নরসিংদী জেলা পুলিশের অভিযানে আদালত থেকে পলাতক আসামি সাগর মিয়া অবশেষে গ্রেপ্তার হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মামলা নং–০২(৪)২৩ এর ওয়ারেন্ট মূলে গ্রেপ্তারকৃত আসামি সাগর মিয়াকে (২৬) জেলা কারাগারে প্রেরণের জন্য প্রিজন ভ্যানে তোলার সময় সে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা নং–১৯, তারিখ ১৫/১০/২০২৫ খ্রি., ধারা–২২৪ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়।
ঘটনার পরপরই নরসিংদী পুলিশ সুপার-এর কঠোর নির্দেশে জেলা পুলিশের একাধিক টিম পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকায়, ডিবি নরসিংদীর একটি চৌকস টিম নরসিংদী মডেল থানাধীন উপজেলা মোড় এলাকা থেকে আসামি সাগর মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





