বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    ইউনূস-মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা
    এপ্রিল ৫, ২০২৫
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    সাম্যকে রাজনৈতিক কারণে হত্যা—অভিযোগ রিজভীর
    মে ১৫, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ১০ মিলিয়ন ডলারের বারকিন: বিশ্বের সবচেয়ে দামি এ ব্যাগের বিশেষত্ব কী?
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

১০ মিলিয়ন ডলারের বারকিন: বিশ্বের সবচেয়ে দামি এ ব্যাগের বিশেষত্ব কী?

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বিশ্বজুড়ে বারকিন ব্যাগকে মর্যাদা ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার সর্বপ্রথম তৈরি হওয়া বারকিন ব্যাগটি নিলামে বিক্রি হয়েছে, যার মূল্য পড়েছে দশ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১২১ কোটি টাকার বেশি। এটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি হ্যান্ডব্যাগ।

আরও পড়ুন

ইরান ইসরায়েল সংঘাতে কোন অবস্থানে চীন ও রাশিয়া
ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী
ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় কঠিন হলো

কালো লেদারের এই হ্যান্ডব্যাগটি তৈরি করা হয়েছিলো ১৯৮৫ সালে, বিখ্যাত গায়িকা জেন বারকিনের জন্য। এই ব্যাগের জন্ম এক মজার ঘটনাকে কেন্দ্র করে। একবার জেন বারকিন লাক্সারি ফ্যাশন হাউজ হারমেসের তৎকালীন প্রধানের পাশে বসেছিলেন। সে সময় তিনি তার ব্যাগটি ঠিকভাবে সামলাতে না পারায় ব্যাগের জিনিসপত্র নিচে পড়ে যায়। তখন তিনি পাশে বসা হারমেসের প্রধানকে বলেন, তারা কেন বড় ব্যাগ বানায় না?

তার কথা শুনে হারমেস প্রধান তখনই বিমানে থাকা একটি কাগজের সিক ব্যাগে (যেটি বিমানে যাত্রীদের বমি বা অসুস্থতার ক্ষেত্রে ব্যবহারের জন্য দেওয়া হয়) নতুন ব্যাগের নকশা আঁকেন। আর বিমানে বসে তৈরি হওয়া সেই ডিজাইনার ব্যাগটি গত বৃহস্পতিবার প্যারিসে নিলাম কোম্পানি সোদেবিসের নিলামে বিক্রি হয়ে যায়। ব্যাগটি কিনেছেন একজন জাপানি সংগ্রাহক। ব্যাগটির বিক্রিমূল্য এতটাই বেশি যে এটি আগের সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রিত ব্যাগটির মূল্য ছিল পাঁচ লাখ ১৩ হাজার মার্কিন ডলার।

নিলাম হাউজ থেকে জানানো হয়, নিলামটি ছিল টানটান উত্তেজনায় ভরা। প্রায় ১০ মিনিট ধরে নয় জন অ্যান্টিক কালেক্টর বা সংগ্রাহক ব্যাগটি কেনার জন্য বিড করেছেন। যারা দুষ্প্রাপ্য ও ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহ করেন, তাদেরকে বলা হয় অ্যান্টিক কালেক্টর। কিন্তু এই ব্যাগটি কেন এত মূল্যবান?

সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশনের প্রধান মর্গ্যান হালিমি বলেন, এই চামড়ার ব্যাগটি এতটা মূল্যবান হয়ে ওঠার কারণ, একজন কিংবদন্তি ব্যক্তি এর ডিজাইন করেছিলেন। সেজন্যই এটি কিনতে অনেকেই আগ্রহী হন, নিলামে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা হয়, আর শেষ পর্যন্ত ব্যাগটি রেকর্ড দামে বিক্রি হয়। বারকিন প্রোটোটাইপ (কোনও পণ্যের প্রথম মডেল) মানেই হচ্ছে একটি অসাধারণ গল্পের সূচনা বিন্দু, যা এটিকে এক আধুনিক প্রতীকে পরিণত করেছে। বারকিন ব্যাগ হলো পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত হ্যান্ডব্যাগগুলোর একটি।

অ্যাংলো-ফ্রেঞ্চ গায়িকা ও অভিনেত্রী জেন বারকিনের জন্য ব্যাগটি তৈরি করার পর হারমেস এটিকে অন্যান্যদের কাছেও বাণিজ্যিকভাবে উপস্থাপন করে। পরবর্তীতে এটি ফ্যাশন দুনিয়ায় এক বিশেষ গুরুত্ব পায় এবং বিলাসিতার প্রতীক হয়ে ওঠে। এই ব্র্যান্ডের কিছু ব্যাগের দাম হাজার হাজার ডলার এবং কেউ কেউ একটি আসল বারকিন ব্যাগ কেনার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন।

এ যাবৎকালে যেসব সেলিব্রিটির হাতে এই ব্যাগটি দেখা গেছে, তাদের মধ্যে আছেন কেট মস, ভিক্টোরিয়া বেকহ্যাম এবং জেনিফার লোপেজ। এই ব্যাগটির কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। যেমন, এর সামনের ফ্ল্যাপে বা ঢাকনায় বারকিনের নামের আদ্যক্ষর ‘জে.বি.’ খোদাই করা আছে। আরও আছে স্থায়ীভাবে লাগানো কাঁধের স্ট্র্যাপ, বেল্টে লাগানো একটি নেইল ক্লিপার। জেন বারকিন সরাসরি যুক্ত ছিলেন, এমন দাতব্য সংস্থার স্টিকারও রয়েছে ব্যাগটিতে। যেমন, ডক্টরস অব দ্য ওয়ার্ল্ড এবং ইউনিসেফ।

২০২৩ সালে ৭৬ বছর বয়সে জেন বারকিন মারা যান। তিনি এক দশক ধরে এই ব্যাগটিকে নিজের কাছে রেখেছিলেন। পরে ১৯৯৪ সালে এইডস রোগীদের সহায়তার জন্য তহবিল তুলতে তিনি ব্যাগটি নিলামে দান করেন। এরপর প্যারিসের এক বিলাসবহুল বুটিকের মালিক ক্যাথেরিন বেনিয়ার এটি কিনে নেন। ২৫ বছর ধরে ব্যাগটি তার সংগ্রহে ছিল এবং এত বছর পর ফের এটি নিলামে ওঠে। সোদেবিস জানায়, এর আগে সবচেয়ে দামি হ্যান্ডব্যাগ ছিল ‘হোয়াইট হিমালয়ান নিলোটিকাস ক্রোকোডাইল ডায়মন্ড রিটার্ন কেলি ২৮’, যা ২০২১ সালে বিক্রি হয়েছিলো।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ক্রিপটিক গর্ভাবস্থা— যখন নিজেই জানেন না আপনি গর্ভবতী
পরের সংবাদ ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে : সংস্কৃতি উপদেষ্টা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যরাজনীতি

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে ট্রাম্প

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে বিশ্বনেতারা কে কী বললেন

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ক্রিসমাসে কি বরফ পড়বে? যুক্তরাজ্যের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস

সৈয়দ ফরহাদ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d