বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মজুরি ও রেশন বন্ধের প্রতিবাদে দেওরাছড়া চা শ্রমিকদের বিক্ষোভ

    অফিস গেটে তালা

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ…

    বাংলা মেইল ডেস্ক
    শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

    দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ…

    তিমির বনিক
    খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি…

    বাংলা মেইল ডেস্ক
    দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর আত্মপ্রকাশ

    মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    ‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি
    জানুয়ারি ৭, ২০২৬
    সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে ধোঁয়াশা
    জানুয়ারি ১৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বাকৃবির গবেষণায় নতুন দিগন্ত: ডাক প্লেগ ভ্যাকসিন সিড হস্তান্তর
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
বাংলাদেশ

বাকৃবির গবেষণায় নতুন দিগন্ত: ডাক প্লেগ ভ্যাকসিন সিড হস্তান্তর

মুহাম্মদ সোহান - বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫
শেয়ার
Ad imageAd image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ স্থানীয় ভাইরাসনির্ভর ডাক প্লেগ ভ্যাকসিন উদ্ভাবনের পর এর সিড আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে। হাঁসের এই প্রাণঘাতী রোগ প্রতিরোধে দেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি ভ্যাকসিনটি নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন গবেষকেরা।

আরও পড়ুন

সিলেটে চীনের হাসপাতাল চায় ছাত্র-জনতা
সিলেটে চীনের হাসপাতাল চায় ছাত্র-জনতা
সিলেট বন্দরবাজার থেকে ৩ ছি ন তা ই কারীকে ধরল পুলিশ
বেরোবিতে ভিসি-রেজিস্ট্রার দ্বন্দ্বে উত্তাল, শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বাকৃবির ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে সিড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও ভ্যাকসিন উন্নয়ন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামাল এবং এলডিডিপির সিটিসি ড. মো. জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফজলুল হক ভূঁইয়া বলেন, “মুরগির পর দেশে সবচেয়ে বেশি পালন করা হয় হাঁস। হাঁসের মৃত্যুহার তুলনামূলকভাবে কম হলেও ‘ডাক প্লেগ’ একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। আগের ভ্যাকসিনগুলো সময়ের সঙ্গে কার্যকারিতা হারিয়েছে। স্থানীয়ভাবে উদ্ভাবিত এই নতুন ভ্যাকসিন হাঁস শিল্পে বড় অবদান রাখবে।”

তিনি আরও বলেন, “লাইভস্টক সেক্টরে জাত উন্নয়ন ও ভ্যাকসিন উৎপাদন—এই দুই ক্ষেত্রেই উন্নয়ন জরুরি। কিন্তু সরকার এখানে খুব সীমিত বিনিয়োগ করে। পর্যাপ্ত অর্থায়ন করা গেলে এই খাত রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারত।” তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিদের এই দুটি খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উপাচার্য আশা প্রকাশ করেন, “জংলি হাঁসের রোগ প্রতিরোধী জিন ভ্যাকসিনের সঙ্গে যুক্ত করা গেলে ভবিষ্যতে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি ভ্যাকসিন তৈরি সম্ভব হবে।”

ভ্যাকসিন উন্নয়ন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক বাহানুর রহমান জানান, দেশে হাঁসের সংখ্যা প্রায় ৭ কোটি ৫ লাখ ৮২ হাজার। মোট জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৪ শতাংশ। গ্রামীণ অর্থনীতি ও নারীর কর্মসংস্থানে হাঁস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে হাঁস শিল্পের সবচেয়ে বড় হুমকি হলো ডাক প্লেগ ভাইরাস। এটি প্রথম শনাক্ত হয় ১৯৮২ সালে বাংলাদেশে। রোগটির সংক্রমণ হার ৫২ দশমিক ০৮ শতাংশ, মৃত্যুহার ২৯ দশমিক ৬২ শতাংশ এবং কেস ফ্যাটালিটি হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ। এসব পরিসংখ্যান হাঁস শিল্পে এর ভয়াবহ প্রভাব তুলে ধরে।

গবেষণার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “রোগাক্রান্ত হাঁস থেকে ভাইরাস শনাক্ত ও এর আণবিক চরিত্রায়ন করা, মুরগির ভ্রূণে ধারাবাহিক প্যাসেজের মাধ্যমে ভাইরাসকে অভিযোজিত ও দুর্বল রূপে উন্নীত করা, এবং স্থানীয়ভাবে উৎপাদিত দুর্বল ভ্যাকসিন বীজের সঙ্গে আন্তর্জাতিক মানের ভাইরাস বীজের জিনগত তুলনা করাই আমাদের মূল লক্ষ্য।”

গবেষকেরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত এই ভ্যাকসিন সহজলভ্য ও কম খরচে কার্যকর প্রতিরোধ নিশ্চিত করবে, যা দেশের হাঁস শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ আজ পূর্ণিমার আলোয় শুরু হচ্ছে মণিপুরিদের ১৮৩তম মহারাসলীলা
পরের সংবাদ মৌলভীবাজারে ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ আটক ১
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

জাতীয়বাংলাদেশ

সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত

বাংলা মেইল ডেস্ক
শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
সিলেট

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বাংলা মেইল ডেস্ক
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যরাজনীতি

তেহরানে দুটি শক্তিশালী বিস্ফোরণ

বাংলা মেইল ডেস্ক
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d