নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। শনিবার (২৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।
দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আবদুল্লাহ্-আল-ফারুক। সভায় তিনি বলেন, নরসিংদীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি বগুড়ার এক সম্মানিত মুসলিম পরিবারের সন্তান। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। নরসিংদীতে যোগদানের আগে তিনি নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন, সেবামুখী পুলিশিং জোরদার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।





