্ষনেতা বামপন্থী জেরেমি করবিনের হাত ধরে। দলের সে সময়ের শীর্ষ নেতার সরাসরি আনুকুল্য পাওয়ায় ইর্ষাজনিত কারণে নিজ সংসদীয় আসনে লেবার পার্টির বাংলাদেশী বংশোদূত বড় অংশের প্রকাশ্য বিরোধীতার মুখোমুখি হন।




