যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত ঐতিহ্যবাহী লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে গত ১৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে কমপ্লেক্সের হল রুমে কার্যকরী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।
সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী আঙ্গুর মিয়া, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ এমদাদ হোসাইন, ট্রেজারার হাফিজ আলী হোসেন বাবুল, জয়েন্ট ট্রেজারার রফিকুল হক লিটন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুসাম উদ্দিন আল হুমাইদী, মেম্বারশিপ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল মুনিম এবং এক্সিকিউটিভ সদস্য মাওলানা গুলজার আহমদ, হাজী শাহাবুদ্দিন, হাজী আলতাফুর রহমানসহ অনেকে।
সভায় লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উনিশ বাড়ি জামে মসজিদের চেয়ারম্যান, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের অন্যতম লাইফ মেম্বার ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব গৌছ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।




