সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন, রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান ছাহেবের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে রোববার (২০ জুলাই) বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের আজাদ কনফারেন্স হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাখালগঞ্জ মাদরাসার সাবেক শিক্ষার্থী হাফিজ মাওলানা হেলাল উদ্দিন। পরিচালনা করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা আখতার হোসাইন জাহেদ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি হাবিবুর রহমান ছাহেব শিক্ষার্থীদের প্রতি দীনী ইলম অর্জন, আদব-আখলাক চর্চা ও উম্মাহর কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি প্রবাসে দ্বীন প্রচারে মুসলিম কমিউনিটির ভুমিকা ও ঐক্যের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান এবং আলেমে দ্বীন সৈয়দ মাওলানা মাহমুদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দী, রাখালগঞ্জ মাদরাসার সাবেক ছাত্র হাফিজ মাওলানা সুহেল আহমদ, মাওলানা সালেহ আহমদ মনসুরী ও এ বি এম বায়েজিদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা দুলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ স্যান্ডওয়েল ব্রাঞ্চের সেক্রেটারি হাফিজ আলী হোসেন বাবুল, শাহজালাল জামে মসজিদ আস্টনের প্রেসিডেন্ট শফিক মিয়া চৌধুরী গণি, আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম ব্রাঞ্চের ক্যাশিয়ার হাজী সাহাব উদ্দিন, স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল্লাহ আল নাঈম, জালালিয়া সুন্নী মসজিদ আস্টনের ইমাম হাফিজ হারুনুর রশিদ, দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক হাফিজ হোসাইন আহমদ ও গুলজার আহমদ খান জামি।
পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।




