বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    বন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

    বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে নদীর পানির উচ্চতার আগাম ও নির্ভুলভাবে জানানো দীর্ঘদিনের…

    মুহাম্মদ সোহান
    মোমবাতি-চার্জার লাইটের আলোয় এসএসসি পরীক্ষা

    মৌলভীবাজারে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৮…

    তিমির বনিক
    ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

    বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে…

    তিমির বনিক
    লাখাইয়ে অতিবৃষ্টি ও ঢলে ফসলি জমি তলিয়ে ক্ষতির আশঙ্কা

    টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে লাখাই উপজেলা-র…

    আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
    পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের এরনবিল বাঁধ

    তলিয়ে যাচ্ছে ফসল

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    শেখ হাসিনা জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    এপ্রিল ১৫, ২০২৫
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    তিন উপদেষ্টার মুচলেকা চাই, তারা নির্বাচনে প্রার্থী হবেন না: ইশরাক
    মে ২৪, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন
    এপ্রিল ২৮, ২০২৬
    পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির
    এপ্রিল ২৮, ২০২৬
    গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের মিছিল
    এপ্রিল ২৪, ২০২৬
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড : রাশেদ খান
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
রাজনীতি

নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড : রাশেদ খান

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫
শেয়ার
Ad imageAd image

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড। তার নাকের হাড় পুরোপুরি ভেঙে গেছে, যে কারণে নাক বাঁকা হয়ে গেছে। তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছে না। স্থির হয়ে বসতে ও শুনতে পারছেন না। আমি আজকে সকালে ভিপি নুরকে দেখতে আসি। আমার সামনেই তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হলো। সেখানে ঢাকা মেডিক্যালের পরিচালকসহ আরও অনেক ডাক্তার ছিলেন। আজ চিকিৎসকেরা নুরের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলেন। তখন আমি তাদের ডেকে দেখাই যে, নাক দিয়ে জমাট বাঁধা রক্ত পড়ছে। ডাক্তাররা সেটির ভিডিও করে নেন। নুর সুস্থ হওয়ার পথে, কিন্তু আসলে তা না, নুরুল হকের এখনও মাড়িতে ব্যথা, চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নুরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দেওয়া প্রতিশ্রুতির বিরোধিতা করছে বিএনপি : তাসনিম জারা
অপকর্মকারীদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে : সারজিস আলম
জাতীয় পার্টির চেয়ারম্যান-মহাসচিবকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের

রাশেদ খান বলেন, নুরুল হকের চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। নুরুল হকের দাঁতের অবস্থা নাজুক। তাঁর মাথার সংবেদনশীল স্থানে গুরুতর আঘাত আছে। গতকাল বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এমনকি ওয়াশরুমে যাওয়ার জন্য তাঁকে সাহায্য নিতে হচ্ছে। তাঁর মস্তিষ্কে আঘাতের কারণে মাথা ঘোরাসহ অন্যান্য জটিলতা রয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে চিকিৎসকেরা জানিয়েছেন, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাঁকে উড়োজাহাজে তোলা ঝুঁকিপূর্ণ। তাঁরা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে নুরুল হককে দেশের বাইরে নেওয়া হবে। মাথায় আঘাতের কারণে তাঁর উন্নত চিকিৎসা জরুরি। তাঁরা সিঙ্গাপুরে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন।

নুরুল হককে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার লক্ষ্যে আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ভিডিও ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। এটা সরকারের জন্য লজ্জার। সরকার শুধু দুঃখ প্রকাশ করে পার পাবে না। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। তিনি যদি দায়িত্ব নিতে না চান, তবে অবিলম্বে পদত্যাগ করতে হবে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, পুলিশের নিরপেক্ষতা নিয়ে অনাস্থা থাকায় আদালতের মাধ্যমে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারও একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট। তাঁরা সেনাপ্রধান ও পুলিশের আইজির কাছে অনুরোধ করছেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি। রাশেদ খান বলেন, যেভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টিসহ ফ্যাসিস্ট শক্তির অন্য দলগুলোর সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নুরুল হককে দেখতে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে এসেছেন। তাঁর খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন নুর। সে আহত হন রাশেদ খানও। অভিযোগ, দলবল নিয়ে তারা জাপার কার্যালয় দখল করতে গিয়েছিলেন। সেদিন থেকেই গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন নুরুল হক নুর। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন। সঙ্গে জাপা নিষিদ্ধের দাবিও তুলেছেন। এদিকে নুরের ওপর হামলার ঘটনা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ডাকসুর সাবেক এই ভিপিকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ ‘তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার’
পরের সংবাদ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা অবশ্যই জরুরি : শারমীন মুরশিদ
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

বাংলা মেইল ডেস্ক
রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন হবে: আমীর খসরু

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশরাজনীতিসিলেট

চা বাগান শ্রমিক ও গ্রামগঞ্জের মানুষ জানেন না গণভোট কী, নেই প্রচারণা

তিমির বনিক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d