জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামিদিয়া পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুনিল কুমার দাস, এম এ মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মাহমুদুর রহমান, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সরওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপি নেতা সালাম আহমদ জিতু, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজা করিম রেজা, মো. ইমরান আহমদ ও সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
র্যালিতে জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।





