মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। শিশু- কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মহানবীর সা. সীরাত আলোচনা ব্যাপকভাবে করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে প্রাথমিক স্তর থেকেই দীনী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অংকুর এর উদ্যোগ প্রশংসনীয়।
নির্বাহী পরিচালক মো: নিজাম উদ্দিনের পরিচালনায় শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অংকুরের প্রধান উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ খান, উপদেষ্টা বিশিষ্ট ক্যালিগ্রাফার শিল্পী আরিফুর রহমান, অ্যাডভোকেট শেখ রাজাউল করিম, অ্যাডভোকেট মো: মিজানুর রহমান, কাজী আরিফুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু।
উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এবিএম শহীদুল ইসলাম, অ্যাডভোকেট এনায়েত রাব্বি, মাওলানা আবু সালেহ, আহমদ আইমান আন্দালিব, আম্মার আল ফারাহ, শাহজাহান সৈকত, শহিদুল ইসলাম সামি, রফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, হোসাইন তায়িবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ প্রমুখ।




