মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরিষদের প্রধান উপদেষ্টা এম নাসের রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক সৈয়দ তৌফিক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুনিল কুমার দাশ, এম এ মুকিত, মো. বদরুল আলম, মো. ফখরুল ইসলাম, বকসী মিসবাহ উর রহমানসহ পেশাজীবী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





