বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    জগন্নাথপুরে প্রবাসীর ওপর হামলা, লুটপাট ও হুমকির অভিযোগ

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের এক…

    নিজস্ব প্রতিবেদক
    কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে বকুল বেগম (৬৫) নামে এক…

    তিমির বনিক
    পলাশে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৯ মামলায় জরিমানা

    নরসিংদীর পলাশ উপজেলায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা…

    হাবিব উল্লাহ
    ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

    সিলেটের ওসমানীনগর উপজেলায় মাসব্যাপী হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন এবং জাতীয় পুষ্টি…

    ওসমানীনগর প্রতিনিধি
    নিখোঁজ নাকি আত্মগোপন, জুড়ীর শিক্ষক জাকারিয়াকে ঘিরে রহস্য!

    মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদের…

    আব্দুল্লাহ জহুরী
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর : তারেক রহমান
    জুন ২০, ২০২৫
    ‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে’
    জুলাই ২, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন যুদ্ধ অবসান প্রক্রিয়া জটিল করছে রাশিয়া দাবি জেলেনস্কির
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
আন্তর্জাতিক

যুদ্ধ অবসান প্রক্রিয়া জটিল করছে রাশিয়া দাবি জেলেনস্কির

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫
শেয়ার
Ad imageAd image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া একের পর এক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে, কবে এই হত্যাযজ্ঞ বন্ধ হবে তা এখনো জানি না। এটি পরিস্থিতিকে আরো জটিল করছে। তিনি তার এক্স একাউন্টে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সোমবার জেলেনস্কি ওয়াশিংটন ডিসি সফর করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তির দিকে যেতে চান।

আরও পড়ুন

আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

শুক্রবার আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, এটি হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভাল উপায়। কারণ, যুদ্ধবিরতি কোন স্থায়ী সমাধান নয়। পুতিন-ট্রাম্প বৈঠকের পর জেলেনস্কিকে ফোন করে প্রকৃত ও স্থায়ী শান্তি চুক্তি করার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগুন থামাতে হবে, হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি মস্কোর সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার শর্তগুলো তুলে ধরেন। যার মধ্যে রয়েছে- বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা এবং ক্রেমলিন কর্তৃক অধিকৃত অঞ্চল থেকে অপহৃত শিশুদের মুক্তি দেওয়া।

ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে তার অবস্থানের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। কেননা, আলাস্কা বৈঠকের আগেই তিনি বলেছিলেন, তিনি দ্রুত যুদ্ধবিরতি চান। বরাবরই ইউক্রেনের প্রধান দাবি ছিল দ্রুত যুদ্ধবিরতি ও পরে দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা। আর ট্রাম্পও ইউরোপীয় নেতাদের আগেই জানিয়েছিলেন যে, তার লক্ষ্য হচ্ছে শীর্ষ বৈঠকে একটি যুদ্ধবিরতির চুক্তি করা। পুতিন ট্রাম্পকে শান্তি প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। যেখানে বলা হয়েছে, ইউক্রেনকে ডনবাসের দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে, এবং এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝিয়া ও খেরাসনের সম্মুখভাগে যুদ্ধ স্থগিত করবে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অবৈধভাবে দখল করে নেয়। পরে আট বছর পর পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে। তারা ডনবাসকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দাবি করে এবং বর্তমানে লুহানস্কের বেশিরভাগ অংশ এবং দোনেৎস্কর ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করে। মার্কিন প্রেসিডেন্ট আগেই বলেছিলেন, যে কোনো শান্তিচুক্তিতে ‘অঞ্চলের বিনিময়ের বিষয়টি জড়িত থাকতে পারে। বৈঠকের পর ট্রাম্প ফোনে সেই প্রস্তাব জেলেনস্কির কাছে পৌঁছে দিয়েছেন বলেও জানা গেছে। মাত্র কয়েক দিন আগে জেলেনস্কি বলেছিলেন, লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ে গঠিত ডনবাস ইউক্রেন হস্তান্তর করবে না। কেননা পরবর্তীতে এটিকেই আগ্রাসনের জন্য ব্যবহার করতে পারে।

বিবিসির অংশীদার সিবিএস কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ইউরোপীয় কূটনীতিকরা উদ্বিগ্ন যে ট্রাম্প সোমবার জেলেনস্কিকে চাপে ফেলতে পারেন, যাতে তিনি বৈঠকে আলোচিত শর্তগুলো মেনে নেন। ট্রাম্প বৈঠকের পর ইউরোপীয় নেতাদের ফোন করে বলেছেন পুতিন “কিছু ছাড়” দিতে রাজি, তবে তিনি বিস্তারিত জানাননি।

শুক্রবারের বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনীয় নেতার জন্য তার পরামর্শ কী? উত্তরে তিনি বলেছিলেন, চুক্তি করুন। রাশিয়া একটি বড় শক্তি, তারা নয়। পুতিন যুদ্ধ শেষ করতে রাজি না হলে ট্রাম্প এর আগে খুব কঠিন পরিণতির হুমকি দিয়েছিলেন। গত মাসে তিনি মস্কোর জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যুদ্ধবিরতিতে না গেলে কঠোর নতুন নিষেধাজ্ঞা, এমনকি অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

শুক্রবারের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো বড় চুক্তি ঘোষণা হয়নি, তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, অগ্রগতি হয়েছে। শনিবার পুতিন বৈঠককে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেন এবং বলেন তিনি ট্রাম্পকে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করতে পেরেছেন। আমরা সুযোগ পেয়েছি এই সঙ্কটের মূল কারণগুলো নিয়ে আলোচনা করার। এই মূল কারণগুলো নির্মূল করাই সমাধানের ভিত্তি হওয়া উচিত বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পরে এক জ্যেষ্ঠ রাশিয়ান কূটনীতিক বিবিসি নিউসআওয়ারকে বলেন, আলাস্কার এই বৈঠক যুদ্ধ বন্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

জাতিসংঘে রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, যারা শান্তি চান তাদের সবারই এই বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন সহ ইউরোপীয় নেতাদের একটি দল বলেছেন, পরবর্তী পদক্ষেপে প্রেসিডেন্ট জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে আরও আলোচনা করা উচিত।

এই নেতারা বলেছেন যে, তারা ইউরোপীয় সমর্থন নিয়ে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের জন্য কাজ করতে প্রস্তুত রয়েছেন। আমরা রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে প্রস্তুত। নিজেদের ভূখণ্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া ইউক্রেনের ব্যাপার। আন্তর্জাতিক সীমানা বলপ্রয়োগে পরিবর্তন করা যাবে না।

ট্রাম্পের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, এর মাধ্যমে আমরা “আগের যেকোনো সময়ের চেয়ে শান্তির কাছাকাছি পৌঁছেছি। অবশ্যই অগ্রগতি হয়েছে। তবে পরবর্তী ধাপে জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে আরও আলোচনা প্রয়োজন। ইউক্রেনে শান্তির পথ তার অংশগ্রহণ ছাড়া নির্ধারিত হতে পারে না।

এদিকে, কিয়েভে ইউক্রেনীয়রা আলাস্কার বৈঠকের ফলাফল নিয়ে অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন। তারা অনেকটাই ভেঙে পড়েছেন। পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ৫০ বছর বয়সী এক প্রবীণ সেনা সের্হি অর্লিক বলেন, আমি বুঝি আলোচনায় হাত মেলাতে হয়, পুতিন এলে সরাসরি তাকে চড় মারা যায় না। কিন্তু এই লাল গালিচা আর হাঁটু গেড়ে থাকা সেনাদের দৃশ্য। এটা ভয়াবহ, এর কোনো মানে নেই।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরের সংবাদ সপ্তাহে ৪ দিন কাজ শরীর ও মনের জন্য ভালো, কিন্তু তা করছি না কেনো?
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

তেহরানে সড়কের পাশে ‘আগুনের নদী’

বাংলা মেইল ডেস্ক
পোল্যান্ডের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হতে পারে ফলাফল?
আন্তর্জাতিকইউরোপ

পোল্যান্ডের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হতে পারে ফলাফল?

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকলিড

ফাইজার কোভিড টিকা চোখের ক্ষতি করতে পারে

বাংলা মেইল ডেস্ক
সৌদি-যুক্তরাষ্ট্র ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি: চূড়ান্ত পর্যায়ে ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

সৌদি-যুক্তরাষ্ট্র ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি চূড়ান্ত পর্যায়ে ট্রাম্প প্রশাসন

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d