বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    স্ট্রোকে ইবি শিক্ষার্থীর মৃত্যু; ক্যাম্পাসে শোকের ছায়া

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ মোল্লা স্ট্রোকজনিত…

    সাকিব মাহমুদ | ইবি প্রতিনিধি
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম…

    বাংলা মেইল ডেস্ক
    কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক…

    তিমির বনিক
    পানিবাহিত রোগে ঢাবির শতাধিক ছাত্রী অসুস্থ

    মধ্যরাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

    বাংলা মেইল ডেস্ক
    হয়রানি ও প্রতারণা এড়াতে রেল কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত

    আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকেট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে…

    বাংলা মেইল ডেস্ক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    আওয়ামী লীগের নামে ইসিতে দলের নিবন্ধন চাইলেন উজ্জল রায়
    মার্চ ২৫, ২০২৫
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার
    মে ১২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    স্টারমার সরে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে
    মে ১৪, ২০২৬
    ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
    মে ১৩, ২০২৬
    অবৈধভাবে হলে থাকছেন ইবি শিবির নেতা
    মে ১২, ২০২৬
    লেবার সরকারের নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রিত্ব ছাড়লেন জেস ফিলিপস
    মে ১২, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

ইলিয়াস-জামানসহ ৩৮ জন নেতাকর্মীর খালাস

দেড় দশক পর বাস পোড়ানো মামলার রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ১৩, ২০২৬
শেয়ার
Ad imageAd image

দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াই আর অপেক্ষার অবসান হলো। সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলী ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ ৩৮ জন নেতাকর্মী।

আরও পড়ুন

বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরি, ভারতীয় নাগরিক আটক
টাঙ্গুয়ার হিজল করচবাগ থেকে মাটি কর্তন, লাখ টাকা জড়িমানা
শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে হচ্ছে আইন

মঙ্গলবার (১২ মে) দুপুরে সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

এই রায়ের মধ্য দিয়ে এক রক্তক্ষয়ী অধ্যায় এবং দীর্ঘস্থায়ী এক আইনি জট থেকে মুক্তি পেলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তবে যে নিখোঁজ নেতার নাম এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল—এম. ইলিয়াস আলী এবং ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার—তাদের অনুপস্থিতিতেই ঘোষিত হলো এই রায়।

মামলার নথিপত্র এবং স্মৃতি হাতড়ালে ফিরে যেতে হয় ২০১১ সালের ১৮ ডিসেম্বরে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে উত্তাল ছিল সিলেট। বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় ‘সিলেট-হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’-এর একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলে ওঠা সেই বাসের ভেতরে আটকা পড়ে অঙ্গার হয়ে যান ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। একই সময় ভাঙচুর করা হয় আরও একটি বাস।

সেই ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় নিয়ে শুরুতে তৈরি হয়েছিল গভীর রহস্য। কোনো স্বজন না আসায় ২০ ডিসেম্বর পুলিশ তাকে ‘বেওয়ারিশ’ হিসেবে নগরীর মানিকপীরের গোরস্থানে দাফন করে। কিন্তু দাফনের ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি জোৎস্না বেগম নামে এক নারী দক্ষিণ সুরমা থানায় এসে লাশের পরিচয় শনাক্ত করেন। তিনি দাবি করেন, নিহত ব্যক্তি তার স্বামী কাজী নাছির (৭০) এবং তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের বাবা। পায়ের জুতা, হাতের ঘড়ি আর কোমরের বেল্ট দেখে স্বামীকে শনাক্ত করেছিলেন সেই নারী। ঘটনাটি তখন দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

গাড়িতে আগুনের ঘটনায় তৎকালীন সময়ে দক্ষিণ সুরমা থানায় দুটি মামলা হয়েছিল। একটি হত্যা মামলা (এসআই হারুন মজুমদার বাদী হয়ে) এবং অন্যটি দ্রুত বিচার আইনে মামলা (পরিবহন ব্যবসায়ী শাহ নূরুর রহমান বাদী হয়ে)। মামলায় এম. ইলিয়াস আলী ও সামসুজ্জামান জামানসহ ৩৯ জনকে আসামি করা হয় (পরবর্তীতে একজন মারা যাওয়ায় ৩৮ জন)।

মঙ্গলবার আদালতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও জেরা শেষে আদালত পর্যবেক্ষণ করেন যে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী ও অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাটি দায়ের করা হয়েছিল, যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

মামলা থেকে খালাস পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, অ্যাডভোকেট এটিএম ফয়েজ, নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ আরও অনেকে। রায়ের পর আদালত চত্বরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিলেও এম. ইলিয়াস আলী ও দিনারের মতো নেতাদের নিখোঁজ থাকার বেদনা ছায়া ফেলেছিল উপস্থিত সবার মনে।

বিচারের বাণী নিভৃতে কাঁদলেও দীর্ঘ ১৫ বছর পর সত্যের জয় হয়েছে বলে মনে করছেন খালাস পাওয়া আসামিরা ও তাদের আইনজীবীরা।

Like this:

Like Loading…
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ শ্রীমঙ্গলে দিনের আলোয় নারীর গয়না ছিনতাই
পরের সংবাদ ফিলিপাইনের পার্লামেন্টে আশ্রয় নিলেন সিনেটর
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

ঢাকা

নরসিংদীতে ডিবি–ডিএসবি ও ট্রাফিক সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

হাবিব উল্লাহ
ঢাকাবাংলাদেশ

জমি নিয়ে বিরোধ, শিক্ষকের দুই পায়ের রগ কাটল প্রতিপক্ষ

হাবিব উল্লাহ
জাতীয়বাংলাদেশ

হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভীর ইন্তেকাল

বাংলা মেইল ডেস্ক
সিলেট

পর্যটনের চাপে ‘হুমকিতে’ টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d