বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি

    কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে…

    বাংলা মেইল ডেস্ক
    সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের জনগণকে সরকার জিম্মি হতে দেবে…

    বাংলা মেইল ডেস্ক
    ইউক্রেনের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের তরুণ

    বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু…

    তিমির বনিক
    কুলাউড়ায় পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা ধস

    অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা

    তিমির বনিক
    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই সার্ভিসে কর্মরত তরুণের মৃত্যু

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে ওয়াইফাই সার্ভিসে কর্মরত…

    তিমির বনিক
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বিএনপি ‘সিরিয়াস’: সালাহউদ্দিন আহমেদ
    এপ্রিল ২০, ২০২৫
    ‘ন্যায়বিচার পাওয়া থেকে জনগণকে কেউ বঞ্চিত করতে পারবে না’
    মে ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
    এপ্রিল ২১, ২০২৬
    সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের মাহফুজা হান্নান চূড়ান্ত
    এপ্রিল ২১, ২০২৬
    বিএনপির সংরক্ষিত নারী আসনে জহরত আদিব চৌধুরীর মনোনয়ন
    এপ্রিল ২০, ২০২৬
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকারি নিয়ন্ত্রণ চায় গ্রীন পার্টি

বাংলা মেইল ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬
চামড়ার ন্যায্য দাম নিশ্চিত ও সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকায় গোলটেবিল বৈঠক করে বাংলাদেশ গ্রীন পার্টি। ছবি: সংগৃহীত
শেয়ার
Ad imageAd image

কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রীন পার্টি। একই সঙ্গে চামড়া খাতে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ তুলে তা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণে ইসির নির্দেশনা
কিশোরগঞ্জে ডিএসকের কৈশোর মেলা রাঙালো দুই শতাধিক কিশোর-কিশোরী

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, চামড়া শিল্পের বর্তমান সংকট স্বাভাবিক বাজার প্রক্রিয়ার ফল নয়; বরং এটি অতীত সরকারের আমলে তৈরি একটি সুপরিকল্পিত পরিস্থিতি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কওমি মাদরাসাগুলো।

বৈঠকে দলটির আহ্বায়ক রিদওয়ান হাসানের লেখা ‘কোরবানির চামড়ার মূল্য: প্রেক্ষিত কওমি মাদরাসা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইউসুফ হাসান আম্মার। তিনি বলেন, গত বছর কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকার ৩০ হাজার টন লবণ বিনা মূল্যে বিতরণ করেছিল। তবে এই উদ্যোগ প্রকৃত প্রাপকদের বদলে মধ্যস্বত্বভোগীদের বেশি লাভবান করেছে বলে তিনি মন্তব্য করেন।

মূল প্রবন্ধে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্র নিয়ন্ত্রিত মনোপলি মডেল প্রস্তাব করা হয়। এতে উপজেলা পর্যায়ে অস্থায়ী সরকারি চামড়া সংগ্রহকেন্দ্র স্থাপন এবং ধান-চালের মতো ‘ন্যূনতম সহায়তা মূল্য গ্যারান্টি স্কিম’ চালুর সুপারিশ করা হয়। বক্তারা মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে মাদরাসার অর্থনীতি স্থিতিশীল থাকবে এবং চামড়া প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়বে।

বৈঠকে সদস্যসচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেন, ২০১৩ সালের পর থেকে চামড়ার বাজারে দরপতন লক্ষ্য করা যাচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৮০–৯০ টাকা, যা বর্তমানে ৫০–৬০ টাকায় নেমে এসেছে। তিনি দাবি করেন, কওমি মাদরাসার আয়ের বড় অংশ চামড়া থেকে আসায় এই খাত দুর্বল হয়ে পড়েছে।

প্রশাসন ও সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক শারাফাত শরীফ বলেন, ট্যানারি সিন্ডিকেটের কারণে প্রতি বছর কওমি মাদরাসাগুলো বিপুল আয় থেকে বঞ্চিত হচ্ছে। তাঁর ভাষ্য, বাজার অল্প কয়েকজনের নিয়ন্ত্রণে থাকায় মাদরাসাগুলো বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি করছে।

বৈঠকে আবুবকর সিদ্দিক বলেন, আন্তর্জাতিক বাজারে দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও দেশে গত এক দশকে যে দরপতন ঘটেছে, তা অস্বাভাবিক। তিনি বলেন, এই সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে এবং সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

গোলটেবিল বৈঠক থেকে সরকারকে চামড়া শিল্পকে রাষ্ট্রীয় সুরক্ষার আওতায় আনা, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং মাদরাসা ও এতিমখানার ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের প্রশাসন ও সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক শারাফাত শরীফ, আবুবকর সিদ্দিক, ওমর ফারুক জুবায়ের, অর্থনীতি ও কর্মসংস্থান সম্পাদক হাফেজ কেফায়েত এবং আমন্ত্রিত অতিথি আশরাফ আলী কোব্বাদী ও মো. মিজানুর রহমান।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক : প্রধান উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
রাজনীতিলিড

আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে : নাহিদ ইসলাম

বাংলা মেইল ডেস্ক
কমিউনিটি সংবাদবাংলাদেশসিলেট

লন্ডনে ছেলের মৃত্যু সংবাদে সিলেটে হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবাও

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশ

চলতি বছর নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: জরিপ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d