রাজধানীর নারিন্দা এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নারিন্দার পঞ্চম তলা একটি ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তারা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ কয়েকজনকে উদ্ধার করে তারাই হাসপাতালে নিয়ে যান।




