বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    হাকালুকি হাওরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

    এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি অঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।…

    তিমির বনিক
    চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

    প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।…

    মুহাম্মদ সোহান
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার…

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
    বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন…

    বাংলা মেইল ডেস্ক
    বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

    'আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)…

    মুহাম্মদ সোহান
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংসদীয় গণতন্ত্রই চায় ইসলামপন্থি ৬ দল
    মে ২৮, ২০২৫
    ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে : ফখরুল
    জুন ১৩, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন প্রথমবার বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার জেসি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
খেলাধুলা

প্রথমবার বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার জেসি

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫
নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি | ছবি : সংগৃহীত
শেয়ার
Ad imageAd image

এশিয়া কাপ টি-টোয়েন্টির আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। বুধবার (২০ আগস্ট) এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই তালিকায় রয়েছে বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার, নারী ক্রিকেটে এরই মধ্যে আম্পায়ারের দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসি। এবারই প্রথম বাংলাদেশের পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। যদিও মাঠে নয়, জেসি দায়িত্ব পালন করবেন মাঠের বাইরে। টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে।

আরও পড়ুন

যুদ্ধের কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক
শাকিলের হাত ধরে এভারেস্টে আরও একবার বাংলাদেশের জয়
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ, লজ্জার হার টাইগারদের

ডাচদের বিপক্ষে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। তবে পুরুষ ক্রিকেটে এবারই প্রথম নন, জেসি এর আগে ছেলেদের ঘরোয়া ক্রিকেটে, ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

বিসিবি থেকে প্রকাশিত ম্যাচ অফিসিয়ালের তালিকা অনুযায়ী নিয়ামুর রশীদ রাহুল ম্যাচ রেফারি এবং মোরশেদ আলি খান, তানভির আহমেদ ও মাসুদুর রহমান মুকুল তিন ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন। প্রথম ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল। জেসি চতুর্থ আম্পায়ার। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলামকে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান। ৩ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠের আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি।

আগামী ২৬ আগস্ট নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে আসবে। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরপরই বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে। আগামী মাসে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে জেসির আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে। বিশ্বকাপের যাওয়ার আগে ঘরের মাঠে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের অভিজ্ঞতা জেসির জন্য একটি বড় সুযোগ হয়ে দেখা দিয়েছে।

গত বছর এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি। ২০২৪ সালের জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন। ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেসিকে আম্পয়ারের ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে জেসি এই টুর্নামেন্টে কাজের সুযোগ পেয়েছিলেন। আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরুর আগে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলেছেন জেসি।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য : প্রধান উপদেষ্টা
পরের সংবাদ ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫০৯ মনোনয়নপত্র জমা, ১৮ হল সংসদে ১১০৯
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

অ্যাডামসের বিদায়, বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
খেলাধুলা

অ্যাডামসের বিদায়, বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

সিলেটের হয়ে বিপিএল খেলতে আসছেন মঈন আলি

বাংলা মেইল ডেস্ক
খেলাধুলা

সাফল্যের ছন্দে সাইফ: বাংলাদেশের র‌্যাঙ্কিং চ্যাম্পিয়ন

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকখেলাধুলা

টুর্নামেন্টের দশদিন আগেও নাটকীয়তা, পাকিস্তানের বিশ্বকাপ অনিশ্চিত!

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d