সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মাধবপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার (৫ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাধবপুর উপজেলা পরিষদের শহীদ মিনারে মাধবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ এর সভাপতিত্বে, সৈয়দ সাঈদ উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল বারি খান শাকিল এর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি, সাবেক কমিশনার আফজাল পাঠান, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমীন ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহবায়ক নোমান চৌধুরী, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মন্টি, যুগ্ম আহবায়ক আল-আমীন, সৈয়দ সাঈদ উদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিদয় শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাকিমুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য বিল্লাল আহমেদ, বাঘাসুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার মিয়া, সাবেক ছাত্রনেতা বাবলু মিয়া, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, বুল্লা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এনায়েত খান, ছাত্রদল নেতা শিমুল শাহ্, মোঃ রিফাত, মাহিন, মোঃ মাহাদি, খন্দকার সোহান, জাহাঙ্গীর মিয়া, রিদয়, তুষার, ইয়ামিন মিয়া, মোবারক মিয়া, সাকিব হাসান, সিপন মিয়া, আব্দুল কাদির, বোরহান উদ্দিন, শরিফ, সিয়াম, মহিউদ্দিন সানি সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ বলেন_“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
তিনি আরও বলেন_“দেশের সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা এবং নেতৃত্ব এদেশের আপামর জনসাধারণ প্রত্যাশা করেন। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যাশার বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে ফিরিয়ে দেন।”
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দও দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং সকল বাংলাদেশী মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাধবপুর উপজেলা মসজিদের ইমাম সাহেব।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাধবপুরে ছাত্রদলের দোয়া মাহফিল

সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন মন্তব্য করুন




