বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    এপ্রিল ২০, ২০২৫
    ‘ন্যায়বিচার পাওয়া থেকে জনগণকে কেউ বঞ্চিত করতে পারবে না’
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন আজ ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী, হবে ৪ সমঝোতা স্মারক সই
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী, হবে ৪ সমঝোতা স্মারক সই

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বুধবার (২০ আগস্ট)  চার দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এ সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ১৫ বছরের অনেক বন্ধ দুয়ারগুলো খুলবে। এ সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কীভাবে চাঙা করা যায়, সে বিষয়টি গুরুত্ব পাবে। দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১-২৪ আগস্ট ঢাকা সফরে থাকবেন। এসময় দু-দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই হবে। একাধিক বৈঠক হবে এদেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। এছাড়াও জাম কামাল খান চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ ও ইস্পাত শিল্প-কারখানা ঘুরে দেখবেন।

আরও পড়ুন

ফেঞ্চুগঞ্জ থেকে উড়ে যাওয়া বেলুন পড়লো ভারতে, আতঙ্ক
শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না

১৯৭১ সালের পরে নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে এগিয়েছে দুই দেশের সম্পর্ক। ২০০৯ সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক ছিল বেশ নাজুক। তবে বাংলাদেশে ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের নানা পর্যায়ের সম্পর্ক বাড়াতে সক্রিয় হয় পাকিস্তান। এরপর জাম কামালের এ সফর বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ।

  • সফরসূচিতে যা আছে

বুধবার (২০ আগম্ট) রাত সাড়ে ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন জাম কামাল খান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সফরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, শিল্প ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। একই দিনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও তার দল। পরের দিন শুক্রবার যাবেন চট্টগ্রাম বন্দরে। পরিদর্শন শেষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর তিনি চট্টগ্রামের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল নামের ইস্পাত শিল্প-কারখানা পরিদর্শন করবেন। শনিবার যাবেন টাঙ্গাইলে স্কয়ার ফার্মাসিউটিক্যালের ফ্যাক্টরিতে। শেষ দিন রোববার আবারও বসবেন বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, পাট ও বস্ত্র সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ আরও কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। একই দিনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন জাম কামাল খান। দেখা করবেন পররাষ্ট্র উদেষ্টার সঙ্গেও।

জানা যায়, জাম কামালের এ সফরে বাণিজ্য, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ চারটি মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা চারটি সমঝোতা স্মারক সই হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ দু-দেশের বাণিজ্য বাড়াতে সহায়তা করবে। এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর বলেন, এ ধরনের বাণিজ্যমন্ত্রীর একটি সফর খুব গুরুত্বপূর্ণ। এই সফরে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করবো। দুই দেশের আগ্রহের যে পণ্যগুলো থাকবে, সেগুলোর আমদানি-রপ্তানি সহজ করতে এমওইউ হবে।

  • দুই দেশের পণ্য আমদানি-রপ্তানিতে প্রাধান্য

বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আলোচনাগুলো সাতটি খাত সামনে রেখে চলতে পারে। এর মধ্যে খাদ্য ও কৃষিপণ্য, ওষুধ, ইস্পাত, পাট ও পাটজাত পণ্য, পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং সেবা খাতের বিষগুলো আলোচনায় প্রাধান্য পেতে পারে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে কীভাবে এ খাতগুলোতে এক দেশ আরেক দেশের পরিপূরক হিসেবে ভূমিকা রাখতে পারে সেসব বিষয় উঠে আসবে আলোচনায়। এসব বিষয়েই হবে এমওইউ।

সূত্র জানায়, পাকিস্তান সুতা (কটন ইয়ার্ন, ফেব্রিক) রপ্তানি করে, যা বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে পাকিস্তানে তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা তুলবে বাংলাদেশ। এছাড়া পাকিস্তান চাল, গম, ফল এবং শুকনো খাবার (খেজুর, বাদাম) রপ্তানি করে, যা বাংলাদেশে রপ্তানি করতে চান ওই দেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের সুযোগ রয়েছে মিঠা পানির মাছ, চিংড়ি ও প্রক্রিয়াজাত খাবার রপ্তানিতে। এছাড়া বাংলাদেশের ওষুধ পাকিস্তানের বাজারে রপ্তানির বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশ। দেশটিতে যাতে বাংলাদেশের ওষুধ সাশ্রয়ী এবং প্রতিযোগিতামূলক দামে রপ্তানি করা যায় সে বিষয়ে আলোচনা তুলবে বাংলাদেশ। পাকিস্তানে পাটের চাহিদা চাহিদা (বস্তা, কার্পেট ব্যাকিং) থাকলেও বাংলাদেশ থেকে সরাসরি রপ্তানি সীমিত। বাণিজ্যিক সহযোগিতা বাড়লে পাট ও পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চামড়াজাত পণ্য (জুতা, ব্যাগ) পাকিস্তানের বাজারে বিক্রির সুযোগ রয়েছে। এছাড়া ইস্পাত খাতের পণ্য রপ্তানি, সফটওয়্যার পণ্য, আইটি এবং ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের দক্ষতা পাকিস্তানের সঙ্গে সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে।

  • পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা এখন কেমন?

ইপিবি ও বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, সবশেষ গত অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে চার কোটি ৮০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ৬২ কোটি ৪৪ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে ১৮ কোটি ৩২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যা খুবই সামান্য। মূলত ব্যাংক, টেক্সটাইল ও ওয়ারিং, ট্রেডিং, কনস্ট্রাকশন, ওষুধ এবং অন্য খাতে বিনিয়োগগুলো রয়েছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ মাইলস্টোনের ৩ শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা
পরের সংবাদ জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশরাজনীতি

হাদি-হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ

বাংলা মেইল ডেস্ক
সিলেট

বাড়ি ফেরা হয়নি বনবিভাগের রাত্রিকালীন টহল সদস্যের

বাংলা মেইল ডেস্ক
ঢাকাবাংলাদেশ

মনোহরদীতে ১২০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

হাবিব উল্লাহ
বাংলাদেশরাজনীতি

ফুলবাড়ী হলো বীরের ভূমি, এখানে বীর জন্মায় : সারজিস আলম

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d