বাংলা মেইলের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি মেনে চলুন।
এক্সেপ্ট
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
    বাংলাদেশআরও দেখুন
    মজুরি ও রেশন বন্ধের প্রতিবাদে দেওরাছড়া চা শ্রমিকদের বিক্ষোভ

    অফিস গেটে তালা

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
    বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ…

    বাংলা মেইল ডেস্ক
    শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

    দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ…

    তিমির বনিক
    খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি…

    বাংলা মেইল ডেস্ক
    দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর আত্মপ্রকাশ

    মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন…

    জায়েদ আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি
  • রাজনীতি
    রাজনীতি
    আরও দেখুন
    শীর্ষ সংবাদ
    নির্বাচনী রূপরেখা তৈরি করছে ইসলামি সমমনারা
    আগস্ট ২৭, ২০২৫
    নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    ফেব্রুয়ারি ২৭, ২০২৫
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    রাজনীতির মাঠে বড় দলগুলোকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে এনসিপি
    এপ্রিল ২৯, ২০২৫
    সর্বশেষ সংবাদ
    দুর্নীতির সংবাদ প্রকাশ: সুনামগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ
    এপ্রিল ১৬, ২০২৬
    গণশুনানি করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এমপি কামরুলের
    এপ্রিল ১২, ২০২৬
    টেন্ডার লটারির ছবি ঘিরে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার
    এপ্রিল ৮, ২০২৬
    কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচনে আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু
    এপ্রিল ৪, ২০২৬
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • শিল্প-সাহিত্য
    • উপন্যাস
    • কবিতা
    • গল্প
    • ছড়া
  • ভিডিও সংবাদ
  • ছবি
  • বিনোদন
  • স্বাস্থ্য-জীবনযাপন
  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
পড়ছেন বেরোবিতে ভিসি-রেজিস্ট্রার দ্বন্দ্বে উত্তাল, শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
Font Resizerঅআ
Font Resizerঅআ
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
  • প্রচ্ছদ
  • বার্মিংহাম সংবাদ
  • বাংলাদেশ
    • ঢাকা
    • সিলেট
    • চট্টগ্রাম
    • রংপুর
    • বরিশাল
    • রাজশাহী
    • খুলনা
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • কানাডা
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাজ্য
  • কমিউনিটি সংবাদ
  • মতামত
  • ইসলাম
  • খেলাধুলা
ফলো করুন
স্বত্ব © ২০২৫ বাংলা মেইল
Ad imageAd image
জাতীয়

বেরোবিতে ভিসি-রেজিস্ট্রার দ্বন্দ্বে উত্তাল, শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

ফারজানা আক্তার
ফারজানা আক্তার - বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬
শেয়ার
Ad imageAd image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) উপাচার্য ও রেজিস্ট্রারকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনিয়ম, ছাত্র সংসদ নির্বাচন, নিয়োগ দুর্নীতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ বিভিন্ন ইস্যুতে রবিবার (২৫ জানুয়ারি) আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে দুই সংগঠন নিজেদের অবস্থান তুলে ধরে।

আরও পড়ুন

‘বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় থাকা জনসমাগম হয়— এমন সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিত’
যুক্তরাজ্যে শিশু প্রলোভন–চক্র তদন্তে সরকারের বড় উদ্যোগ
জমিয়তকে কোন ৪ আসন দিল বিএনপি

রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলে। তাদের দাবি, উপাচার্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার উপেক্ষা করেছেন।

সংবাদ সম্মেলনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও উপাচার্য কৌশলগতভাবে সময় ক্ষেপণ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্র সংসদ নির্বাচন এড়িয়ে গেছেন। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও অনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে চতুর্থ গ্রেডে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। এসব বিষয়ে দুদকের মামলা ও তদন্ত চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া গুচ্ছ পদ্ধতির বাইরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে বেরোবি থেকে যে আয় হয়, তা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে যুক্ত করা হয় না বলেও অভিযোগ করেন তারা। শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে শিবির সমর্থিত শিক্ষার্থীরা বলেন, অতীত প্রশাসনের অনিয়ম ও অন্যায়ের বিচার নিশ্চিত করা বর্তমান উপাচার্যের প্রধান দায়িত্ব ছিল, কিন্তু একাধিক তদন্ত কমিটি গঠন হলেও দৃশ্যমান কোনো ফল পাওয়া যায়নি। এসব অনিয়ম আড়াল করতেই উপাচার্য একটি বিশেষ মহলের ওপর নির্ভর করছেন বলে দাবি করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

অন্যদিকে সকাল সাড়ে ১১টায় পৃথক সংবাদ সম্মেলনে উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে বেরোবি শাখা ছাত্রদল রেজিস্ট্রার প্রফেসর ড. হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধভাবে দায়িত্ব পালন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে। ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা বলেন, অবৈধ রেজিস্ট্রারের কারণে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং উপাচার্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, রেজিস্ট্রার অবৈধ নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং একটি গুপ্ত গোষ্ঠীর সহায়তায় উসকানিমূলক ও দলীয় প্রচারণায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন। আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে তুহিন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে দায়ের করা মামলায় সহযোগিতার পরিবর্তে রেজিস্ট্রারের অসহযোগিতার কারণে আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি।

ছাত্রদল আরও অভিযোগ করে, রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে একটি গুপ্ত গোষ্ঠী ও তাদের ছাত্রী সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন রেজিস্ট্রার এবং যেকোনো তদন্ত কমিটিতে মনমতো প্রতিবেদন দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভারসাম্য নষ্ট করছেন। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তারা দাবি করে, রেজিস্ট্রারের গাফিলতির কারণেই এখনো ভোটার তালিকা সংশোধন হয়নি।

ছাত্রদল আরও দাবি করেন, উপাচার্য ড. শওকাত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। আবু সাঈদ গেট, রিসার্চ ইনস্টিটিউটসহ একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। রেজিস্ট্রার ও একটি গুপ্ত গোষ্ঠীর অসহযোগিতার কারণেই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

ভিসি-রেজিস্ট্রার ইস্যুতে দুই ছাত্র সংগঠনের বিপরীতমুখী অবস্থান ও প্রকাশ্য অভিযোগে বেরোবির সার্বিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Like this:

Like Loading...
Ad imageAd image
সংবাদটি শেয়ার করুন
ইমেইল লিংক কপি করুন প্রিন্ট
আগের সংবাদ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ
পরের সংবাদ দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
মন্তব্য করুন মন্তব্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating




Ad imageAd image

ইমেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

মুহূর্তেই আপডেট পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন।

আপনার আরও পছন্দ হতে পারে

রাজনীতি

তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান : রিজভী

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

বাংলা মেইল ডেস্ক
জাতীয়বাংলাদেশরাজনীতি

সিলেট থেকেই নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান

বাংলা মেইল ডেস্ক
বাংলাদেশসিলেট

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক স্মৃতি প্রাথমিক বৃত্তি পুরস্কার বিতরণ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি
বাংলা মেইল | Bangla Mailবাংলা মেইল | Bangla Mail
ফলো করুন

 সম্পাদক ও প্রকাশক : সৈয়দ নাসির আহমদ  •   স্বত্ব © ২০২৫ বাংলা মেইল    •   আইটি সাপোর্ট The Nawaz   

  • সংবাদ পাঠানোর নিয়মাবলি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

%d