শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর সিদ্ধেশ্বরী বাড়ি পূজা মন্দির প্রাঙ্গণে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই চিকিৎসা সেবায় প্রায় দুই শতাধিক শিশু রোগীকে চিকিৎসা প্রদান করেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. সুজিত দাস।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. সন্তোষ কুমার দাস। চিকিৎসা গ্রহণকারী শিশুদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দুর্গোৎসবের আনন্দকে আরও তাৎপর্যপূর্ণ করেছে এবং দরিদ্র ও অসহায় শিশুদের জন্য বিশেষ উপকার বয়ে এনেছে




