বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মজুরি ও রেশন বন্ধের প্রতিবাদে দেওরাছড়া চা শ্রমিকদের বিক্ষোভ

    অফিস গেটে তালা

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ…

    বাংলা মেইল ডেস্ক
    শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

    দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ…

    তিমির বনিক
    খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি…

    বাংলা মেইল ডেস্ক
    দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর আত্মপ্রকাশ

    মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ধরতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
    মার্চ ২৪, ২০২৫
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের
    মে ১১, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫
শেয়ার
Ad imageAd image

গত ৬ মাসে দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। গত ১০ জুলাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ৬ মাসে ২৭ জন নিহত ও ১১ মাসে ২ হাজার ৪৪২ টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উক্ত সংবাদ সম্মেলনের বিষয়ে পুলিশ সদরদপ্তর মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা; কারা হবেন মুক্তিযোদ্ধা?
সংসদ নির্বাচনের দিন গণভোট হবে : প্রধান উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোন হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা ও সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি মর্মে তদন্তে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পুলিশ উল্লিখিত ২৭ জন নিহত হওয়ার ঘটনাসমূহ পর্যালোচনা করছে। ২৭ জন নিহত হওয়ার ঘটনার মধ্যে ২২ টি ঘটনায় নিয়মিত হত্যা মামলা এবং ৫টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সমূহের মধ্যে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে ২টি (ভাতিজা চাচাকে হত্যা, চাচাতো ভাইদের মধ্যে মারামারির ফলে ১ জন নিহত), আর্থিক লেনদেন সংক্রান্ত ২ জন (তন্মধ্যে মাদক ক্রয়- বিক্রয়ের টাকা পাওনাকে কেন্দ্র করে ১ জন), ডাকাতি ও দস্যুতার ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৭ জন, সন্ত্রাসী গ্রুপের সদস্য সন্দেহে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলিতে ১ জন, তরমুজ ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে মারামারিতে ১ জন, গলায় ফাঁস নিয়ে ৩ জনের আত্মহত্যা, মৃতদেহ উদ্ধার করা হয়েছে এমন ১১ জন নিহত হওয়ার ঘটনায় (ভবঘুরে ও মানসিকভাবে অসুস্থ মহিলার সন্দেহজনক মৃত্যু, জুম চাষে গিয়ে খেয়াং নারী নিহত, তামাক ক্ষেত হতে পাতা কুড়াতে যাওয়া নারীর মৃতদেহ উদ্ধার, বাড়ির পাশ হতে জখমহীন মৃতদেহ এবং অন্যান্য স্থান থেকে মৃতদেহ উদ্ধার ইত্যাদি) তদন্ত চলমান রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাসমূহে মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে, ১৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছে এবং ১৮ জন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে যৌন হয়রানি, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত মোট ২০টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ২০ ঘটনার মধ্যে ১৬ টি ঘটনার অভিযোগে মামলা রুজু হয়েছে এবং ২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনটি ঘটনা সংক্রান্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর তানোরে আদিবাসী নারী ধর্ষণের শিকার ঘটনার সত্যতা পাওয়া যায়নি। অভিযুক্তের সাথে পূর্ব থেকে বাদীনির পারিবারিক দ্বন্দ্ব ছিল মর্মে জানা যায়। মাগুরার শ্রীপুর হরিনন্দী গ্রামে কিশোর কুমার রায়ের বাড়িতে ডাকাতির পর সহধর্মিণীকে গণধর্ষণের ঘটনাটিতে কোন অভিযোগ দায়ের হয়নি এবং ঘটনাটি পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পায়নি।

সংগঠনটি জানায়, সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে গত বছরের ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ২ হাজার ১০ টি-যার মধ্যে ১ হাজার ৭৬৯ টি সম্প্রদায়িক আক্রমণ এবং হামলার ঘটনা।

বাংলাদেশ পুলিশ উল্লিখিত ১ হাজার ৭৬৯ ঘটনা যাচাই-বাছাই করে ৫৬ টি জেলায় মোট ১ হাজার ৪৫৭ টি ঘটনার সত্যতা পায়। উক্ত ১ হাজার ৪৫৭ ঘটনার মধ্যে মোট ৬২ টি ঘটনায় মামলা রুজু হয় এবং ৯৫১ টি ঘটনায় জিডি দায়ের করা হয়। ৬২ ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়। তদন্তে দেখা যায় যে ১ হাজার ৭৬৯ টি ঘটনার মধ্যে ১ হাজার ৪৫২ টি ঘটনা (৮২.৮%) ২০২৪ সালের ৫ আগস্ট সংগঠিত হয়। ১ হাজার ২৩৪ টি ঘটনা রাজনৈতিক বিরোধ সংক্রান্ত। ১৬১ টি ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ২ জানুয়ারি পর্যন্ত পূজা মণ্ডপ/উপাসনালয় সংক্রান্ত মোট ১২৭ টি সহিংসতার ঘটনার সংবাদ পাওয়া যার এর মধ্যে ৬৬টি ঘটনায় মামলা এবং ৬১টি ঘটনায় জিডি করা হয়। দায়েরকৃত মামলায় মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে মন্দির,পারিবারিক মন্দিরে চুরি, প্রতিমা, পারিবারিক মন্দিরে ভাঙচুর, অগ্নি-সংযোগ, জমি দখল, উচ্ছেদ, উচ্ছেদের চেষ্টা ইত্যাদি সংক্রান্ত মোট ৬০ টি ঘটনার অভিযোগ করা হয়। উক্ত ঘটনা সমূহ পর্যালোচনা করে দেখা যায় যে মন্দির, পারিবারিক মন্দিরের মূর্তি, অলংকার, আসবাবপত্র, দান বাক্সের টাকা ইত্যাদি সংক্রান্ত বাংলাদেশ পুলিশ ২০ টি চুরির ঘটনার সংবাদ পায়।

উক্ত ২০ টি ঘটনায় ১৪ টি নিয়মিত মামলা রুজু করা হয় এবং ৫ ঘটনা জিডিতে লিপিবদ্ধ করা হয়। প্রতিমা, মন্দির, পারিবারিক মন্দিরে ভাঙচুরের মোট ২৪ টি ঘটনার সংবাদ পাওয়া যায় এবং এ সংক্রান্ত মোট ১৮ টি মামলা ও চারটি ঘটনা জিডিতে লিপিবদ্ধ করা হয়। এ সকল মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয় এবং ১০ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে। একটি চুরির ঘটনায় এবং দুইটি ভাঙচুরের ঘটনার তদন্তে সত্যতা পাওয়া যায়নি। এছাড়া ৪ টি অগ্নি সংযোগের ঘটনার মধ্যে দুইটি ঘটনায় প্রাথমিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়নি। চারটি ঘটনায় জমি ও সীমানা সংক্রান্ত সমস্যা ছিল মর্মে জানা যায়, তন্মধ্যে দুইটি ঘটনা স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় সমাধান হয়।

জায়গা দখলের ছয়টি অভিযোগের সংবাদে তদন্তে প্রকৃতপক্ষে জায়গা দখলের তথ্য পাওয়া যায়নি। খিলক্ষেত থানাধীন বাংলাদেশ রেলওয়ের জায়গার অস্থায়ী পূজা মণ্ডপটি মূলত রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বগুড়ায় শ্মশানঘাটের পিলার ঠিকাদার ভেঙে ফেলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে পুনরায় শ্মশান ঘাট নির্মাণ করে দেওয়া হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে যোগাযোগ করা হলে সংঘটিত অন্যান্য ঘটনাসমূহ পরবর্তীতে সুনির্দিষ্টভাবে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। তথ্য পাওয়া গেলে সুনির্দিষ্টভাবে ঘটনা সমূহের বিস্তারিত জানানো হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘটিত প্রত্যেকটি ঘটনায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্বের সাথে তদন্ত করছে এবং সকল স্থাপনা, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
পরের সংবাদ তিস্তার ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

‘সিলেটে আরও আগে থেকে এক শ্রেণীর ব্যবসায়ীরা পাথর উত্তোলন করছিল’

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

‘মহামারিতে বেশি ক্ষতির শিকার অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মজীবী নারীরা’

বাংলা মেইল ডেস্ক
জাতীয়লিড

ঈদযাত্রায় প্রতারকচক্র হতে সতর্ক থাকুন : পুলিশ সদরদপ্তর

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d