বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের…

    মুহাম্মদ সোহান
    বিয়ের প্রলোভনে রিসোর্টে রাত কাটিয়ে পলায়ন, স্থানীয়দের চাপে বিয়ে

    সুনামগঞ্জের তাহিরপুরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে রাত্রিযাপন করে পালিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    মেঘালয়ে কয়লা গুহায় পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

    অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকায় কয়লা গুহায় কাজ করতে গিয়ে…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বেশি দামে তেল-গ্যাস বিক্রি, শায়েস্তাগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল ও গ্যাস সিলিন্ডার…

    আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী। হবিগঞ্জ প্রতিনিধি
    মানিকপুরে ‎এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি…

    ‎সোহাগ মিয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্কের ঝড়
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্কের ঝড়

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভোটাধিকার নিয়ে তুমুল বিতর্কের সূত্রপাত হয়েছে এক অদ্ভুত তথ্য থেকে। ২০২৩ সালের বারাণসী পৌর করপোরেশনের ভোটার তালিকায় দেখা যায়, ভেলুপুর ওয়ার্ডের শঙ্কুলধারা এলাকার এক রামকমল দাশের রয়েছে ৪৮ জন ছেলে। তারা সবাই একই বাড়িতে থাকেন, তাদের মধ্যে ১১ জনের জন্ম একই বছরে এবং সবারই বয়স ৩৭ বছর।

আরও পড়ুন

খাসোগি হত্যার পর যুক্তরাষ্ট্রে সৌদি ক্রাউন প্রিন্সের প্রথম সফর
গুয়াহাটির টিস ক্যাম্পাসে মহিলা হোস্টেলের স্নানঘরে গোপন ক্যামেরা উদ্ধারে চাঞ্চল্য
বিজয় থালাপাতির সমাবেশে আসলে কী হয়েছিল

ভোটার তালিকার সেই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুরু হয় সমালোচনার ঝড়। এতে ভোটার তালিকার সততা নিয়ে প্রশ্ন ওঠে, ভারতজুড়ে বিক্ষোভের ডাক দেয় বিরোধী দলগুলো। এই বিক্ষোভ থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন বিহারে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণার পর থেকে বিরোধীরা ‘ভোট চুরি’র অভিযোগ এনে এর বিরোধিতা করে আসছে। গত ৭ আগস্ট ভারতীয় কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ আনেন, যার পরে এই বিষয়টি আরও জোরালো হয়ে ওঠে। এর মধ্যেই ভোটার তালিকার ছবিটি ভাইরাল হয়।

ফ্যাক্ট চেক
ভারতীয় ফ্যাক্টচেকিং সংস্থাগুলো জানায়, ভোটার তালিকার ওই ছবিটি সত্য। তবে বাস্তবে এই ৪৮ জনের কেউই রামকমল দাশের ছেলে নন। রামকমল দাশ হলেন বারাণসীর খোজওয়ায় অবস্থিত রাম জানকী মঠের মহন্ত। আর ওই ৪৮ জন তার শিষ্য। তাছাড়া, স্বামী রামকমল নিজেই অবিবাহিত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, আশ্রমে গুরু-শিষ্য ঐতিহ্য অনুসরণ করা হয়। ওই আশ্রমে বসবাসকারী সব ছাত্র স্বামীজিকে তাদের গুরু পিতা বলে মনে করেন। এ কারণেই এই ভোটার তালিকায় গুরুর নাম পিতা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল।

ভোট চুরির অভিযোগ বিরোধীদের
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে সোমবার (১১ আগস্ট) দিল্লি পুলিশের হাতে আটক হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা। আটকের পর রাহুল গান্ধী বলেন, এটি রাজনৈতিক লড়াই নয়, সংবিধান রক্ষার লড়াই। আমরা একটি সুষ্ঠু ও সঠিক ভোটার তালিকা চাই। বিরোধীদের দাবি, কঠোর কাগজপত্র যাচাইয়ের এই প্রক্রিয়া দরিদ্র, মুসলিম, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের লাখ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দিতে পারে। এই প্রক্রিয়ায় আধার কার্ড গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না, বরং জন্ম সনদ, পাসপোর্ট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে—যা বহু প্রান্তিক মানুষের কাছেই নেই।

ইসির যুক্তি ও বিজেপির সমর্থন
ভারতের নির্বাচন কমিশন বলছে, এই সংশোধন নিয়মিত হালনাগাদকরণ মাত্র। মৃত, স্থানান্তরিত বা দ্বৈত ভোটারদের নাম মুছে ফেলা ও অবৈধ বিদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্য এটি করা হয়। বিজেপি এই প্রক্রিয়াকে সমর্থন করছে এবং বিরোধীদের আন্দোলনকে ‘দেশজুড়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা’ বলে উল্লেখ করছে। তবে সমালোচকরা সতর্ক করছেন, ২০১৯ সালে আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) প্রক্রিয়ায় যেমন প্রায় ২০ লাখ মানুষ, বিশেষ করে মুসলিমরা নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়েছিলেন, বিহারেও তেমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : সামান্তা শারমিন
পরের সংবাদ পৃথিবীর কোথাও ব্যাংকের টাকা এভাবে লুট হয়নি : অর্থ উপদেষ্টা
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিক

চোলোচুলিতে জড়ালেন মেক্সিকোর আইনপ্রণেতারা, ভিডিও ভাইরাল

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিক

পাঞ্জাবে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট; গ্রেপ্তার স্বামী

সুজন চক্রবর্তী
আন্তর্জাতিক

স্কটল্যান্ডে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকবার্মিংহাম সংবাদযুক্তরাজ্য

বার্মিংহামে মানবপাচার, যৌন শোষণে এক দম্পতির কারাদণ্ড

জি. মোস্তফা লিমন
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d